বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে পাবনাবাসীর নতুন কমিটি: রাজু আলীম সভাপতি, আলমগীর সাধারণ সম্পাদক

প্রতিবেদক
সব খবর

যুক্তরাষ্ট্রে বসবাসরত পাবনাবাসীদের সংগঠন ‘গ্রেটার পাবনা অ্যাসোসিয়েশন অব ইউএসএ’-এর নতুন কমিটি গঠিত হয়েছে। এতে এ এস এম রাজু আলীমকে সভাপতি এবং আলমগীর হোসেন বেপারীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

প্রবাসী পাবনাবাসীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, ভ্রাতৃত্ব, ঐক্য ও সহযোগিতা বৃদ্ধি এবং পাবনার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি প্রবাসে তুলে ধরার লক্ষ্য নিয়ে এই সংগঠনটি কাজ করবে।

নতুন কমিটিতে সহসভাপতি হিসেবে কুতুব উদ্দিন আইবেক ও হাফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে জাহাঙ্গীর আলম ও শফিউল আলম ফুলন এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে আশফাকুল ইসলাম দায়িত্ব পেয়েছেন। এছাড়াও মহিলা সম্পাদিকা আসমা খাতুন রুমা, সহসম্পাদিকা বিথিকা, ক্রীড়া সম্পাদক আলতাব হোসেন, ধর্মবিষয়ক সম্পাদক ফরিদুল আলম এবং প্রচার সম্পাদক নাবিল আহমেদ নির্বাচিত হয়েছেন।

সংগঠনের উপদেষ্টা হিসেবে রয়েছেন সিরাজুল ইসলাম, ফজলুল হক খান, সাজ্জাদ প্রামাণিক বাচ্চু ও ডা. খোকন।

নবনির্বাচিত সভাপতি রাজু আলীম বলেন, দল-মত ও ব্যক্তিগত মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে প্রবাসী পাবনাবাসীর জন্য একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গড়ে তোলাই সংগঠনের প্রধান লক্ষ্য। তিনি আরও বলেন, নতুন প্রজন্মকে পাবনার ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত করার পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সংগঠনটি আরও সক্রিয় ভূমিকা পালন করবে।

সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বলেন, যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে বসবাসরত পাবনাবাসীকে একটি প্ল্যাটফর্মে এনে পারস্পরিক সহযোগিতা ও সামাজিক সম্পৃক্ততা বাড়ানো হবে। তিনি অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং নতুন প্রজন্মকে শিকড়ের সঙ্গে যুক্ত রাখার ওপরও গুরুত্বারোপ করেন।

সব খবর