রাজনীতি

নতুন রাষ্ট্রপতি হিসেবে শপথ নিচ্ছেন মির্জা ফখরুল, বঙ্গভবনে চূড়ান্ত প্রস্তুতি

প্রতিবেদক
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমান ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে ড. খলিলুর রহমানের শপথ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে ড. খলিলুর রহমানের শপথ বেনজীর আমিরাতেই অবস্থান করছেন, ফেরাতে কূটনৈতিক চাপ দিচ্ছে সরকার বেনজীর আমিরাতেই অবস্থান করছেন, ফেরাতে কূটনৈতিক চাপ দিচ্ছে সরকার ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে এখনো সিদ্ধান্তহীনতা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে এখনো সিদ্ধান্তহীনতা রাঙ্গামাটিতে প্রতি মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করছে ইউপিডিএফ রাঙ্গামাটিতে প্রতি মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করছে ইউপিডিএফ উচ্চ শুল্ক দিয়ে শিল্প রক্ষা সম্ভব নয়: এফবিসিসিআই প্রশাসক উচ্চ শুল্ক দিয়ে শিল্প রক্ষা সম্ভব নয়: এফবিসিসিআই প্রশাসক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে দ্বিতীয় দিনে ৩২৭ কোটি টাকা উত্তোলন সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে দ্বিতীয় দিনে ৩২৭ কোটি টাকা উত্তোলন মৈত্রী এক্সপ্রেস চালুর সুখবর: তারিখ ঘোষণা যেকোনো সময় মৈত্রী এক্সপ্রেস চালুর সুখবর: তারিখ ঘোষণা যেকোনো সময় আগামী চার বছরে ভোলাকে স্থলপথে যুক্ত করার পরিকল্পনা আগামী চার বছরে ভোলাকে স্থলপথে যুক্ত করার পরিকল্পনা
সব খবর

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাকে শপথ পড়ানোর জন্য বঙ্গভবনে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আজ সন্ধ্যা সাড়ে সাতটায় আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে নবনির্বাচিত রাষ্ট্রপতি শপথ গ্রহণের পর মন্ত্রিসভার নতুন চার সদস্যকেও শপথবাক্য পাঠ করাবেন।

অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে থাকবেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। জাতীয় সংগীত ও কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হবে এবং জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন। শপথ গ্রহণ শেষে প্রথা অনুযায়ী মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ বইয়ে স্বাক্ষর করবেন। এ সময় তার দুই পাশে থাকবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল ও মেজর হাফিজ উদ্দিন আহমদ। স্বাক্ষরের আনুষ্ঠানিকতা শেষে মাঝখানের চেয়ারে আসীন হবেন নতুন রাষ্ট্রপতি। অনুষ্ঠান শেষে পুনরায় জাতীয় সংগীত পরিবেশন ও আপ্যায়নের ব্যবস্থা রাখা হয়েছে।

বঙ্গভবন ও মন্ত্রিপরিষদ বিভাগের তথ্য অনুযায়ী, এই আয়োজনে প্রায় দেড় হাজার অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ, নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পর্যায়ক্রমে বঙ্গভবনে পৌঁছাবেন এবং দরবার হলে প্রবেশ করবেন।

উল্লেখ্য, গত ২৪ জুলাই মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করার পর সংবিধান অনুযায়ী স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। গতকাল বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হন, যেখানে তার প্রতিদ্বন্দ্বী ১১-দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ ৮৮ ভোট পেয়েছেন।

রাষ্ট্রপতির শপথ গ্রহণের পরপরই মন্ত্রিসভায় নতুন যুক্ত হতে যাওয়া চার সদস্যের শপথ অনুষ্ঠান হবে। এর মধ্যে তিনজন পূর্ণমন্ত্রী এবং একজন প্রতিমন্ত্রী থাকছেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম জানিয়েছেন, রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের যাবতীয় প্রস্তুতি শেষ হয়েছে এবং এখন চূড়ান্ত পর্যায়ের কাজ চলছে। নতুন মন্ত্রীদের জন্য প্রয়োজনীয় যানবাহনও প্রস্তুত রাখা হয়েছে।