রাজনীতি

মন্ত্রিসভায় নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন

প্রতিবেদক
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমান ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে ড. খলিলুর রহমানের শপথ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে ড. খলিলুর রহমানের শপথ বেনজীর আমিরাতেই অবস্থান করছেন, ফেরাতে কূটনৈতিক চাপ দিচ্ছে সরকার বেনজীর আমিরাতেই অবস্থান করছেন, ফেরাতে কূটনৈতিক চাপ দিচ্ছে সরকার ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে এখনো সিদ্ধান্তহীনতা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে এখনো সিদ্ধান্তহীনতা রাঙ্গামাটিতে প্রতি মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করছে ইউপিডিএফ রাঙ্গামাটিতে প্রতি মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করছে ইউপিডিএফ উচ্চ শুল্ক দিয়ে শিল্প রক্ষা সম্ভব নয়: এফবিসিসিআই প্রশাসক উচ্চ শুল্ক দিয়ে শিল্প রক্ষা সম্ভব নয়: এফবিসিসিআই প্রশাসক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে দ্বিতীয় দিনে ৩২৭ কোটি টাকা উত্তোলন সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে দ্বিতীয় দিনে ৩২৭ কোটি টাকা উত্তোলন মৈত্রী এক্সপ্রেস চালুর সুখবর: তারিখ ঘোষণা যেকোনো সময় মৈত্রী এক্সপ্রেস চালুর সুখবর: তারিখ ঘোষণা যেকোনো সময় আগামী চার বছরে ভোলাকে স্থলপথে যুক্ত করার পরিকল্পনা আগামী চার বছরে ভোলাকে স্থলপথে যুক্ত করার পরিকল্পনা
সব খবর

মন্ত্রিসভায় রদবদল এবং নতুন সদস্যদের শপথ গ্রহণের পর এবার আনুষ্ঠানিকভাবে তাদের দপ্তর বণ্টন করা হয়েছে। শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগের সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে এই দপ্তর বণ্টনের বিষয়টি জানানো হয়। নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব নির্ধারণের পাশাপাশি বর্তমান মন্ত্রিসভার একজন মন্ত্রীর দপ্তরও রদবদল করা হয়েছে।

প্রকাশিত প্রজ্ঞাপন অনুযায়ী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব প্রদান করা হয়েছে। বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে। এছাড়া জামালপুর-১ আসনের সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু (জেরী) পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন।

নতুন নিয়োগ পাওয়া দুই প্রতিমন্ত্রীর মধ্যে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা (টেকনোক্র্যাট) হুমায়ুন কবিরকে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার (লিংকন)-কে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়েছে।

একই প্রজ্ঞাপনে বর্তমান মন্ত্রিসভার সদস্য মিজ আফরোজা খানমের দপ্তরে পরিবর্তন আনা হয়েছে। এর আগে তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। নতুন আদেশে তাকে খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।