রাজনীতি

মন্ত্রিসভার আকার ৫১ জন: দপ্তর বণ্টন নিয়ে রাজনৈতিক অঙ্গনে প্রশ্ন

প্রতিবেদক
রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা ও জনআস্থাই শেষ কথা রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা ও জনআস্থাই শেষ কথা বেসরকারি ব্যাংকে নিয়োগে পরীক্ষা বাধ্যতামূলক করল বাংলাদেশ ব্যাংক বেসরকারি ব্যাংকে নিয়োগে পরীক্ষা বাধ্যতামূলক করল বাংলাদেশ ব্যাংক গাজীপুরে কিশোরী উদ্ধার, প্রধান আসামি গ্রেপ্তার গাজীপুরে কিশোরী উদ্ধার, প্রধান আসামি গ্রেপ্তার নিম্নস্তরের সিগারেটের খুচরা মূল্য বাড়িয়ে ৬৫ টাকা নির্ধারণ নিম্নস্তরের সিগারেটের খুচরা মূল্য বাড়িয়ে ৬৫ টাকা নির্ধারণ সংসদে প্রধানমন্ত্রীর আমন্ত্রণ, বিরোধীদলীয় নেতা বললেন '১৮ কোটি মানুষ নিয়ে খেতে চাই' সংসদে প্রধানমন্ত্রীর আমন্ত্রণ, বিরোধীদলীয় নেতা বললেন ‘১৮ কোটি মানুষ নিয়ে খেতে চাই’ সৌরবিদ্যুৎ যন্ত্রপাতিতে শুল্ক ছাড় ও সিগারেটের দাম বাড়ানোর সিদ্ধান্ত সৌরবিদ্যুৎ যন্ত্রপাতিতে শুল্ক ছাড় ও সিগারেটের দাম বাড়ানোর সিদ্ধান্ত ইতালিতে হামলার শিকার অভিনেত্রী আজমেরী হক বাঁধন ইতালিতে হামলার শিকার অভিনেত্রী আজমেরী হক বাঁধন ইতালিতে হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন, অভিযোগ ‘জুলাইযোদ্ধা’ আখ্যায় ইতালিতে হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন, অভিযোগ ‘জুলাইযোদ্ধা’ আখ্যায় বিদ্যুৎ ও জ্বালানি সংকটের জন্য বিগত সরকারকে দায়ী করলেন স্বরাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ ও জ্বালানি সংকটের জন্য বিগত সরকারকে দায়ী করলেন স্বরাষ্ট্রমন্ত্রী ঝিনাইদহের মহেশপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ গ্রেপ্তার ঝিনাইদহের মহেশপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ গ্রেপ্তার
সব খবর

গত শুক্রবার নতুন পাঁচজন সদস্যের শপথ এবং একজন প্রতিমন্ত্রীর পদোন্নতির মধ্য দিয়ে মন্ত্রিসভার আকার বেড়ে ৫১ জনে দাঁড়িয়েছে। নতুন এই বিন্যাসে প্রধানমন্ত্রী ছাড়া পূর্ণ মন্ত্রী ২৬ জন এবং প্রতিমন্ত্রী ২৪ জন রয়েছেন। এর আগে মন্ত্রিসভার সদস্যসংখ্যা ছিল ৪৮, যার মধ্যে প্রধানমন্ত্রী ছাড়া ২৪ জন মন্ত্রী ও ২৩ জন প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করছিলেন। বর্তমান মন্ত্রিসভায় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পাশাপাশি ১০ জন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং প্রতিমন্ত্রীর পদমর্যাদায় তিনজন বিশেষ সহকারী রয়েছেন। এছাড়াও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধিও প্রতিমন্ত্রীর পদমর্যাদায় দায়িত্ব পালন করছেন।

মন্ত্রিসভার দপ্তর বণ্টন নিয়ে রাজনৈতিক অঙ্গনে ভারসাম্যের প্রশ্ন উঠেছে। তুলনামূলক কম কাজের পরিধির মন্ত্রণালয়েও মন্ত্রী, প্রতিমন্ত্রীর পাশাপাশি প্রধানমন্ত্রীর উপদেষ্টা দায়িত্ব পালন করছেন। আবার অনেক ক্ষেত্রে একজন মন্ত্রীর হাতে একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব ন্যস্ত করা হয়েছে, এমনকি কেউ কেউ তিনটি মন্ত্রণালয়ের দায়িত্বও সামলাচ্ছেন। কোথাও মন্ত্রী ও প্রতিমন্ত্রী থাকলেও উপদেষ্টা নেই, আবার কোথাও মন্ত্রী একাই দায়িত্ব পালন করছেন। বিশেষ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এখন দুজন প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করছেন, যা নিয়ে বেশ আলোচনা চলছে। সাধারণত কোনো মন্ত্রণালয়ে মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী থাকার উদাহরণ থাকলেও একই মন্ত্রণালয়ে দুজন প্রতিমন্ত্রী থাকার বিষয়টি নতুন করে দৃষ্টি আকর্ষণ করেছে।

অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। অর্থ মন্ত্রণালয় তিনি একাই সামলাচ্ছেন এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে আছেন মো. জোনায়েদ আবদুর রহিম সাকি। এই দুই মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টার দায়িত্ব পালন করছেন অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমীর। সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন মন্ত্রী নিতাই রায় চৌধুরী, প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম এবং উপদেষ্টা জাহেদ উর রহমান। জাহেদ উর রহমান একই সঙ্গে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং পলিসি ও স্ট্র্যাটেজি–বিষয়ক উপদেষ্টার দায়িত্বে আছেন। তথ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন আন্দালিভ রহমান পার্থ এবং প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে মন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রতিমন্ত্রী মো. নুরুল হক এবং উপদেষ্টার দায়িত্বে আছেন মাহদী আমিন। মাহদী আমিন শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বেও রয়েছেন। আরিফুল হক চৌধুরী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বও পালন করছেন। শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এবং প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম দায়িত্ব পালন করছেন, তবে এখানে কোনো উপদেষ্টা নেই। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর দায়িত্বে রয়েছেন মো. সাইমুম পারভেজ।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, প্রতিমন্ত্রী এম এ মুহিত এবং বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার। পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রী খলিলুর রহমান এবং নতুন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন হুমায়ুন কবির, যার সঙ্গে শামা ওবায়েদ ইসলামও প্রতিমন্ত্রী হিসেবে বহাল আছেন। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী আবদুল মঈন খান এবং প্রতিমন্ত্রী মীর শাহে আলম। স্বরাষ্ট্র মন্ত্রণালয় একাই সামলাচ্ছেন সালাহউদ্দিন আহমদ। শিল্প, বস্ত্র ও পাট এবং বাণিজ্য—এই তিন মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন খন্দকার আবদুল মুক্তাদির। শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে আছেন মো. রুহুল কবির রিজভী এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।

সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন শেখ রবিউল আলম। রেলপথ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ এবং নৌ পরিবহন ও সেতু বিভাগে প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান দায়িত্ব পালন করছেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল মাহমুদ টুকু এবং প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন (এ জেড এম জাহিদ হোসেন) এবং সমাজকল্যাণে প্রতিমন্ত্রী ফারজানা শারমীন। ধর্ম মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এবং নতুন প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার (লিংকন)।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে মন্ত্রী আহমেদ আযম খান ও প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। ভূমি মন্ত্রণালয়ে মন্ত্রী মো. মিজানুর রহমান মিনু এবং প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। মীর মোহাম্মদ হেলাল পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়েরও প্রতিমন্ত্রীর দায়িত্বে আছেন, যার নতুন মন্ত্রী সাচিং প্রু জেরী। খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম, বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে মোহাম্মদ আমিন উর রশিদ, কৃষি উপদেষ্টা নজরুল ইসলাম খান এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু। পানিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এবং প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন। আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান একাই দায়িত্ব পালন করছেন। গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের ও প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম এবং উপদেষ্টার দায়িত্বে রেহান আসিফ আসাদ।

এ ছাড়া দুটি মন্ত্রণালয়ে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও বিশেষ সহকারী আছেন।.ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ের পর গত ১৭ ফেব্রুয়ারি শপথ নেয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার।

তখন প্রধানমন্ত্রী ছাড়া ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী শপথ নেন।