বিশ্ব

রোহিঙ্গা সংকটের ৯ বছর: টেকসই সমাধানের দাবিতে সোচ্চার বিশেষজ্ঞরা

প্রতিবেদক
গাজীপুরে কিশোরী উদ্ধার, প্রধান আসামি গ্রেপ্তার গাজীপুরে কিশোরী উদ্ধার, প্রধান আসামি গ্রেপ্তার নিম্নস্তরের সিগারেটের খুচরা মূল্য বাড়িয়ে ৬৫ টাকা নির্ধারণ নিম্নস্তরের সিগারেটের খুচরা মূল্য বাড়িয়ে ৬৫ টাকা নির্ধারণ সংসদে প্রধানমন্ত্রীর আমন্ত্রণ, বিরোধীদলীয় নেতা বললেন '১৮ কোটি মানুষ নিয়ে খেতে চাই' সংসদে প্রধানমন্ত্রীর আমন্ত্রণ, বিরোধীদলীয় নেতা বললেন ‘১৮ কোটি মানুষ নিয়ে খেতে চাই’ সৌরবিদ্যুৎ যন্ত্রপাতিতে শুল্ক ছাড় ও সিগারেটের দাম বাড়ানোর সিদ্ধান্ত সৌরবিদ্যুৎ যন্ত্রপাতিতে শুল্ক ছাড় ও সিগারেটের দাম বাড়ানোর সিদ্ধান্ত ইতালিতে হামলার শিকার অভিনেত্রী আজমেরী হক বাঁধন ইতালিতে হামলার শিকার অভিনেত্রী আজমেরী হক বাঁধন ইতালিতে হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন, অভিযোগ ‘জুলাইযোদ্ধা’ আখ্যায় ইতালিতে হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন, অভিযোগ ‘জুলাইযোদ্ধা’ আখ্যায় বিদ্যুৎ ও জ্বালানি সংকটের জন্য বিগত সরকারকে দায়ী করলেন স্বরাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ ও জ্বালানি সংকটের জন্য বিগত সরকারকে দায়ী করলেন স্বরাষ্ট্রমন্ত্রী ঝিনাইদহের মহেশপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ গ্রেপ্তার ঝিনাইদহের মহেশপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ গ্রেপ্তার ২০২৭ সালের হজ প্যাকেজের খরচ আগের চেয়ে কমিয়েছে সরকার ২০২৭ সালের হজ প্যাকেজের খরচ আগের চেয়ে কমিয়েছে সরকার জ্বালানি সংকট: সংসদে বিরোধী দলের ৪ প্রস্তাব, সরকারের পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকট: সংসদে বিরোধী দলের ৪ প্রস্তাব, সরকারের পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী
সব খবর

রোহিঙ্গা সংকটের নয় বছর পূর্তিতে শরণার্থীদের জন্য একটি টেকসই ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করার লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও সমন্বিত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। গত শনিবার রাজধানীর হোটেল শেরাটনে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি) আয়োজিত ‘কনফ্লুয়েন্স ২০২৬: পার্টনারশিপ, অ্যাপ্রিসিয়েশন অ্যান্ড কমিটমেন্ট’ শীর্ষক এক অনুষ্ঠানে এই দাবি তোলা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, রোহিঙ্গাদের নিজ দেশে মর্যাদাপূর্ণ ও নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে মিয়ানমারের ওপর অর্থবহ চাপ সৃষ্টি করতে হবে। তিনি আরও বলেন, বাংলাদেশ সরকার রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানকে পররাষ্ট্রনীতির অন্যতম সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে বিবেচনা করছে। পাশাপাশি তৃতীয় দেশে পুনর্বাসন ও দীর্ঘমেয়াদী সমাধানের সুযোগ বাড়িয়ে বাংলাদেশকে সহায়তার হাত প্রসারিত করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন এবং বলেন যে, এই সংকটকে কোনোভাবেই বিস্মৃত হতে দেওয়া যাবে না।

আইআরসির এশিয়া অঞ্চলের উপ-আঞ্চলিক পরিচালক হাসিনা রহমান বর্তমান পরিস্থিতির উদ্বেগ প্রকাশ করে জানান যে, মানবিক সহায়তার তহবিল ক্রমাগত সংকুচিত হচ্ছে এবং বৈশ্বিক মনোযোগ অন্যত্র সরে যাচ্ছে। তিনি জোর দিয়ে বলেন, গতানুগতিক ধারায় এই সংকট মোকাবেলা করা সম্ভব নয়; এখন টেকসই পরিকল্পনার দিকে ধাবিত হতে হবে।

রোহিঙ্গা মানবাধিকার কর্মী মিস লাকি করিম বলেন, রাখাইনে নিরাপদ ও স্বাভাবিক পরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত আশ্রয়শিবিরে বসবাসরত রোহিঙ্গাদের জন্য মানসম্মত শিক্ষা ও জীবিকার সুযোগ সৃষ্টি করা প্রয়োজন। এতে মানবিক সহায়তার ওপর তাদের নির্ভরশীলতা হ্রাস পাবে।

অনুষ্ঠানে দুটি বিশেষ প্যানেল আলোচনায় এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক ড. মোহাম্মদ জাকারিয়া, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান, অ্যাকশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির, বিশ্বব্যাংকের ডিভিশনাল ডিরেক্টর জ্যাঁ পেসমে, অস্ট্রেলিয়ান হাইকমিশনের কর্মকর্তা হামাহ হোসেন এবং আইআরসি বাংলাদেশের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর মোহাম্মদ রিয়াস অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন আইআরসির রিজিওনাল অ্যাডভোকেসি স্পেশালিস্ট সাবিরা সুলতানা নুপুর। সভায় সরকারি উর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দেশের কূটনৈতিক, জাতিসংঘ এবং দেশি-বিদেশি এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শনিবার (২২ আগস্ট) রাজধানীর হোটেল শেরাটনে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি) আয়োজিত ‘কনফ্লুয়েন্স ২০২৬: পার্টনারশিপ, অ্যাপ্রিসিয়েশন অ্যান্ড কমিটমেন্ট’ শীর্ষক অনুষ্ঠানে এই আহ্বান জানানো হয়।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, “রোহিঙ্গাদের নিজ দেশে মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন নিশ্