বাংলাদেশ

স্বাধীনতার ৫৫ বছরেও রাঙামাটির ৫৬০ পরিবার বঞ্চিত বিদ্যুৎ সুবিধা থেকে

প্রতিবেদক
গাজীপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় বিএনপি নেতা ও এসআই নিহত গাজীপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় বিএনপি নেতা ও এসআই নিহত হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১২১৪ হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১২১৪ ফ্রান্সে শনিবারের বিক্ষোভ ঘিরে ৭০ হাজার পুলিশ মোতায়েন ফ্রান্সে শনিবারের বিক্ষোভ ঘিরে ৭০ হাজার পুলিশ মোতায়েন দুর্গাপূজায় প্রশংসা পেলেও তারেক রহমানের সামনে তিন কঠিন চ্যালেঞ্জ দুর্গাপূজায় প্রশংসা পেলেও তারেক রহমানের সামনে তিন কঠিন চ্যালেঞ্জ জামায়াত আমিরের অ্যাকাউন্ট হ্যাক: ডিভাইস চেয়ে ডিবির চিঠি, উদ্বেগে বাদীপক্ষ জামায়াত আমিরের অ্যাকাউন্ট হ্যাক: ডিভাইস চেয়ে ডিবির চিঠি, উদ্বেগে বাদীপক্ষ শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় আটক ২ শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় আটক ২ ডেঙ্গু মোকাবিলায় জনগণের সক্রিয় অংশগ্রহণ জরুরি: ডা. রফিক ডেঙ্গু মোকাবিলায় জনগণের সক্রিয় অংশগ্রহণ জরুরি: ডা. রফিক লিবিয়া-তুরস্ক সমুদ্রসীমা চুক্তিতে ক্ষুব্ধ মিসর, ইসরায়েল ও ইউরোপীয় ইউনিয়ন লিবিয়া-তুরস্ক সমুদ্রসীমা চুক্তিতে ক্ষুব্ধ মিসর, ইসরায়েল ও ইউরোপীয় ইউনিয়ন নোয়াখালীতে সড়ক নির্মাণকাজে অনিয়ম নিয়ে শিক্ষককে হুমকির প্রতিবাদে অবরোধ নোয়াখালীতে সড়ক নির্মাণকাজে অনিয়ম নিয়ে শিক্ষককে হুমকির প্রতিবাদে অবরোধ ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যা মামলায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যা মামলায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল
সব খবর

দেশের একটি বড় অংশে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হলেও রাঙামাটির কাপ্তাই উপজেলার ৪ নম্বর ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের দুর্গম পাহাড়ি জনপদ এখনো অন্ধকারে নিমজ্জিত। স্বাধীনতার ৫৫ বছর পেরিয়ে গেলেও গোলাবারুদছড়া, ভাইজ্যতলী ও হরিণছড়াসহ এই এলাকাগুলোর শত শত পরিবার বিদ্যুৎ সুবিধার বাইরে মানবেতর জীবনযাপন করছে। উপজেলা সদরের কাছাকাছি অবস্থান হলেও ভৌগোলিক প্রতিকূলতা, পাহাড়-অরণ্যবেষ্টিত বিচ্ছিন্ন বসতি এবং উঁচু-নিচু পথের কারণে এখানে প্রথাগত বিদ্যুৎ সংযোগ স্থাপন করা অত্যন্ত ব্যয়বহুল ও ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।

স্থানীয়দের মতে, কেন্দ্রীয় বিদ্যুৎ সঞ্চালন লাইন পৌঁছানো দীর্ঘমেয়াদী ও ব্যয়সাপেক্ষ হওয়ায় প্রতিটি পরিবারের জন্য সরকারি উদ্যোগে উন্নতমানের সোলার সিস্টেম স্থাপনই এ সমস্যার টেকসই সমাধান হতে পারে। সৌরবিদ্যুতের মাধ্যমে ঘর আলোকিত করার পাশাপাশি শিশুদের পড়াশোনা, মোবাইল যোগাযোগ, স্বাস্থ্যসেবা ও নিরাপদ পানি ব্যবস্থাপনায় বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে।

এলাকার সংরক্ষিত মহিলা ইউপি সদস্য ভানুমতি চাকমা জানান, ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড মিলিয়ে প্রায় ৫৬০টি পরিবার বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। তিনি গত তিন বছর ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বিভিন্ন পর্যায়ে বিষয়টি নিয়ে যোগাযোগ করেও কোনো স্থায়ী সুরাহা পাননি। তিনি দ্রুত সরকারি অর্থায়নে সোলার সিস্টেম প্রদানের দাবি জানিয়েছেন।

কাপ্তাই ৪ নম্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ বলেন, দুর্গম এলাকার মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে শিক্ষা, স্বাস্থ্য ও বিশুদ্ধ পানির পাশাপাশি বিদ্যুৎ অপরিহার্য। শিশুদের পড়াশোনার ক্ষেত্রে বিদ্যুতের কোনো বিকল্প নেই। সরকার যদি সোলার প্ল্যান্ট বা সৌরবিদ্যুৎ প্রকল্পের মাধ্যমে সহায়তা প্রদান করে, তবে এই পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনযাত্রায় আমূল পরিবর্তন আসবে। স্থানীয় বাসিন্দারা আশা করছেন, সংশ্লিষ্ট প্রশাসন ও বিদ্যুৎ বিভাগ বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।