বিশ্ব

ওড়িশার উপকূলে জাহাজডুবি: বাংলাদেশি নাবিকসহ ২২ জন নিখোঁজ

প্রতিবেদক
ভোটার এলাকা পরিবর্তন করলেন আসিফ মাহমুদ ও নাসীরুদ্দীন পাটওয়ারী ভোটার এলাকা পরিবর্তন করলেন আসিফ মাহমুদ ও নাসীরুদ্দীন পাটওয়ারী নকলায় অগ্নিকাণ্ডে দুই বসতবাড়ি ভস্মীভূত, ক্ষতি ২০ লাখ টাকা নকলায় অগ্নিকাণ্ডে দুই বসতবাড়ি ভস্মীভূত, ক্ষতি ২০ লাখ টাকা দুই সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী তালিকায় রদবদল আনছে এনসিপি দুই সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী তালিকায় রদবদল আনছে এনসিপি সৌর বিদ্যুৎ যন্ত্রপাতি আমদানিতে শুল্ক ছাড়ের প্রস্তাব অনুমোদন সৌর বিদ্যুৎ যন্ত্রপাতি আমদানিতে শুল্ক ছাড়ের প্রস্তাব অনুমোদন সম্পত্তি হস্তান্তর আইনের সংশোধনী: বৃদ্ধ বাবা-মায়ের সুরক্ষায় নতুন আশা সম্পত্তি হস্তান্তর আইনের সংশোধনী: বৃদ্ধ বাবা-মায়ের সুরক্ষায় নতুন আশা ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে রাতে কী করেন মালাইকা অরোরা ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে রাতে কী করেন মালাইকা অরোরা রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা ও জনআস্থাই শেষ কথা রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা ও জনআস্থাই শেষ কথা বেসরকারি ব্যাংকে নিয়োগে পরীক্ষা বাধ্যতামূলক করল বাংলাদেশ ব্যাংক বেসরকারি ব্যাংকে নিয়োগে পরীক্ষা বাধ্যতামূলক করল বাংলাদেশ ব্যাংক গাজীপুরে কিশোরী উদ্ধার, প্রধান আসামি গ্রেপ্তার গাজীপুরে কিশোরী উদ্ধার, প্রধান আসামি গ্রেপ্তার নিম্নস্তরের সিগারেটের খুচরা মূল্য বাড়িয়ে ৬৫ টাকা নির্ধারণ নিম্নস্তরের সিগারেটের খুচরা মূল্য বাড়িয়ে ৬৫ টাকা নির্ধারণ
সব খবর

বঙ্গোপসাগরে ভারতের ওড়িশা উপকূলের অদূরে পানামার পতাকাবাহী একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় একজন বাংলাদেশি নাগরিকসহ মোট ২২ জন নাবিক নিখোঁজ রয়েছেন। উদ্ধারকারী দল এখন পর্যন্ত দুজনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ‘এমভি ওশন উইনার’ নামের জাহাজটি ১ হাজার ৭০০ টন লৌহ আকরিক নিয়ে গত ২০ আগস্ট ওড়িশার পারাদ্বীপ বন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে যাত্রা করেছিল। ধারণা করা হচ্ছে, পারাদ্বীপ বন্দর থেকে প্রায় ২৪০ নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগরের কোনো এক স্থানে জাহাজটি ডুবে যায়।

জাহাজটিতে মোট ২৪ জন নাবিক ছিলেন, যাদের মধ্যে ২০ জন চীনের, তিনজন মিয়ানমারের এবং একজন বাংলাদেশের নাগরিক। গত শনিবার সকাল ১১টা ৪৮ মিনিটে জাহাজটির নির্মাতা প্রতিষ্ঠানের সহযোগী সংস্থা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে জানায় যে, এমভি ওশন উইনারের সঙ্গে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

সংবাদ পাওয়ার পরপরই ভারতীয় কোস্টগার্ডের মেরিটাইম রেসকিউ কো-অর্ডিনেশন সেন্টার সম্ভাব্য দুর্ঘটনাস্থলে অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করে। শনিবার রাত ৮টার দিকে অভিযান চালিয়ে দুজন নাবিককে জীবিত উদ্ধার করা হয়। তবে নিখোঁজদের মধ্যে থাকা বাংলাদেশি নাবিকের পরিচয় কিংবা তিনি উদ্ধার হওয়া দুজনের মধ্যে আছেন কি না, তা এখনো স্পষ্ট নয়।

নিখোঁজ ২২ নাবিককে উদ্ধারের জন্য ভারতীয় কোস্টগার্ডের পাশাপাশি ভারতীয় নৌবাহিনীও ব্যাপক তৎপরতা চালাচ্ছে। উদ্ধার কাজে নৌবাহিনীর তিনটি জাহাজ—ভারাদ, আনমোল ও বিজিত—মোতায়েন করা হয়েছে। জাহাজটি ঠিক কখন এবং কী কারণে ডুবে গেল, তা এখনো জানা যায়নি। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধার অভিযান শেষ হওয়ার পর দুর্ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো সম্ভব হবে।