বাংলাদেশ

প্রযুক্তি সাংবাদিকতায় রুশ হাউসের সাথে টিএমজিবির সৌজন্য সাক্ষাৎ

প্রতিবেদক
মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা, জানালেন অর্থমন্ত্রী মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা, জানালেন অর্থমন্ত্রী দেশে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৫৮ দেশে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৫৮ সালমান শাহকে স্মরণ করলেন মৌসুমী সালমান শাহকে স্মরণ করলেন মৌসুমী ডেঙ্গু মোকাবিলায় এখনই কঠোর সতর্কতার আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ডেঙ্গু মোকাবিলায় এখনই কঠোর সতর্কতার আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মাতৃত্ব পরবর্তী শারীরিক পরিবর্তন নিয়ে ট্রলিংয়ের কড়া জবাব দিলেন বিপাশা মাতৃত্ব পরবর্তী শারীরিক পরিবর্তন নিয়ে ট্রলিংয়ের কড়া জবাব দিলেন বিপাশা সংসদে জামায়াতের ওয়াকআউট, বিলের সমালোচনা করে ক্ষুব্ধ বিরোধীদল সংসদে জামায়াতের ওয়াকআউট, বিলের সমালোচনা করে ক্ষুব্ধ বিরোধীদল মক্কা প্রতিরক্ষা জোটের কার্যক্রম নিয়ে সৌদি ও তুরস্কের মন্ত্রীদের সঙ্গে আলোচনা মক্কা প্রতিরক্ষা জোটের কার্যক্রম নিয়ে সৌদি ও তুরস্কের মন্ত্রীদের সঙ্গে আলোচনা ইএসজি অ্যাওয়ার্ডস ২০২৬-এ চারটি স্বীকৃতি পেল উর্মি গ্রুপ ইএসজি অ্যাওয়ার্ডস ২০২৬-এ চারটি স্বীকৃতি পেল উর্মি গ্রুপ র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠন নিয়ে টিআইবির উদ্বেগ র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠন নিয়ে টিআইবির উদ্বেগ দুই দিনের বৃষ্টিতে কমতে পারে ভ্যাপসা গরমের অস্বস্তি দুই দিনের বৃষ্টিতে কমতে পারে ভ্যাপসা গরমের অস্বস্তি
সব খবর

বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে প্রযুক্তি সাংবাদিকতা এবং গণমাধ্যমের পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতার ক্ষেত্র আরও শক্তিশালী করার লক্ষ্যে ঢাকার রুশ হাউসে একটি সৌজন্য সাক্ষাৎ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ (টিএমজিবি)-এর কার্যনির্বাহী কমিটির একটি প্রতিনিধি দল এই বৈঠকে অংশ নেয়।

টিএমজিবি সভাপতি মোহাম্মদ কাওছার উদ্দীনের নেতৃত্বে প্রতিনিধি দলটি রুশ হাউসের পরিচালক আলেকজান্দ্রা এ. খলেভনয়-এর সঙ্গে বৈঠক করেন। এ সময় সংগঠনের সহ-সভাপতি কুমার বিশ্বজিৎ রায় ও মইদুল ইসলাম, সাধারণ সম্পাদক মুরসালিন হক জুনায়েদ, কোষাধ্যক্ষ মাহাদী হাসান শিমুল, সাংগঠনিক সম্পাদক গোলাম দাস্তগীর তৌহিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাজনীন আক্তার লাকী এবং নির্বাহী সদস্য নাজমুল হোসেন ও রহিম শেখ উপস্থিত ছিলেন।

বৈঠকে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সাংবাদিকতা এবং গণমাধ্যমের মধ্যে সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উভয় পক্ষই যৌথ মিডিয়া কর্মশালা, মাস্টারক্লাস, পেশাগত প্রশিক্ষণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে বিভিন্ন কর্মসূচি আয়োজনের বিষয়ে আগ্রহ প্রকাশ করে। রুশ হাউস এসব উদ্যোগে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আশ্বাস দিয়েছে। এছাড়াও বাংলাদেশ ও রাশিয়ার মিডিয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দীর্ঘমেয়াদি পেশাগত সম্পর্ক গড়ে তোলার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে।

আলোচনাকালে রুশ হাউসের পরিচালক আলেকজান্দ্রা এ. খলেভনয় রুশ হাউসের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে প্রতিনিধি দলকে অবহিত করেন। তিনি রাশিয়া সরকারের বৃত্তিতে উচ্চশিক্ষার সুযোগ, রুশ ভাষা শিক্ষা এবং আন্তর্জাতিক বিভিন্ন অনুষ্ঠান ও স্বল্পমেয়াদি কর্মসূচিতে বাংলাদেশের শিশু, তরুণ ও পেশাজীবীদের অংশগ্রহণের সুযোগের কথা তুলে ধরেন। টিএমজিবির প্রতিনিধি দলের সদস্যরা রুশ হাউসের এই ইতিবাচক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং ভবিষ্যতে দুই দেশের প্রযুক্তি সাংবাদিকতা ও গণমাধ্যম খাতের সম্পর্ক আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।