আইন ও আদালত

১৫ অগাস্ট ঘিরে নাশকতার পরিকল্পনায় আরও ১৫ জনের রিমান্ড

প্রতিবেদক
সিঁদুর খেলা ও অশ্রুজলে দেবীকে বিদায় জানালো সনাতন ধর্মাবলম্বীরা সিঁদুর খেলা ও অশ্রুজলে দেবীকে বিদায় জানালো সনাতন ধর্মাবলম্বীরা প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে চার দেশের নতুন চুক্তি সই প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে চার দেশের নতুন চুক্তি সই দেশে ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৭৩ দেশে ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৭৩ রাস্তার ধারের খাবারের দোকানকেও নিতে হবে বিএফএসএ নিবন্ধন রাস্তার ধারের খাবারের দোকানকেও নিতে হবে বিএফএসএ নিবন্ধন ট্রাকের পাটাতনের নিচে ৩ লাখ ২০ হাজার ইয়াবাসহ চালক গ্রেপ্তার ট্রাকের পাটাতনের নিচে ৩ লাখ ২০ হাজার ইয়াবাসহ চালক গ্রেপ্তার লক্ষ্মীপুরে ছাত্রদল নেতাকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে যুবলীগ নেতাকে অপহরণের অভিযোগে আটক লক্ষ্মীপুরে ছাত্রদল নেতাকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে যুবলীগ নেতাকে অপহরণের অভিযোগে আটক সৌদি আরবের স্বাস্থ্য খাতে ১৯ হাজার কর্মসংস্থানের সুযোগ সৌদি আরবের স্বাস্থ্য খাতে ১৯ হাজার কর্মসংস্থানের সুযোগ যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্নফাঁস: বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্নফাঁস: বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু তাসকিন-শরিফুলের র‍্যাঙ্কিংয়ে উন্নতি, আফগান ব্যাটারও এগিয়ে তাসকিন-শরিফুলের র‍্যাঙ্কিংয়ে উন্নতি, আফগান ব্যাটারও এগিয়ে
সব খবর

গত ১৫ অগাস্ট কেন্দ্রিক নাশকতার পরিকল্পনার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তারকৃত আরও ১৫ জনের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিয়াদ হাসান এই আদেশ প্রদান করেন। রিমান্ডে যাওয়া আসামিরা হলেন লিমন খান, দেওয়ান ইসমাইল, ফাহিম মিয়া, রতন, রাকিব ওরফে রাফি, রাতুল শীল, মিনারুল মিয়া, মাসুদ রানা ওরফে লিমু, জিহাদ হাসান, আবু সাইম ওরফে সায়েম বাবু, ফাহিম, শাকিল মিয়া, রাজিব, সানি ও রাজন মিয়া।

এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার এসআই হাফিজুর রহমান আসামিদের সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছিলেন। শুনানিকালে আসামিদের আদালতে হাজির করা হয়। এর আগে গত ১৩ আগস্ট রাতে ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকার এম-ব্লক, রোড-২৮-এর একটি বাসার দ্বিতীয় তলার ফ্ল্যাটে অভিযান চালিয়ে ৫৪ জনকে আটক করে পুলিশ। পুলিশের দাবি, আটককৃতরা আওয়ামী লীগ, যুবলীগ, যুব মহিলা লীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মী।

অভিযানের সময় তাদের কাছ থেকে দুটি আইফোন, একটি স্যামসাং গ্যালাক্সি এস২৫ আল্ট্রা মোবাইল এবং তিনটি ব্যানার জব্দ করা হয়। মামলার নথিতে উল্লেখ করা হয়, জব্দকৃত ব্যানারে ১৫ অগাস্ট উপলক্ষে আলোচনা সভা, মিলাদ মাহফিল এবং নেতাকর্মীদের ছবি ছিল। পুলিশের ভাষ্যমতে, নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা সেখানে শোকদিবস পালনের প্রস্তুতি সভা ও ঝটিকা মিছিল সফল করার উদ্দেশ্যে সমবেত হয়ে রাষ্ট্রবিরোধী স্লোগান দিচ্ছিল।

এই ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়েরের পর ৫২ জনকে কারাগারে এবং দুইজন কিশোরকে টঙ্গী কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর আদেশ দেওয়া হয়েছিল। উল্লেখ্য, গত ১৯ আগস্ট যুবলীগ নেতা মোতালিব ও মেহেজাবীন আক্তার মালসহ ১৫ জনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত।