অপরাধ

রংপুরে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় একই পরিবারের ৪ জনকে হত্যা

প্রতিবেদক
গাজীপুরে কিশোরী উদ্ধার, প্রধান আসামি গ্রেপ্তার গাজীপুরে কিশোরী উদ্ধার, প্রধান আসামি গ্রেপ্তার নিম্নস্তরের সিগারেটের খুচরা মূল্য বাড়িয়ে ৬৫ টাকা নির্ধারণ নিম্নস্তরের সিগারেটের খুচরা মূল্য বাড়িয়ে ৬৫ টাকা নির্ধারণ সংসদে প্রধানমন্ত্রীর আমন্ত্রণ, বিরোধীদলীয় নেতা বললেন '১৮ কোটি মানুষ নিয়ে খেতে চাই' সংসদে প্রধানমন্ত্রীর আমন্ত্রণ, বিরোধীদলীয় নেতা বললেন ‘১৮ কোটি মানুষ নিয়ে খেতে চাই’ সৌরবিদ্যুৎ যন্ত্রপাতিতে শুল্ক ছাড় ও সিগারেটের দাম বাড়ানোর সিদ্ধান্ত সৌরবিদ্যুৎ যন্ত্রপাতিতে শুল্ক ছাড় ও সিগারেটের দাম বাড়ানোর সিদ্ধান্ত ইতালিতে হামলার শিকার অভিনেত্রী আজমেরী হক বাঁধন ইতালিতে হামলার শিকার অভিনেত্রী আজমেরী হক বাঁধন ইতালিতে হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন, অভিযোগ ‘জুলাইযোদ্ধা’ আখ্যায় ইতালিতে হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন, অভিযোগ ‘জুলাইযোদ্ধা’ আখ্যায় বিদ্যুৎ ও জ্বালানি সংকটের জন্য বিগত সরকারকে দায়ী করলেন স্বরাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ ও জ্বালানি সংকটের জন্য বিগত সরকারকে দায়ী করলেন স্বরাষ্ট্রমন্ত্রী ঝিনাইদহের মহেশপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ গ্রেপ্তার ঝিনাইদহের মহেশপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ গ্রেপ্তার ২০২৭ সালের হজ প্যাকেজের খরচ আগের চেয়ে কমিয়েছে সরকার ২০২৭ সালের হজ প্যাকেজের খরচ আগের চেয়ে কমিয়েছে সরকার জ্বালানি সংকট: সংসদে বিরোধী দলের ৪ প্রস্তাব, সরকারের পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকট: সংসদে বিরোধী দলের ৪ প্রস্তাব, সরকারের পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী
সব খবর

রংপুর নগরের কামালকাছনা এলাকার মাছুয়াপাড়ায় একই পরিবারের চারজনকে নৃশংসভাবে হত্যার ঘটনায় দুই তরুণকে আটক করেছে পুলিশ। ইয়াবা সেবনে বাধা দেওয়ার জেরে রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী ও দুই সন্তানকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। ঘটনার পর ডাকাতির নাটক সাজানোর জন্য ঘরের জিনিসপত্র ছড়িয়ে রাখা হয়েছিল। রোববার বেলা দেড়টার দিকে পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন।

আটক দুই তরুণ হলেন সিদ্ধার্থ দাস (১৯) ও মুগ্ধ দাস (২৩), যারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই। তাঁরা নিহত গণপতি চক্রবর্তীর বাড়ির আশপাশেই বসবাস করতেন। রোববার ভোরে নগরের দখীগঞ্জ শ্মশান এলাকা থেকে তাঁদের আটক করা হয়। পুলিশ জানায়, মুগ্ধ দাস সিটি বাজারে মাছের দোকানে এবং সিদ্ধার্থ দাস একটি জুয়েলারি দোকানে কারিগর হিসেবে কাজ করতেন।

পুলিশ কমিশনারের ভাষ্যমতে, গত বৃহস্পতিবার রাতে মুগ্ধ ও সিদ্ধার্থ পাশের ভবনের ছাদ দিয়ে গণপতি চক্রবর্তীর নির্মাণাধীন বাড়ির তৃতীয় তলায় উঠে ইয়াবা সেবন করছিলেন। শব্দ শুনে শিক্ষক গণপতি চক্রবর্তী ছাদে এসে তাঁদের বাধা দিলে তাঁরা গলায় গামছা পেঁচিয়ে তাঁকে হত্যা করেন। এরপর প্রীতিলতা চক্রবর্তী (৫০) ও মেয়ে আগামী চক্রবর্তী (২৫) শব্দ শুনে ছাদে আসার চেষ্টা করলে সিঁড়িতেই তাঁদের হত্যা করা হয়। শেষে ঘরে ঘুমিয়ে থাকা ১৩ বছর বয়সী ছেলে আয়ুশ চক্রবর্তীকে শ্বাসরোধে হত্যা করে ঘাতকরা। নিহতদের সঙ্গে আটক তরুণদের পূর্বপরিচয় থাকায় পরিচয় ফাঁস হওয়ার ভয়েই তারা এই চারজনকে হত্যা করে বলে পুলিশ জানিয়েছে।

শনিবার রাতে ওই বাড়ির দ্বিতীয় তলা থেকে শিক্ষক গণপতি চক্রবর্তী (৬৫), স্ত্রী প্রীতিলতা, মেয়ে আগামী ও ছেলে আয়ুশের লাশ উদ্ধার করে পুলিশ। হত্যার পর ঘাতকরা ওই বাড়িতেই অবস্থান করে গোসল, ইয়াবা সেবন এবং ফ্রিজ থেকে খাবার খায়। শুক্রবার জুমার নামাজের সময় রাস্তা ফাঁকা হলে তারা বের হয়ে যাওয়ার আগে ডাকাতির সাজ সাজতে আলমারি ও ড্রয়ারের জিনিসপত্র ছড়িয়ে রাখে।

তদন্তকারী দল ঘটনাস্থল থেকে ইয়াবা সেবনের সরঞ্জাম ও সোনার চুড়ি পরীক্ষার আলামত উদ্ধার করেছে। এ ছাড়া নিহতের মুঠোফোন ডিটারজেন্ট মিশ্রিত পানিতে ভিজিয়ে আলামত নষ্টের চেষ্টা করা হয়েছিল। উদ্ধার করা স্বর্ণালংকার আসামিদের দেখানো একটি পরিত্যক্ত স্থান থেকে জব্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। এদিকে, এই হত্যাকাণ্ডের প্রতিবাদে রংপুর জিলা স্কুলের শিক্ষার্থীরা বিদ্যালয়ের সামনে মানববন্ধন করে জড়িতদের দ্রুত বিচারের দাবি জানিয়েছেন।