ধর্ম ও ইসলাম

ইসলামি ইতিহাস চর্চার বিবর্তন ও সংরক্ষণের দীর্ঘ পথপরিক্রমা

প্রতিবেদক
নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ১৩ জন গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ১৩ জন গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ভারতীয় হাইকমিশন: ভিসা দালালদের থেকে সতর্ক থাকুন ভারতীয় হাইকমিশন: ভিসা দালালদের থেকে সতর্ক থাকুন কাউন্টি চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত বোলিংয়ে ছন্দে ফিরলেন হাসান মাহমুদ কাউন্টি চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত বোলিংয়ে ছন্দে ফিরলেন হাসান মাহমুদ ভারী বৃষ্টির আশঙ্কায় দিল্লিতে রেড অ্যালার্ট জারি করল আবহাওয়া দপ্তর ভারী বৃষ্টির আশঙ্কায় দিল্লিতে রেড অ্যালার্ট জারি করল আবহাওয়া দপ্তর পুলিশ প্রশাসনে পদোন্নতি ও পোস্টিং নিয়ে চলছে রমরমা সিন্ডিকেট বাণিজ্য পুলিশ প্রশাসনে পদোন্নতি ও পোস্টিং নিয়ে চলছে রমরমা সিন্ডিকেট বাণিজ্য যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত: কোন দিকে মোড় নিতে পারে বর্তমান পরিস্থিতি? যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত: কোন দিকে মোড় নিতে পারে বর্তমান পরিস্থিতি? তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি প্রতিহিংসায় নয়, ন্যায়বিচারে বিশ্বাসী বিএনপি: ড. মঈন খান প্রতিহিংসায় নয়, ন্যায়বিচারে বিশ্বাসী বিএনপি: ড. মঈন খান ডিজিএফআই পরিচয়ে সিএনজি চালক অপহরণ: ৩ প্রতারক আটক ডিজিএফআই পরিচয়ে সিএনজি চালক অপহরণ: ৩ প্রতারক আটক মন্ত্রীর আগমন ঘিরে রাতারাতি বদলে গেল ওসমানী হাসপাতালের চিত্র মন্ত্রীর আগমন ঘিরে রাতারাতি বদলে গেল ওসমানী হাসপাতালের চিত্র
সব খবর

ইসলামে ইতিহাসচর্চার সূচনা হয়েছিল মূলত নবী করিম (সা.)-এর জীবনচরিত ও তাঁর যুদ্ধাভিযানের অধ্যয়নের মাধ্যমে। সাহাবায়ে কেরাম (রা.) নিজেরা যেমন রাসুল (সা.)-এর গাজওয়া ও সিরাহ নিয়ে আলোচনা করতেন, তেমনি তাদের সন্তানদেরও এই বিষয়ে উৎসাহ প্রদান করতেন। পরবর্তীকালে সাহাবায়ে কেরাম, তাবেয়িন ও তাবে-তাবেয়িনরা ঐতিহাসিক ঘটনাপ্রবাহ লিপিবদ্ধ করার দিকে মনোযোগী হন, যাতে হাদিসের সনদ সংরক্ষণে বংশপরম্পরায় কোনো বিচ্যুতি না ঘটে। সেই সঙ্গে তারা ইসলামপূর্ব যুগের ঘটনাবলি, বিভিন্ন জাতির প্রাচীন কাহিনি, বংশগতি এবং পূর্বসূরিদের ইতিহাস সংরক্ষণেও বিশেষ আগ্রহ দেখান।

ইসলামি ইতিহাস চর্চার শুরুর দিকে এর কেন্দ্রবিন্দু ছিল হাদিসশাস্ত্রের সঙ্গে গভীরভাবে যুক্ত। হাদিসশাস্ত্রের পণ্ডিতরাই মুসলিম সমাজে ইতিহাস গবেষণার পথিকৃৎ হিসেবে বিবেচিত হন। এদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হলেন খলিফা উসমান (রা.)-এর ছেলে আবান ইবনে ওসমান ইবনে আফফান (রা.) এবং নবীজির স্ত্রী উম্মুল মুমিনীন আসমা (রা.)-এর ছেলে উরওয়া ইবনে জুবায়ের (রা.)। ইসলামি ইতিহাসচর্চা মূলত তিনটি পর্যায় অতিক্রম করেছে। প্রথম পর্যায়টি ছিল সত্যতা ও পূর্ণ স্বাধীনতার যুগ। এই সময় ঐতিহাসিকরা ধর্মীয় পক্ষপাত, রাজনৈতিক প্রভাব বা গোষ্ঠীগত মোহ থেকে মুক্ত থেকে নিরপেক্ষভাবে ঘটনাবলি লিপিবদ্ধ করতেন। তারা জনশ্রুতির ওপর নির্ভর করলেও তথ্যের সত্যতা রক্ষায় অত্যন্ত সচেতন ছিলেন।

দ্বিতীয় পর্যায়ে ইতিহাসচর্চা কিছুটা গল্পনির্ভর হয়ে পড়ে, যার ফলে ঐতিহাসিক বিশ্লেষণের বিশুদ্ধতা নিয়ে বিভ্রান্তি দেখা দেয়। এই সময়ে তাফসিরকারকরা কোরআনের ব্যাখ্যার ক্ষেত্রে বিস্তারিত বিবরণ না পেয়ে ইহুদি ও খ্রিষ্টানদের ধর্মগ্রন্থ, গ্রিক ও পারস্য সভ্যতার লোককথা এবং নব-মুসলিমদের প্রচলিত বর্ণনার দিকে ঝুঁকে পড়েন। এসব উপকথা ও কল্পকাহিনি ইসলামি বইপত্রে ‘ইসরায়েলিয়াত’ নামে পরিচিতি পায়, যা পরবর্তীতে তাফসিরশাস্ত্রে অত্যন্ত বিতর্কিত ও সতর্কতার সঙ্গে পর্যালোচনার বিষয় হয়ে দাঁড়ায়। এই যুগের ইতিহাসবিদরা তথ্যের সত্যতা বা গভীর বিশ্লেষণের চেয়ে মূলত তথ্য সংগ্রহ ও সনদ যাচাইয়ের দিকেই বেশি গুরুত্ব দিতেন।

তৃতীয় পর্যায়ে সূচিত হয় সমালোচনা ও যাচাই-বাছাইয়ের নতুন ধারা। এই সময়ে একদল গবেষক ও ইতিহাসবিদের আবির্ভাব ঘটে, যারা পূর্ববর্তী যুগে অনুপ্রবেশ করা ইসরায়েলি উপকথার ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন ছিলেন। তারা ইতিহাসের ওপর জমে থাকা বিভ্রান্তি দূর করতে সংকলিত তথ্য ও বর্ণনার সমালোচনামূলক বিশ্লেষণ শুরু করেন। এভাবে ইসলামি ইতিহাসচর্চা সত্যনিষ্ঠতা ও গ্রহণযোগ্যতার পথে ক্রমাগত পরিপক্বতা লাভ করেছে।