ধর্ম ও ইসলাম

মহাসপ্তমীর আনুষ্ঠানিকতা শেষে মণ্ডপে মণ্ডপে এখন মহাষ্টমীর উৎসব

প্রতিবেদক
ধীরগতির বোলিংয়ে জরিমানার কবলে বাংলাদেশ ক্রিকেট দল ধীরগতির বোলিংয়ে জরিমানার কবলে বাংলাদেশ ক্রিকেট দল টাইগার শ্রফের ওপর হামলার ঘটনায় সালমান খানের নিরাপত্তা জোরদার টাইগার শ্রফের ওপর হামলার ঘটনায় সালমান খানের নিরাপত্তা জোরদার ইয়েমেনে সরকারি শিবিরে হুতিদের হামলা, নিহত ৫৩ ইয়েমেনে সরকারি শিবিরে হুতিদের হামলা, নিহত ৫৩ অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযান: পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী ইশরাক অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযান: পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী ইশরাক দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে সৌদি আরবের কাছে ঢাকার প্রশ্ন দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে সৌদি আরবের কাছে ঢাকার প্রশ্ন নাটোরের বনপাড়ায় বাস-ট্রাক সংঘর্ষে ৯ জনের প্রাণহানি নাটোরের বনপাড়ায় বাস-ট্রাক সংঘর্ষে ৯ জনের প্রাণহানি অর্থপাচার মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগরওয়াল গ্রেপ্তার অর্থপাচার মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগরওয়াল গ্রেপ্তার হুতি হামলায় ঢাকা-সৌদি রুটে ১২৬ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৯ হাজার যাত্রী হুতি হামলায় ঢাকা-সৌদি রুটে ১২৬ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৯ হাজার যাত্রী চীনে পুতিন-ট্রাম্প-শি বৈঠকের সম্ভাবনা, ইউক্রেনের আপত্তি চীনে পুতিন-ট্রাম্প-শি বৈঠকের সম্ভাবনা, ইউক্রেনের আপত্তি ইরান সফরে রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ, আলোচনায় আঞ্চলিক নিরাপত্তা ইরান সফরে রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ, আলোচনায় আঞ্চলিক নিরাপত্তা
সব খবর

শারদীয় দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি করে নিতে পরিবার, স্বজন ও বন্ধুদের সঙ্গে রাজধানীর বিভিন্ন পূজামণ্ডপে ভিড় করছেন ভক্ত ও দর্শনার্থীরা। প্রতিমা দর্শন, প্রার্থনা, ছবি তোলা আর ঢাকের তালে নাচ—সব মিলিয়ে মণ্ডপে মণ্ডপে চলছে উৎসবের আমেজ।

এই বছর সপ্তমীর তিথি দুই দিনে পড়ায় গতকাল মহাসপ্তমী উদ্‌যাপিত হয়েছে। তবে অনেক মণ্ডপেই মহাসপ্তমীর পূজার আচার আগের দিন শনিবার শেষ করা হয়। খামারবাড়িতেও সপ্তমী পূজা শনিবার করা হয়েছে বলে জানিয়েছেন পুরোহিত অবিনাশ চক্রবর্তী।

সরেজমিন দেখা যায়, বিকেল থেকে বিভিন্ন যানবাহনে করে কৃষিবিদ ইনস্টিটিউশনের পূজামণ্ডপে আসছেন দর্শনার্থীরা। কেউ রিকশায়, কেউ সিএনজিচালিত অটোরিকশায়, আবার কেউ ব্যক্তিগত গাড়ি কিংবা মাইক্রোবাসে করে পরিবারের সদস্যদের নিয়ে আসছেন। অনেকে ফার্মগেট মেট্রোস্টেশনে নেমে হেঁটে মণ্ডপে প্রবেশ করছেন।

মণ্ডপে ঢুকেই অনেককে মা দুর্গাপ্রতিমার সামনে প্রণাম করতে দেখা যায়। কেউ প্রণাম শেষে প্রণামি দিচ্ছেন, কেউ কিছুক্ষণ দাঁড়িয়ে প্রার্থনা করছেন। প্রতিমা দর্শন ও প্রার্থনা শেষে অনেকে পরিবারের সদস্যদের সঙ্গে ছবি ও সেলফি তুলছিলেন। মণ্ডপের সাউন্ড সিস্টেমে বাজছিল পূজার গান। সেই গানের তালে মণ্ডপে আসা শিশুদের কেউ কেউ নাচছিল। সন্ধ্যার পর ঢাকের বাদ্য শুরু হলে উৎসবের আমেজ আরও জমে ওঠে। ঢাকের তালে অনেক দর্শনার্থীকেও নাচতে দেখা যায়। কেউ পরিবারের সদস্যদের সঙ্গে আনন্দে মেতে ওঠেন, কেউ আবার দাঁড়িয়ে সেই দৃশ্য উপভোগ করেন। সব মিলিয়ে প্রার্থনা, প্রতিমা দর্শন আর আনন্দ-উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে মণ্ডপ প্রাঙ্গণ।

মা–বাবার সঙ্গে প্রতিমা দর্শন করতে ধামরাইয়ের বণিক বাড়ি থেকে ঢাকায় এসেছে দেবাদৃতা কর্মকার। প্রতিমা দর্শনের আনন্দের কথা জানিয়ে দেবাদৃতা বলে, ‘আমার অনেক ভালো লাগছে। দুর্গা মায়ের প্রতিমা দেখছি। অনেক সুন্দর সুন্দর প্রতিমা।’

কৃষিবিদ ইনস্টিটিউশনের এই মণ্ডপে দীর্ঘ ৩৬ বছর ধরে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা পরিচালনা করছেন পুরোহিত অবিনাশ চক্রবর্তী। দেবী দুর্গার কাছে প্রার্থনার কথা জানিয়ে তিনি বলেন, ‘মায়ের কাছে আমাদের চাওয়া, তিনি যেন এই পৃথিবীর সবাইকে সুস্থ রাখেন, নিরাপদে রাখেন। এই ধরা যাতে আরও সুন্দর হয়। মানুষের সঙ্গে মানুষের ভালোবাসা, বন্ধন ও সম্প্রীতি যাতে আরও বাড়ে।’