বাংলাদেশ

শ্রীবরদীতে অগ্নিকাণ্ডে সাবেক সেনাসদস্যের ঘর ও মালামাল ভস্মীভূত

প্রতিবেদক
ঢাকার বাতাসে অস্বাস্থ্যকর দূষণ, তালিকায় সপ্তম অবস্থানে রাজধানী ঢাকার বাতাসে অস্বাস্থ্যকর দূষণ, তালিকায় সপ্তম অবস্থানে রাজধানী সৌদি আরবে বিমানবন্দর ও তেল স্থাপনায় হামলায় নিহত ৪ সৌদি আরবে বিমানবন্দর ও তেল স্থাপনায় হামলায় নিহত ৪ প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গাপূজা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গাপূজা খুলনা ও বাগেরহাটে সরকারি সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনা ও বাগেরহাটে সরকারি সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান সড়কে প্রতিদিন নিহত ৬৬, পঙ্গু ১০৪: কেন এত দুর্ঘটনা? সড়কে প্রতিদিন নিহত ৬৬, পঙ্গু ১০৪: কেন এত দুর্ঘটনা? ফেক নিউজ নিয়ন্ত্রণে মতপ্রকাশের স্বাধীনতার ভারসাম্য জরুরি: তথ্যমন্ত্রী ফেক নিউজ নিয়ন্ত্রণে মতপ্রকাশের স্বাধীনতার ভারসাম্য জরুরি: তথ্যমন্ত্রী বিএনপির রাজনীতিতে 'গুপ্ত' স্লোগান ও অভ্যন্তরীণ সংকট বিএনপির রাজনীতিতে ‘গুপ্ত’ স্লোগান ও অভ্যন্তরীণ সংকট ডিজে পার্টির আড়ালে মাদক সেবন ও অনৈতিক কার্যকলাপ: অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযান ডিজে পার্টির আড়ালে মাদক সেবন ও অনৈতিক কার্যকলাপ: অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযান আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে ফের প্রশাসনের নিষেধাজ্ঞা সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে ফের প্রশাসনের নিষেধাজ্ঞা
সব খবর

শেরপুরের শ্রীবরদী উপজেলার গিলাগাছা তালুকদার বাড়ি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে এক সাবেক সেনা সদস্যের বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে। গত রোববার (২৩ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত সাবেক সেনা সদস্য শফিকুল ইসলাম মিঠুর পরিবার জানিয়েছে, আগুনে তাদের প্রায় ২৫ থেকে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এই ঘটনায় কোনো প্রাণহানি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, রাতে হঠাৎ বাড়িটিতে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যেই তা পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতায় ঘরের আসবাবপত্র, স্বর্ণালংকার, নগদ টাকা, প্রয়োজনীয় গৃহস্থালির মালামাল এবং গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। পরিবারের সদস্যরা পরনের কাপড় ছাড়া কিছুই রক্ষা করতে পারেননি। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

খবর পেয়ে শ্রীবরদী ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। দ্রুত ব্যবস্থা নেওয়ায় আগুন পাশের আরও দুটি বসতঘরে ছড়িয়ে পড়েনি, ফলে বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য সাংবাদিক মো. নাঈম তালুকদার জানান, দীর্ঘদিনের সঞ্চয়ে গড়া বসতঘর ও সব সম্পদ হারিয়ে পরিবারটি এখন দিশেহারা। শ্রীবরদী ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. শাহজাহান জানিয়েছেন, আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে বর্তমানে তদন্ত চলছে।

সোমবার দুপুরে শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল এবং শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনীষা আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এ সময় সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল বলেন, একটি পরিবারের দীর্ঘদিনের সঞ্চয় ও স্বপ্ন মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যাওয়া অত্যন্ত বেদনাদায়ক। এই কঠিন সময়ে তিনি ক্ষতিগ্রস্তদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে সরকারি ও ব্যক্তিগতভাবে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার উদ্যোগ নেওয়ার কথা জানান।