বিশ্ব

ক্রেমলিনে পুতিন-জয়শঙ্কর বৈঠক, গভীর হচ্ছে ভারত-রাশিয়া সম্পর্ক

প্রতিবেদক
সড়ক দুর্ঘটনার কবলে অভিনেত্রী তাসনুভা তিশা সড়ক দুর্ঘটনার কবলে অভিনেত্রী তাসনুভা তিশা মধ্যপ্রাচ্য সংঘাতের জেরে বাংলাদেশে ৬ লাখ মানুষের চাকরি হারানোর ঝুঁকি মধ্যপ্রাচ্য সংঘাতের জেরে বাংলাদেশে ৬ লাখ মানুষের চাকরি হারানোর ঝুঁকি গুমের মাস্টারমাইন্ডদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জামায়াত আমিরের গুমের মাস্টারমাইন্ডদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জামায়াত আমিরের শুটিং থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনার কবলে অভিনেত্রী তাসনুভা তিশা শুটিং থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনার কবলে অভিনেত্রী তাসনুভা তিশা কর্মচারীর বেতন আটকে রাখা অমানবিক ও গর্হিত অপরাধ কর্মচারীর বেতন আটকে রাখা অমানবিক ও গর্হিত অপরাধ নেপাল ও চীনে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ৭০০ ছুঁইছুঁই নেপাল ও চীনে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ৭০০ ছুঁইছুঁই ব্যবসাপ্রতিষ্ঠানের মুনাফার ১% সমাজের জন্য ব্যয় বাধ্যতামূলক হচ্ছে ব্যবসাপ্রতিষ্ঠানের মুনাফার ১% সমাজের জন্য ব্যয় বাধ্যতামূলক হচ্ছে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক চায় তালেবান সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক চায় তালেবান সরকার গুম হওয়া ২৫১ নাগরিকের পরিবারে অন্তহীন অপেক্ষা গুম হওয়া ২৫১ নাগরিকের পরিবারে অন্তহীন অপেক্ষা গুমের সংস্কৃতি যেন আর ফিরে না আসে: নাহিদ ইসলাম গুমের সংস্কৃতি যেন আর ফিরে না আসে: নাহিদ ইসলাম
সব খবর

সোমবার (২৪ আগস্ট) রাশিয়ার রাজধানী মস্কোতে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ক্রেমলিনে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের ক্রমবর্ধমান অংশীদারিত্ব এবং বাণিজ্য, জ্বালানি ও সারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ফার্স্ট পোস্টের প্রতিবেদন অনুযায়ী, বৈঠকের শুরুতে জয়শঙ্কর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শুভেচ্ছা বার্তা পুতিনের কাছে পৌঁছে দেন এবং প্রধানমন্ত্রীর একটি ব্যক্তিগত চিঠি রুশ প্রেসিডেন্টের হাতে তুলে দেন।

মস্কোতে জয়শঙ্করকে স্বাগত জানিয়ে প্রেসিডেন্ট পুতিন ভারত ও রাশিয়ার দীর্ঘ কয়েক দশকের গভীর সম্পর্কের কথা স্মরণ করেন। রুশ সংবাদমাধ্যম স্পুতনিকের তথ্যমতে, পুতিন বলেন, মন্ত্রী মহোদয়, আপনার এই সফর দুই দেশের কয়েক দশক ধরে গড়ে ওঠা সম্পর্কের মাত্রাকেই তুলে ধরছে। তিনি আরও উল্লেখ করেন যে, ভারত ও রাশিয়া সরকার, সংসদ এবং অর্থনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে নিয়মিতভাবে একে অপরের সঙ্গে সহযোগিতা বজায় রেখে চলছে। ২০২৬ সালেও দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধি অব্যাহত রয়েছে এবং সব ক্ষেত্রেই এই সহযোগিতার পরিধি সম্প্রসারিত হচ্ছে বলে তিনি জানান।

বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানান, ভারত-রাশিয়া আন্তঃসরকার কমিশনের বৈঠক ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং সেখানে দুই দেশের সহযোগিতার বিভিন্ন দিক অত্যন্ত ইতিবাচকভাবে মূল্যায়ন করা হয়েছে। সামগ্রিক অর্থনৈতিক সহযোগিতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে বলে উল্লেখ করে তিনি ভবিষ্যতে এই সম্পর্ক আরও সম্প্রসারণে ভারতের আগ্রহের কথা জানান।

আলোচনার এক পর্যায়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভবিষ্যৎ কর্মসূচির বিষয়টিও উঠে আসে। জয়শঙ্কর জানান, আসন্ন সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) সম্মেলনে রুশ প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের অপেক্ষায় রয়েছেন প্রধানমন্ত্রী মোদি। পাশাপাশি ভারতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনেও পুতিনকে স্বাগত জানানোর বিষয়ে ভারত আগ্রহী বলে তিনি রুশ প্রেসিডেন্টকে অবহিত করেন।