শিক্ষা

মেয়েদের সর্বজনীন উপবৃত্তি ফেরানোর সম্ভাবনা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রতিবেদক
মুসলিমদের মধ্যে বিভেদ তৈরির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: মোজতবা খামেনি মুসলিমদের মধ্যে বিভেদ তৈরির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: মোজতবা খামেনি না ফেরার দেশে বিসিবির সিনিয়র স্কোরার সৈয়দুর রহমান ভূঁইয়া না ফেরার দেশে বিসিবির সিনিয়র স্কোরার সৈয়দুর রহমান ভূঁইয়া নেপাল ও চীনে ভয়াবহ বন্যা: মৃত ৭০০, নিখোঁজ ৩ হাজার নেপাল ও চীনে ভয়াবহ বন্যা: মৃত ৭০০, নিখোঁজ ৩ হাজার গাজীপুরের সাফারি পার্কে পর্যটক ও কর্মীদের সংঘর্ষ, আহত ৬ গাজীপুরের সাফারি পার্কে পর্যটক ও কর্মীদের সংঘর্ষ, আহত ৬ ট্রাম্প আমেরিকার ইতিহাসের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত প্রেসিডেন্ট: এলিজাবেথ ওয়ারেন ট্রাম্প আমেরিকার ইতিহাসের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত প্রেসিডেন্ট: এলিজাবেথ ওয়ারেন নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩৪, নিখোঁজ আড়াই হাজার নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩৪, নিখোঁজ আড়াই হাজার গুমের ঘটনা তদন্তে স্বাধীন সংস্থা নিয়ে শঙ্কা গুমের ঘটনা তদন্তে স্বাধীন সংস্থা নিয়ে শঙ্কা ৫৯ বছর বয়সে সাংবাদিকতায় স্নাতক বেলায়েত শেখ ৫৯ বছর বয়সে সাংবাদিকতায় স্নাতক বেলায়েত শেখ সড়ক দুর্ঘটনার কবলে অভিনেত্রী তাসনুভা তিশা সড়ক দুর্ঘটনার কবলে অভিনেত্রী তাসনুভা তিশা মধ্যপ্রাচ্য সংঘাতের জেরে বাংলাদেশে ৬ লাখ মানুষের চাকরি হারানোর ঝুঁকি মধ্যপ্রাচ্য সংঘাতের জেরে বাংলাদেশে ৬ লাখ মানুষের চাকরি হারানোর ঝুঁকি
সব খবর

ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর সম্ভাবনা পর্যালোচনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৪ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক বৈঠকে তিনি এই নির্দেশনা প্রদান করেন। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি শাহাদাৎ স্বাধীন বিষয়টি নিশ্চিত করেছেন।

বৈঠকে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের বর্তমান কার্যক্রম, লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আর্থিক সহায়তার মাধ্যমে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে ট্রাস্টের ভূমিকা নিয়েও পর্যালোচনা করা হয়। এই পর্যায়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময়কালে চালু হওয়া মেয়েদের সর্বজনীন উপবৃত্তি কর্মসূচির অর্জন ও প্রভাব নিয়ে বিশদ আলোচনা হয়। বিশেষ করে মেয়েদের বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি, শিক্ষাজীবন সচল রাখা এবং বাল্যবিয়ে নিরুৎসাহিত করার ক্ষেত্রে ওই কর্মসূচির ইতিবাচক ভূমিকার দিকটি বিশেষভাবে উঠে আসে।

এরই পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত মেয়েদের জন্য পুনরায় সর্বজনীন উপবৃত্তি চালুর সম্ভাবনা যাচাইয়ের নির্দেশ দেন। এই নতুন উদ্যোগের ক্ষেত্রে সম্ভাব্য ব্যয়, উপকারভোগীর সংখ্যা, বাস্তবায়ন পদ্ধতি এবং এর সামাজিক ও শিক্ষাগত প্রভাব বিশ্লেষণ করে একটি সুস্পষ্ট প্রস্তাব তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়েছে। একই সঙ্গে ছেলেদের শিক্ষায় উৎসাহিত করতে মেধা ও যোগ্যতার ভিত্তিতে উপবৃত্তি প্রদানের বিষয়টিও আলোচনায় স্থান পায়।

বৈঠকে শিক্ষার্থীদের পুষ্টি ও স্বাস্থ্য সুরক্ষার বিষয়টিও গুরুত্ব পেয়েছে। বিশেষ করে বিদ্যালয় পর্যায়ে মিড-ডে মিল কার্যক্রমের ব্যবস্থাপনা, খাবারের পুষ্টিমান এবং শিশুদের জন্য নিরাপদ খাবার প্রস্তুত ও সরবরাহের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের জন্য সরবরাহ করা খাবার পুষ্টিকর, নিরাপদ ও মানসম্মত করার বিষয়ে কঠোর নির্দেশনা দিয়েছেন। তিনি স্পষ্ট করেছেন যে, কোনোভাবেই খাদ্যের মান নিয়ে আপস করা যাবে না।

মিড-ডে মিল বাস্তবায়নের ক্ষেত্রে ব্যয়, ব্যবস্থাপনার দক্ষতা, স্থানীয় পর্যায়ে অংশগ্রহণ এবং খাবারের মান নিয়ন্ত্রণ বিবেচনায় দুটি ভিন্ন পদ্ধতি নিয়ে আলোচনা হয়েছে। এই পদ্ধতির কার্যকারিতা ও বাস্তবায়নযোগ্যতা যাচাইয়ের লক্ষ্যে দুটি পৃথক জেলায় পাইলট প্রকল্প চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

বৈঠকে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর মুখপাত্র মাহদী আমিন, শিক্ষা সচিব আবদুল খালেক, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।