শিক্ষা

মাভাবিপ্রবির ৫০ বছর মেয়াদি একাডেমিক মাস্টার প্ল্যান নিয়ে মতবিনিময়

প্রতিবেদক
সড়ক দুর্ঘটনার কবলে অভিনেত্রী তাসনুভা তিশা সড়ক দুর্ঘটনার কবলে অভিনেত্রী তাসনুভা তিশা মধ্যপ্রাচ্য সংঘাতের জেরে বাংলাদেশে ৬ লাখ মানুষের চাকরি হারানোর ঝুঁকি মধ্যপ্রাচ্য সংঘাতের জেরে বাংলাদেশে ৬ লাখ মানুষের চাকরি হারানোর ঝুঁকি গুমের মাস্টারমাইন্ডদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জামায়াত আমিরের গুমের মাস্টারমাইন্ডদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জামায়াত আমিরের শুটিং থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনার কবলে অভিনেত্রী তাসনুভা তিশা শুটিং থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনার কবলে অভিনেত্রী তাসনুভা তিশা কর্মচারীর বেতন আটকে রাখা অমানবিক ও গর্হিত অপরাধ কর্মচারীর বেতন আটকে রাখা অমানবিক ও গর্হিত অপরাধ নেপাল ও চীনে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ৭০০ ছুঁইছুঁই নেপাল ও চীনে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ৭০০ ছুঁইছুঁই ব্যবসাপ্রতিষ্ঠানের মুনাফার ১% সমাজের জন্য ব্যয় বাধ্যতামূলক হচ্ছে ব্যবসাপ্রতিষ্ঠানের মুনাফার ১% সমাজের জন্য ব্যয় বাধ্যতামূলক হচ্ছে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক চায় তালেবান সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক চায় তালেবান সরকার গুম হওয়া ২৫১ নাগরিকের পরিবারে অন্তহীন অপেক্ষা গুম হওয়া ২৫১ নাগরিকের পরিবারে অন্তহীন অপেক্ষা গুমের সংস্কৃতি যেন আর ফিরে না আসে: নাহিদ ইসলাম গুমের সংস্কৃতি যেন আর ফিরে না আসে: নাহিদ ইসলাম
সব খবর

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ২০২৬ থেকে ২০৭৫ সাল পর্যন্ত ৫০ বছর মেয়াদি একাডেমিক মাস্টার প্ল্যান তৈরির লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষার্থীদের শ্রেণি প্রতিনিধি (সিআর)-দের সঙ্গে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (বিজিই) বিভাগের সেমিনার কক্ষে একাডেমিক মাস্টার প্ল্যান প্রণয়ন কমিটির আয়োজনে এই সভাটি সম্পন্ন হয়।

বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ও একাডেমিক মাস্টার প্ল্যান ফরমুলেশন কমিটির সভাপতি অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক মোঃ আনিছুর রহমান। সভায় কমিটির এক্সপার্ট সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিওলজি বিভাগের অধ্যাপক ড. কাজী মতিন উদ্দিন আহমেদ এবং সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. সাইফুদ্দিন মোঃ তারিক একাডেমিক মাস্টার প্ল্যানের খসড়া আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করেন। এছাড়াও মাভাবিপ্রবির বিভিন্ন বিভাগের অধ্যাপক, শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মোঃ ফজলুল করিম ও প্রক্টর অধ্যাপক ড. মনির মোর্শেদসহ শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম বলেন, একটি দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা কেবল অবকাঠামোর মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এর মূল ভিত্তি হলো মানসম্মত শিক্ষা, যুগোপযোগী কারিকুলাম, গবেষণা, উদ্ভাবন এবং শিক্ষার্থীবান্ধব পরিবেশ। তিনি জানান, মাভাবিপ্রবিকে আগামী ৫০ বছরে আন্তর্জাতিক মানের গবেষণানির্ভর আধুনিক বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে এই মাস্টার প্ল্যান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং এতে শিক্ষার্থীদের মতামতকে যথাযথ গুরুত্ব দেওয়া হবে। শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে উল্লেখ করে তিনি আরও বলেন, তাদের অভিজ্ঞতা ও প্রত্যাশা জানাই কার্যকর পরিকল্পনা প্রণয়নের পূর্বশর্ত।

প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক মোঃ আনিছুর রহমান বলেন, সময়ের সঙ্গে শিক্ষা ও প্রযুক্তির পরিবর্তনের ধারা মাথায় রেখে আধুনিক শিক্ষা ও কর্মসংস্থানের সমন্বয়ে এমন একটি একাডেমিক কাঠামো তৈরি করতে হবে, যা ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা মেটাতে সক্ষম। শিক্ষার্থীদের মতামত মাস্টার প্ল্যানকে আরও বাস্তবভিত্তিক ও কার্যকর করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশ, গবেষণার সুযোগ, আধুনিক ল্যাবরেটরি, লাইব্রেরি সুবিধা, কারিকুলাম আধুনিকায়ন, আবাসনসহ বিভিন্ন বিষয়ে তাদের সুপারিশ তুলে ধরেন। সিআররা আশা প্রকাশ করেন যে, সকল অংশীজনের অংশগ্রহণে প্রণীত এই মাস্টার প্ল্যান মাভাবিপ্রবিকে একটি টেকসই ও আন্তর্জাতিক মানসম্পন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে এগিয়ে নিতে সহায়ক হবে।