বাংলাদেশ

সিরাজগঞ্জের ফুলজোড় নদীতে সেতু না থাকায় ঝুঁকি নিয়ে পারাপার

প্রতিবেদক
সড়ক দুর্ঘটনার কবলে অভিনেত্রী তাসনুভা তিশা সড়ক দুর্ঘটনার কবলে অভিনেত্রী তাসনুভা তিশা মধ্যপ্রাচ্য সংঘাতের জেরে বাংলাদেশে ৬ লাখ মানুষের চাকরি হারানোর ঝুঁকি মধ্যপ্রাচ্য সংঘাতের জেরে বাংলাদেশে ৬ লাখ মানুষের চাকরি হারানোর ঝুঁকি গুমের মাস্টারমাইন্ডদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জামায়াত আমিরের গুমের মাস্টারমাইন্ডদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জামায়াত আমিরের শুটিং থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনার কবলে অভিনেত্রী তাসনুভা তিশা শুটিং থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনার কবলে অভিনেত্রী তাসনুভা তিশা কর্মচারীর বেতন আটকে রাখা অমানবিক ও গর্হিত অপরাধ কর্মচারীর বেতন আটকে রাখা অমানবিক ও গর্হিত অপরাধ নেপাল ও চীনে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ৭০০ ছুঁইছুঁই নেপাল ও চীনে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ৭০০ ছুঁইছুঁই ব্যবসাপ্রতিষ্ঠানের মুনাফার ১% সমাজের জন্য ব্যয় বাধ্যতামূলক হচ্ছে ব্যবসাপ্রতিষ্ঠানের মুনাফার ১% সমাজের জন্য ব্যয় বাধ্যতামূলক হচ্ছে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক চায় তালেবান সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক চায় তালেবান সরকার গুম হওয়া ২৫১ নাগরিকের পরিবারে অন্তহীন অপেক্ষা গুম হওয়া ২৫১ নাগরিকের পরিবারে অন্তহীন অপেক্ষা গুমের সংস্কৃতি যেন আর ফিরে না আসে: নাহিদ ইসলাম গুমের সংস্কৃতি যেন আর ফিরে না আসে: নাহিদ ইসলাম
সব খবর

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নলকা ইউনিয়নের তিননান্দিনা এলাকায় ফুলজোড় নদীর ওপর আজও কোনো স্থায়ী সেতু নির্মিত হয়নি। ফলে তিননান্দিনা, আলমপুর, চর ফরিদপুর ও দাতপুরসহ আশপাশের বেশ কয়েকটি গ্রামের মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম হিসেবে রয়ে গেছে একটি ঝুঁকিপূর্ণ খেয়া নৌকা। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে এই নদী পার হতে হচ্ছে সাধারণ মানুষ, কৃষক এবং শিক্ষার্থী ও শিক্ষকদের। বিশেষ করে স্কুল ও কলেজের শিক্ষার্থীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। প্রতিদিন সকালে খেয়াঘাটে নৌকার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় বলে তাদের প্রায়ই সময়মতো বিদ্যালয়ে পৌঁছানো সম্ভব হয় না।

তিননান্দিনা হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক এনামুল হক মাস্টার জানান, বর্ষাকালে নদীতে পানি ও স্রোত বেড়ে গেলে পারাপার অত্যন্ত বিপদজনক হয়ে ওঠে। ঝড়-বৃষ্টি ও বৈরী আবহাওয়ার মধ্যেও জীবনের ঝুঁকি নিয়ে দুই পাড়ের মানুষকে চলাচল করতে হয়। সেতু না থাকায় কৃষিপণ্য পরিবহন, চিকিৎসাসেবা প্রাপ্তি ও ব্যবসা-বাণিজ্য মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।

এ বিষয়ে রায়গঞ্জ উপজেলা প্রকৌশলী মো. ফজলুল রহমান তালুকদার জানান, দীর্ঘদিনের এই জনদুর্ভোগ নিরসনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) ২৪০ মিটার দীর্ঘ একটি সেতুর প্রস্তাবনা বা সিআইবিআর প্রজেক্ট ইতোমধ্যে পাঠানো হয়েছে। সেতুটি অনুমোদিত ও নির্মিত হলে এলাকাটির যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।