বাংলাদেশ

সৌদি থেকে নওগাঁর ৭ কর্মীর মরদেহ দেশে, শুক্রবার জানাজা

প্রতিবেদক
সড়ক দুর্ঘটনার কবলে অভিনেত্রী তাসনুভা তিশা সড়ক দুর্ঘটনার কবলে অভিনেত্রী তাসনুভা তিশা মধ্যপ্রাচ্য সংঘাতের জেরে বাংলাদেশে ৬ লাখ মানুষের চাকরি হারানোর ঝুঁকি মধ্যপ্রাচ্য সংঘাতের জেরে বাংলাদেশে ৬ লাখ মানুষের চাকরি হারানোর ঝুঁকি গুমের মাস্টারমাইন্ডদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জামায়াত আমিরের গুমের মাস্টারমাইন্ডদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জামায়াত আমিরের শুটিং থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনার কবলে অভিনেত্রী তাসনুভা তিশা শুটিং থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনার কবলে অভিনেত্রী তাসনুভা তিশা কর্মচারীর বেতন আটকে রাখা অমানবিক ও গর্হিত অপরাধ কর্মচারীর বেতন আটকে রাখা অমানবিক ও গর্হিত অপরাধ নেপাল ও চীনে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ৭০০ ছুঁইছুঁই নেপাল ও চীনে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ৭০০ ছুঁইছুঁই ব্যবসাপ্রতিষ্ঠানের মুনাফার ১% সমাজের জন্য ব্যয় বাধ্যতামূলক হচ্ছে ব্যবসাপ্রতিষ্ঠানের মুনাফার ১% সমাজের জন্য ব্যয় বাধ্যতামূলক হচ্ছে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক চায় তালেবান সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক চায় তালেবান সরকার গুম হওয়া ২৫১ নাগরিকের পরিবারে অন্তহীন অপেক্ষা গুম হওয়া ২৫১ নাগরিকের পরিবারে অন্তহীন অপেক্ষা গুমের সংস্কৃতি যেন আর ফিরে না আসে: নাহিদ ইসলাম গুমের সংস্কৃতি যেন আর ফিরে না আসে: নাহিদ ইসলাম
সব খবর

সৌদি আরবের রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত নওগাঁর সাতজনের মরদেহ বৃহস্পতিবার বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৩৪০ নম্বর ফ্লাইটে মরদেহগুলো দেশে আসে। বিকেল সাড়ে পাঁচটার দিকে ফ্রিজিং অ্যাম্বুলেন্সে করে মরদেহগুলো নওগাঁর আত্রাই উপজেলার উদ্দেশে রওনা হয়। এর আগে মঙ্গলবার সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর মুহাম্মদ রেজায়ে রাব্বি সাক্ষরিত বিজ্ঞপ্তিতে মরদেহ আসার বিষয়টি নিশ্চিত করা হয়েছিল।

সৌদি আরবের ওই অগ্নিকাণ্ডে মোট ১৬ জন বাংলাদেশি কর্মী প্রাণ হারান। সৌদি কর্তৃপক্ষ ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষার মাধ্যমে ৯ জনের পরিচয় শনাক্ত করেছে, যার মধ্যে নওগাঁর সাতজন রয়েছেন। আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মনিরুজ্জামান জানান, নিহতদের পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে এবং প্রশাসনের পক্ষ থেকে মরদেহগুলো বিনা খরচে আনার জন্য অ্যাম্বুলেন্স ভাড়ার সমন্বয় করা হয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রাথমিক পর্যায়ে ১৩ জনের নাম এলেও বর্তমানে নওগাঁর আত্রাই উপজেলার ১১ জন এবং নওগাঁ সদর উপজেলার একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। বাকিদের মরদেহ আনার প্রক্রিয়া চলমান রয়েছে।

শনাক্ত হওয়া সাতজন হলেন আত্রাই উপজেলার উদনপৈ গ্রামের মো. ফরিদ, গণ্ডগোহালী গ্রামের রুবেল প্রামানিক, মোহন আলী, সুমন আলী ও কলিমুদ্দিন, ডুবাই গ্রামের সোহেল রানা এবং মার্কাসুন্দা গ্রামের আব্দুল জলিল সরদার। শুক্রবার সকাল দশটার দিকে আত্রাই উপজেলা সদরের মোল্লা আজাদ মেমোরিয়াল কলেজ মাঠে এই সাতজনের একত্রে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজায় স্থানীয় সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম, জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম ও পুলিশ সুপার মো. তারিকুল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সর্বস্তরের মানুষ উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে। জানাজা শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এর আগে গত মঙ্গলবার (২৫ আগস্ট) বাংলাদেশ দুতাবাস রিয়াদ, সৌদি আরবের কাউন্সেলর মুহাম্মদ রেজায়ে রাব্বি সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আজ বৃহস্পতিবার বিকেলে মরদেহগুলো বাংলাদেশে আসার তথ্য জানানো হয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৩৪০ নম্বর ফ্লাইটযোগে বৃহস্পতিবার বিকেল ৪টা ৫ মিনিটে মরদেহগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বলে উল্লেখ করা হয়।