বাংলাদেশ

বঙ্গোপসাগরে লঘুচাপ: চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

প্রতিবেদক
শুটিং থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনার কবলে অভিনেত্রী তাসনুভা তিশা শুটিং থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনার কবলে অভিনেত্রী তাসনুভা তিশা কর্মচারীর বেতন আটকে রাখা অমানবিক ও গর্হিত অপরাধ কর্মচারীর বেতন আটকে রাখা অমানবিক ও গর্হিত অপরাধ নেপাল ও চীনে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ৭০০ ছুঁইছুঁই নেপাল ও চীনে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ৭০০ ছুঁইছুঁই ব্যবসাপ্রতিষ্ঠানের মুনাফার ১% সমাজের জন্য ব্যয় বাধ্যতামূলক হচ্ছে ব্যবসাপ্রতিষ্ঠানের মুনাফার ১% সমাজের জন্য ব্যয় বাধ্যতামূলক হচ্ছে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক চায় তালেবান সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক চায় তালেবান সরকার গুম হওয়া ২৫১ নাগরিকের পরিবারে অন্তহীন অপেক্ষা গুম হওয়া ২৫১ নাগরিকের পরিবারে অন্তহীন অপেক্ষা গুমের সংস্কৃতি যেন আর ফিরে না আসে: নাহিদ ইসলাম গুমের সংস্কৃতি যেন আর ফিরে না আসে: নাহিদ ইসলাম নেপাল ও চীনে ভয়াবহ বন্যায় মৃত প্রায় ৭০০, নিখোঁজ ৩ হাজার নেপাল ও চীনে ভয়াবহ বন্যায় মৃত প্রায় ৭০০, নিখোঁজ ৩ হাজার গুম হওয়া স্বজনদের কান্না ও নতুন আইনের আশ্বাস গুম হওয়া স্বজনদের কান্না ও নতুন আইনের আশ্বাস গুমের ৬১ দিনের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন গুমের ৬১ দিনের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন
সব খবর

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ ও উত্তর উড়িষ্যা উপকূলীয় অঞ্চলে একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। এই লঘুচাপের প্রভাবে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকাগুলোতে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত এক বিশেষ সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

শনিবার (৩০ আগস্ট) এই সতর্কবার্তা প্রকাশের পর দেশের চারটি সমুদ্রবন্দর—চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রাকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সতর্কবার্তায় আরও বলা হয়েছে, লঘুচাপটি আরও পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে পরামর্শ দেওয়া হয়েছে।

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানান, লঘুচাপটি পশ্চিম বা উত্তর-পশ্চিম দিকে সরে গিয়ে স্থলভাগের ওপর উঠে যেতে পারে। যদি এটি আরও ঘনীভূত হয় তবে স্থল নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে বাংলাদেশের সাগর এলাকায় এর প্রভাব খুব বেশি অনুভূত নাও হতে পারে। তবে এটি শক্তিশালী হলে বাংলাদেশের দক্ষিণ-পূর্ব উপকূলীয় অঞ্চলে কিছুটা প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে, যদিও এর সর্বোচ্চ প্রভাব ভারতের ওপরই পড়বে বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে, আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত পূর্বাভাস অনুযায়ী, মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার এবং লঘুচাপের কেন্দ্রস্থল হয়ে বাংলাদেশের দক্ষিণাঞ্চল দিয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। বর্তমানে বাংলাদেশে মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে এর প্রভাব প্রবল অবস্থায় রয়েছে।