বাংলাদেশ

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তলব সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে

প্রতিবেদক
সাগর-রুনি হত্যা মামলা: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জানাবে পরিবার সাগর-রুনি হত্যা মামলা: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জানাবে পরিবার ফ্যামিলি কার্ড: বাদ পড়বেন ৮ ধরনের পরিবার, নীতিমালা জারি ফ্যামিলি কার্ড: বাদ পড়বেন ৮ ধরনের পরিবার, নীতিমালা জারি সাগর-রুনি হত্যায় সাংস্কৃতিক অঙ্গনের এক ব্যক্তির সম্পৃক্ততার তথ্য মিলেছে সাগর-রুনি হত্যায় সাংস্কৃতিক অঙ্গনের এক ব্যক্তির সম্পৃক্ততার তথ্য মিলেছে এনবিআরের ৬৮ অতিরিক্ত ও যুগ্ম কর কমিশনারকে একযোগে বদলি এনবিআরের ৬৮ অতিরিক্ত ও যুগ্ম কর কমিশনারকে একযোগে বদলি বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা করছে সরকার: বিমানমন্ত্রী বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা করছে সরকার: বিমানমন্ত্রী সাগর-রুনি হত্যা মামলা ট্রাইব্যুনালে আনা যায় কি না যাচাই করবে প্রসিকিউশন সাগর-রুনি হত্যা মামলা ট্রাইব্যুনালে আনা যায় কি না যাচাই করবে প্রসিকিউশন মন্ত্রিসভায় উঠতে পারে সরকারি কর্মচারীদের নতুন বেতনকাঠামোর প্রস্তাব জুলাইয়ে ঋণের তুলনায় আড়াই গুণ বেশি অর্থ পরিশোধ করেছে বাংলাদেশ জুলাইয়ে ঋণের তুলনায় আড়াই গুণ বেশি অর্থ পরিশোধ করেছে বাংলাদেশ দুর্নীতির অভিযোগে দুদকে তলব সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন আহমেদকে দুর্নীতির অভিযোগে দুদকে তলব সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন আহমেদকে চুনারুঘাটে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত চুনারুঘাটে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত
সব খবর

বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে সাবেক সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আগামী ১৪ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২টায় তাকে দুদকের প্রধান কার্যালয়ে সশরীরে হাজির হয়ে নিজের বক্তব্য প্রদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম গণমাধ্যমকে এই নোটিশ পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন। দুদকের পরিচালক মো. আবুল হাসনাতের স্বাক্ষরিত ওই নোটিশে উল্লেখ করা হয়েছে, জেনারেল (অব.) এস এম শফিউদ্দিন আহমেদের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ পাওয়া গেছে। এই অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বক্তব্য শোনা ও গ্রহণ করা একান্ত প্রয়োজন বলে মনে করছে কমিশন।

অভিযোগটি অনুসন্ধানের জন্য দুদকের পরিচালক মো. আবুল হাসনাতকে দলনেতা এবং উপপরিচালক মোজাম্মিল হোসেনকে সদস্য করে দুই সদস্যের একটি বিশেষ দল গঠন করা হয়েছে। নথিপত্র অনুযায়ী, এই অভিযোগের অনুসন্ধান প্রক্রিয়া শুরু হয়েছিল ২০২৫ সালের ১৪ ডিসেম্বর।

দুদকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, বর্তমানে বিষয়টি অনুসন্ধান পর্যায়ে রয়েছে। অনুসন্ধান শেষে সংশ্লিষ্ট তদন্ত দল কমিশনে প্রতিবেদন জমা দেবে। এরপর প্রাপ্ত তথ্যপ্রমাণের ভিত্তিতে কমিশন পরবর্তী আইনি ব্যবস্থা বা মামলা করার বিষয়ে সিদ্ধান্ত নেবে। কোনো অভিযোগের সত্যতা না পাওয়া গেলে অনুসন্ধান নিষ্পত্তিও হতে পারে।

উল্লেখ্য, জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ২০২১ সালের ২৪ জুন জেনারেল আজিজ আহমেদের স্থলাভিষিক্ত হয়ে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিন বছর দায়িত্ব পালন শেষে ২০২৪ সালের ২৩ জুন তিনি অবসরে যান। সেনাপ্রধান থাকাকালীন তিনি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্বও পালন করেছেন। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে সাবেক সামরিক ও নিরাপত্তা কর্মকর্তাদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, অর্থ পাচার ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দুদক একাধিক অনুসন্ধান শুরু করেছে এবং অনেকের বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়েছে।