জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বিসিএস (কর) ক্যাডারের ৩৬ জন অতিরিক্ত কর কমিশনারকে একযোগে বদলি করা হয়েছে। বদলি করা এসব কর্মকর্তাদের নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। রোববার (২০ আগস্ট) অভ্যন্তরীণ সম্পদ বিভাগের কর প্রশাসন-১ শাখা থেকে প্রথম সচিব ওয়াকিল আহমদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, দীপক কুমার চক্রবর্তীকে কর আপিল অঞ্চল-চট্টগ্রামের আপিলাত রেঞ্জ-১ থেকে চট্টগ্রাম কর আপিল অঞ্চল-০২-এর আপিলাত রেঞ্জ-১ এ এবং মোহাম্মদ আব্দুল্লাহকে কর পরিদর্শন পরিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক পদ থেকে ঢাকা কর অঞ্চল-১১-এর পরিদর্শী রেঞ্জ-১ এ বদলি করা হয়েছে। একইসঙ্গে মোহাম্মদ শাহাদাত হোসেনকে ঢাকা কর অঞ্চল-২২ থেকে ঢাকা কর অঞ্চল-০৪-এর পরিদর্শী রেঞ্জ-১ এ, মোহাম্মদ মঈনুল হাসানকে এনবিআরের আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট থেকে ঢাকা কর অঞ্চল-০১-এর পরিদর্শী রেঞ্জ-১ এ এবং ইভানা আফরোজ সাঈদকে উৎসে কর ব্যবস্থাপনা ইউনিট থেকে কর পরিদর্শন পরিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক পদে পদায়ন করা হয়েছে।
তালিকায় থাকা অন্যান্য কর্মকর্তাদের মধ্যে মুরাদ আহমেদকে যশোর থেকে ঢাকা কর অঞ্চল-০৩-এ, মো. শহিদুল ইসলামকে চট্টগ্রাম কর অঞ্চল-০৩ থেকে চট্টগ্রাম কর অঞ্চল-০১-এ এবং মাসুদুল করিম ভূঁইয়াকে ঢাকা কর অঞ্চল-১৮ থেকে ঢাকা কর অঞ্চল-০২-এর পরিদর্শী রেঞ্জ-১ এ স্থানান্তর করা হয়েছে। এছাড়া হাছিনা আক্তারকে এনবিআরের আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটে, রিগ্যান চন্দ্র দে-কে ঢাকা কর অঞ্চল-১৩-এর পরিদর্শী রেঞ্জ-১ এ এবং ফারজানা নাজনীনকে ঢাকা কর আপিল অঞ্চল-০১-এর আপিলাত রেঞ্জ-২ এ বদলি করা হয়েছে। সুলতানা হাবীবকে ঢাকা কর অঞ্চল-২২ এর পরিদর্শী রেঞ্জ-১ এ, কামরুল হাসানকে ঢাকা কর অঞ্চল-১৮-এর পরিদর্শী রেঞ্জ-১ এ এবং শেখ মো. কামরুজ্জামানকে ঢাকা কর অঞ্চল-১৬-এর পরিদর্শী রেঞ্জ-১ এ বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও জানানো হয়েছে, আরিফুল হককে এনবিআরের প্রথম সচিব (কর) পদে, তানিয়া সুলতানাকে ঢাকা কর অঞ্চল-২২ এর পরিদর্শী রেঞ্জ-২ এ, মো. মারুফ উল আবেদীনকে ঢাকা কর আপিল অঞ্চল-০৩ এর আপিলাত রেঞ্জ-২ এ, মো. তানভীর মোর্শেদকে এনবিআরের আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটে এবং তাছলিমা ইসলামকে চট্টগ্রাম কর অঞ্চল-০২ এর পরিদর্শী রেঞ্জ-১ এ বদলি করা হয়েছে। পাশাপাশি মুহা. রাশেদুল হাসানকে চট্টগ্রাম কর অঞ্চল-০২ এর পরিদর্শী রেঞ্জ-১ এ, মো. সাইফুর রহমান রাসেলকে এনবিআরের আন্তর্জাতিক কর ইউনিটে, মুসতবা ইশতিয়াক আহমদকে ঢাকা কর আপিল অঞ্চল-০২ এর আপিলাত রেঞ্জ-১ এ, দীপক কুমার পালকে ঢাকা কর অঞ্চল-০৬ এর পরিদর্শী রেঞ্জ-২ এ এবং তরঙ্গ কুমার মন্ডলকে নারায়ণগঞ্জ কর অঞ্চলের পরিদর্শী রেঞ্জ-১ এ পদায়ন করা হয়েছে।
তালিকায় থাকা ফারহানা শেখকে উৎসে কর ব্যবস্থাপনা ইউনিটের অতিরিক্ত কর কমিশনার হিসেবে, অমিত কুমার দাসকে এনবিআরের প্রথম সচিব (কর) পদে, মো. ফারজানুল ইসলামকে কর পরিদর্শন পরিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক হিসেবে, সোনালী বিশ্বাসকে ঢাকা কর অঞ্চল-০৯ এর পরিদর্শী রেঞ্জ-২ এ, প্রণব সরকারকে রংপুর কর আপিল অঞ্চলের আপিলাত রেঞ্জ-১ এ এবং মো. আবুল কালাম আজাদকে যশোর কর অঞ্চলের পরিদর্শী রেঞ্জ-১ এ বদলি করা হয়েছে। এছাড়া মোহাম্মদ দাউদ হোসেনকে ঢাকা কর আপিল অঞ্চল-০৬ এ, মো. এনামুল কবিরকে ঢাকা বিসিএস (কর) একাডেমির পরিচালক হিসেবে, বাপন চন্দ্র দাসকে চট্টগ্রাম কর অঞ্চল-০৩ এ, মহিদুল ইসলামকে চট্টগ্রাম কর অঞ্চল-০৪ এ, মো. শফিউল ইসলামকে চট্টগ্রাম কর অঞ্চল-০৬ এ এবং এস এম গালিব ফারুককে পাবনা কর অঞ্চলের পরিদর্শী রেঞ্জ-১ এ বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপনে স্পষ্ট করা হয়েছে, যেসব কর্মস্থলে কর্মকর্তাদের পদায়ন করা হয়েছে, সেখানে আগে থেকে কেউ অতিরিক্ত দায়িত্বে থাকলে তা বাতিল বলে গণ্য হবে। বদলি করা কর্মকর্তাদের আগের দায়িত্বভার হস্তান্তর করে অবিলম্বে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

















