বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান ভিভো বাংলাদেশের বাজারে তাদের নতুন স্মার্টফোন ‘ভিভো ভি৮০ লাইট ফাইভজি’ উন্মোচন করেছে। ‘স্লে এভরি এজ’ স্লোগান নিয়ে আসা এই হ্যান্ডসেটটি মূলত তরুণদের প্রিমিয়াম লাইফস্টাইল, আধুনিক ক্যামেরা এবং স্মুথ পারফরম্যান্সের চাহিদাকে সামনে রেখে তৈরি করা হয়েছে। ফোনটি সিল্ক হোয়াইট ও স্যাফায়ার ব্লু—এই দুটি নান্দনিক রঙে পাওয়া যাচ্ছে।
নতুন এই ডিভাইসে ৬.৮৩ ইঞ্চির ১.৫কে অ্যামোলেড ডুয়াল-কার্ভড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ২০০০ নিট এইচবিএম ব্রাইটনেস সাপোর্ট করে। স্কাইলাইন আড়াআড়ি ক্যামেরা বিন্যাসের এই ফোনে ৪ ন্যানোমিটার প্রযুক্তির শক্তিশালী ৮-কোর ডাইমেনসিটি ৭৩৬০ টার্বো প্রসেসর এবং ৮ জিবি এক্সটেন্ডেড র্যাম যুক্ত করা হয়েছে। প্রতিষ্ঠানটির দাবি, এই কনফিগারেশন টানা ৫০ মাস বা তার বেশি সময় পর্যন্ত দ্রুতগতির পারফরম্যান্স নিশ্চিত করবে।
ছবি তোলার জন্য ফোনটির পেছনে ৫০ মেগাপিক্সেলের সনি ক্লিয়ার নাইট পোট্রেট সেন্সর এবং সামনে ৩২ মেগাপিক্সেলের গ্রুপ সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপের জন্য এতে ৭০৫০ এমএএইচ ক্ষমতার ব্লুভোল্ট ব্যাটারি যুক্ত করা হয়েছে। এছাড়া দৈনন্দিন ব্যবহারের স্থায়িত্ব নিশ্চিত করতে ফোনটিতে আইপি৬৮ ও আইপি৬৯ রেটিংয়ের পানি ও ধুলা প্রতিরোধী সুরক্ষাব্যবস্থা রাখা হয়েছে।
বাজারে ভিভো ভি৮০ লাইট ফাইভজি দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে। এর ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সংস্করণের দাম ৫৯,৯৯৯ টাকা এবং ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ সংস্করণের দাম ৬৯,৯৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। গ্রাহকদের সুবিধার জন্য ফোনটিতে ৯ মাস পর্যন্ত শূন্য শতাংশ সুদে ইএমআই এবং হায়ার পারচেজ সুবিধা প্রদান করা হচ্ছে।

















