রাজনীতি

বিএনপি জনগণের অঙ্গীকার রক্ষাকারী দল: রুহুল কবির রিজভী

প্রতিবেদক
নতুন বেতন কাঠামোয় বেতন দ্বিগুণ হবে না: তথ্য উপদেষ্টা নতুন বেতন কাঠামোয় বেতন দ্বিগুণ হবে না: তথ্য উপদেষ্টা শীঘ্রই লোডশেডিংয়ের ভোগান্তি কমবে: তথ্য উপদেষ্টা শীঘ্রই লোডশেডিংয়ের ভোগান্তি কমবে: তথ্য উপদেষ্টা বোর্ডের অনুমোদন ছাড়া শিক্ষক বরখাস্তের সিদ্ধান্ত কার্যকর নয়: হাইকোর্ট বোর্ডের অনুমোদন ছাড়া শিক্ষক বরখাস্তের সিদ্ধান্ত কার্যকর নয়: হাইকোর্ট সাগর-রুনি হত্যায় তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নাম প্রকাশ অনুচিত সাগর-রুনি হত্যায় তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নাম প্রকাশ অনুচিত ঋণখেলাপিদের জন্য বড় ছাড়, ১৫ বছরে পরিশোধের নতুন সুযোগ ঋণখেলাপিদের জন্য বড় ছাড়, ১৫ বছরে পরিশোধের নতুন সুযোগ নেপালে ভয়াবহ বন্যায় ৯৩৯ জনের মৃত্যু, নিখোঁজ প্রায় চার হাজার নেপালে ভয়াবহ বন্যায় ৯৩৯ জনের মৃত্যু, নিখোঁজ প্রায় চার হাজার বেতন বাড়লে মূল্যস্ফীতির ঝুঁকি আছে, মন্তব্য প্রধানমন্ত্রীর উপদেষ্টার বেতন বাড়লে মূল্যস্ফীতির ঝুঁকি আছে, মন্তব্য প্রধানমন্ত্রীর উপদেষ্টার পদ্মা সেতুতে বাসের ধাক্কায় রেলিং ক্ষতিগ্রস্ত, মেরামতে ব্যয় ১.৫ থেকে ২ লাখ টাকা পদ্মা সেতুতে বাসের ধাক্কায় রেলিং ক্ষতিগ্রস্ত, মেরামতে ব্যয় ১.৫ থেকে ২ লাখ টাকা রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযান: গ্রেপ্তার ৪৪২ জন রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযান: গ্রেপ্তার ৪৪২ জন আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন লিওনেল মেসি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন লিওনেল মেসি
সব খবর

বিএনপি জনগণের কাছে দেওয়া ওয়াদা ও অঙ্গীকার রক্ষাকারী একটি দল বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, গণতান্ত্রিক চেতনা, জনগণের সামাজিক সুরক্ষা এবং দেশের উন্নয়ন ও উৎপাদনের যে অঙ্গীকার ৩১ দফায় দেয়া হয়েছে, নির্বাচনী ইশতেহারে যে প্রতিশ্রুতি দেয়া হয়েছে এবং বেগম খালেদা জিয়া যে কর্মসূচি দিয়ে গেছেন, সেগুলো বাস্তবায়নের কাজ চলছে। ভবিষ্যতে এসব কর্মসূচি আরও বিস্তৃতভাবে বাস্তবায়ন করা হবে। তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া দীর্ঘ নয় বছর আপসহীনভাবে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন করেছেন। নানা নিপীড়ন, নির্যাতন ও ষড়যন্ত্রের মুখেও তিনি গণতন্ত্র ফিরিয়ে আনার সংগ্রামে অবিচল ছিলেন। তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত নেতাকর্মীদের সংগঠিত করে তিনি যে গণআন্দোলন গড়ে তুলেছিলেন, তা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অনন্য। জনগণের হৃদয়ে তিনি ‘গণতন্ত্রের মা’ হিসেবে স্থান করে নিয়েছেন বলে তিনি উল্লেখ করেন।

বর্তমানে বিএনপির নেতৃত্ব প্রসঙ্গে রিজভী বলেন, জিয়াউর রহমানের হাতে গড়ে ওঠা স্বাধীনতা ও সার্বভৌমত্বের পতাকা এবং বেগম খালেদা জিয়ার রাজনৈতিক আদর্শ এখন তারেক রহমানের হাতে অর্পিত হয়েছে। তার নেতৃত্বেই সারা দেশে বিএনপি সংগঠিত হচ্ছে এবং জনগণের অঙ্গীকার বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। দীর্ঘ ১৭ বছর বৈরী রাজনৈতিক পরিবেশে আন্দোলন-সংগ্রামের পর জনগণের ভোটে সরকার গঠনের পর জনপ্রিয়তা ধরে রাখার চ্যালেঞ্জ রয়েছে কি না এমন প্রশ্নের জবাবে রিজভী বলেন, বিভিন্ন সময়ে বিভিন্ন জরিপ হয়েছে। তবে সরকারের প্রধান কাজ হচ্ছে সততার সঙ্গে জনগণের জন্য কাজ করা। জনগণের স্বার্থে আন্তরিকভাবে কাজ করতে গেলে সংকট আসতে পারে। কিন্তু সেই সংকট মোকাবিলায় সরকার বদ্ধপরিকর।

তারেক রহমানের উদ্যোগের কথা উল্লেখ করে তিনি জানান, হার্ভেস্ট কার্ড, ফ্যামিলি কার্ড কিংবা ইমাম-মুয়াজ্জিনদের ভাতাসহ বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। জ্বালানি ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকার আন্তরিকভাবে চেষ্টা করছে বলেও তিনি জানান। মহেশখালীর টার্মিনালের কারিগরি ত্রুটিসহ জ্বালানি সরবরাহের বিভিন্ন প্রতিবন্ধকতা দূর করতে সরকার কাজ করে যাচ্ছে।

দল ও সরকারের মধ্যে কোনো বৈসাদৃশ্য নেই জানিয়ে রিজভী বলেন, বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করেছে। তাই দলের যোগ্য নেতারাই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করছেন। মন্ত্রীরা তাদের মন্ত্রিত্বের পাশাপাশি দলীয় দায়িত্বও যথাযথভাবে পালন করবেন। সরকারের প্রধান কাজ সততার সঙ্গে জনকল্যাণ নিশ্চিত করা এবং এই সরকার জনগণের দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে দৃঢ়প্রতিজ্ঞ বলে তিনি পুনর্ব্যক্ত করেন।