বাংলাদেশ

মক্কা চুক্তি নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত জালিল রাহিমি

প্রতিবেদক
সিরাজগঞ্জে মাচায় তরমুজ চাষে ভাগ্য বদলের স্বপ্ন হাসিবুরের সিরাজগঞ্জে মাচায় তরমুজ চাষে ভাগ্য বদলের স্বপ্ন হাসিবুরের নারী উদ্যোক্তা মারধর ও শ্লীলতাহানির ঘটনায় মামলা, তদন্তে পুলিশের উচ্চপর্যায়ের কমিটি নারী উদ্যোক্তা মারধর ও শ্লীলতাহানির ঘটনায় মামলা, তদন্তে পুলিশের উচ্চপর্যায়ের কমিটি বগুড়ার শেরপুরে পরিবহন শ্রমিকদের মাঝে ১২ লাখ টাকার অনুদান বিতরণ বগুড়ার শেরপুরে পরিবহন শ্রমিকদের মাঝে ১২ লাখ টাকার অনুদান বিতরণ জ্বালানি সংকট কাটাতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার জ্বালানি সংকট কাটাতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার র‍্যাবের নতুন ১১ তলা সদর দপ্তর নির্মাণে অনুমোদন র‍্যাবের নতুন ১১ তলা সদর দপ্তর নির্মাণে অনুমোদন জাতীয় সংসদে স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ জাতীয় সংসদে স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে: প্রতিমন্ত্রী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে: প্রতিমন্ত্রী ৫০তম বিসিএসের তৃতীয় পর্যায়ের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ ৫০তম বিসিএসের তৃতীয় পর্যায়ের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ চার মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ চার মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ বিদ্যুতের ভৌতিক বিলের স্থায়ী সমাধানে স্মার্ট মিটারের ওপর গুরুত্ব বিদ্যুতের ভৌতিক বিলের স্থায়ী সমাধানে স্মার্ট মিটারের ওপর গুরুত্ব
সব খবর

বাংলাদেশ সরকার অত্যন্ত ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি অনুসরণ করছে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জালিল রাহিমি। তিনি স্পষ্ট করেছেন যে, বাংলাদেশের কোনো সিদ্ধান্ত নিয়ে ইরান চিন্তিত নয় এবং মক্কা চুক্তিকে তারা ইরানের বিরুদ্ধে কোনো চুক্তি হিসেবে দেখছে না। বুধবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রদূত জালিল রাহিমি বলেন, তারা মক্কা চুক্তিকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের নিরাপত্তার দুর্বলতার একটি লক্ষণ হিসেবে বিবেচনা করেন। তিনি আরও যোগ করেন, সৌদি আরবের সঙ্গে ইরানের কোনো চ্যালেঞ্জ বা বিরোধিতা নেই; বরং ভালো সম্পর্ক বজায় রয়েছে। এছাড়া তুরস্ক ও পাকিস্তানের সঙ্গেও ইরানের সম্পর্ক অত্যন্ত বন্ধুত্বপূর্ণ।

ইরানের রাষ্ট্রদূত দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের সময় ইরান কখনোই কোনো আরব দেশের ভূখণ্ডে আক্রমণ করেনি। তারা কেবল ওইসব দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তিনি বলেন, মক্কা চুক্তি এমন এক সময়ে গঠিত হচ্ছে যখন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তাদের ও মিত্রদের নিরাপত্তা নিয়ে গভীর দুশ্চিন্তায় রয়েছে। বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতার, সৌদি আরব ও জর্ডানের উদ্দেশে তিনি প্রশ্ন রাখেন, যুক্তরাষ্ট্র কি তাদের কাঙ্ক্ষিত নিরাপত্তা দিতে পেরেছে?

জালিল রাহিমি জানান, অতীতের বছরগুলোতে যুক্তরাষ্ট্র এই অঞ্চলের দেশগুলোকে অস্ত্র কেনা ও সামরিক ঘাঁটি তৈরির বিনিময়ে নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু তাদের মূল উদ্দেশ্য ছিল ইরানের সরকার পরিবর্তন, ইউরেনিয়াম দখল এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ করা। তিনি বলেন, ইরানের রাজনৈতিক ব্যবস্থায় কোনো পরিবর্তন আসেনি এবং তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম এখনো তাদের দখলেই রয়েছে।

রাষ্ট্রদূতের মতে, মক্কা চুক্তি মূলত যুক্তরাষ্ট্রের কৌশলগত পরাজয়ের একটি অংশ। তিনি জানান, ইরান এই চুক্তিতে যোগ দেওয়ার জন্য কোনো প্রস্তাব দেয়নি, তবে সদস্যদেশগুলো থেকে আহ্বান জানানো হলে তা বিবেচনা করা হবে। প্রায় ১০ বছর আগে ইরান পারমাণবিক অস্ত্রমুক্ত মধ্যপ্রাচ্য এবং যৌথ প্রতিরক্ষা চুক্তির প্রস্তাব দিলেও তৎকালীন সময়ে আরব দেশগুলো তাতে সাড়া দেয়নি। সবশেষে রাষ্ট্রদূত প্রশ্ন তোলেন, তাদের ক্ষেপণাস্ত্র যখন আকাশসীমা অতিক্রম করে তেল আবিবের দিকে যায়, তখন যুক্তরাষ্ট্র কি তা থামাতে পেরেছে?