বাংলাদেশ

উইপোকার উপদ্রবে মধ্যরাতে কুমিল্লা সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা

প্রতিবেদক
আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে ফিরতে পারেন মেসি আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে ফিরতে পারেন মেসি নতুন বিশ্বমানচিত্র গ্রহণে জাতিসংঘের অনুমোদন নতুন বিশ্বমানচিত্র গ্রহণে জাতিসংঘের অনুমোদন জনগণের অধিকার আদায়ে লংমার্চ, কোনো বাধাই মানবে না জামায়াত জনগণের অধিকার আদায়ে লংমার্চ, কোনো বাধাই মানবে না জামায়াত তিন বছরে ডেঙ্গুর সর্বোচ্চ সংক্রমণ, দুই সেরোটাইপের মিশ্রণে বাড়ছে ঝুঁকি তিন বছরে ডেঙ্গুর সর্বোচ্চ সংক্রমণ, দুই সেরোটাইপের মিশ্রণে বাড়ছে ঝুঁকি ইন্দোনেশিয়ার বিপক্ষে হ্যাটট্রিকসহ ৭ উইকেট নিয়ে বিশ্বরেকর্ড চামারি আতাপাত্তুর ইন্দোনেশিয়ার বিপক্ষে হ্যাটট্রিকসহ ৭ উইকেট নিয়ে বিশ্বরেকর্ড চামারি আতাপাত্তুর আফ্রিকার সঠিক আয়তন তুলে ধরতে বিশ্ব মানচিত্র পরিবর্তনের উদ্যোগ আফ্রিকার সঠিক আয়তন তুলে ধরতে বিশ্ব মানচিত্র পরিবর্তনের উদ্যোগ নিরাপত্তাহীনতায় ভুগছে দেশ, পুলিশ ব্যস্ত গুজব ঠেকাতে নিরাপত্তাহীনতায় ভুগছে দেশ, পুলিশ ব্যস্ত গুজব ঠেকাতে বগুড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে খাদ্য প্রতিমন্ত্রীর গাড়ি বগুড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে খাদ্য প্রতিমন্ত্রীর গাড়ি শিবগঞ্জে দম্পতিকে কুপিয়ে হত্যা ও নদীতে স্কুলছাত্রের মৃত্যু শিবগঞ্জে দম্পতিকে কুপিয়ে হত্যা ও নদীতে স্কুলছাত্রের মৃত্যু আগামী ৫ দিন দেশজুড়ে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস আগামী ৫ দিন দেশজুড়ে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
সব খবর

কুমিল্লা সার্কিট হাউসের বরাদ্দকৃত কক্ষে উইপোকার উপদ্রবের কারণে রাত্রিযাপন না করেই ফিরে গেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ও কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের সংসদ সদস্য সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। শুক্রবার দিবাগত রাত ১১টা ১৫ মিনিটের দিকে তিনি সার্কিট হাউস ত্যাগ করেন।

জানা গেছে, শনিবার (৫ সেপ্টেম্বর) ঢাকা থেকে শুরু হতে যাওয়া ১১ দলীয় ঐক্যের লংমার্চের প্রস্তুতির অংশ হিসেবে শুক্রবার রাত ৮টা ৪৫ মিনিটের দিকে তিনি ঢাকা থেকে কুমিল্লা সার্কিট হাউসে পৌঁছান। তাঁর জন্য ‘রাধাচূড়া-২০২’ কক্ষটি বরাদ্দ করা হয়েছিল। রাত ১০টার দিকে বিশ্রাম নিতে গিয়ে তিনি কক্ষজুড়ে প্রচুর উইপোকা দেখতে পান। বিশেষ করে আলমারির ভেতরে বালিশ ও কম্বল রাখার স্থানে উইপোকার বাসা এবং বিপুল সংখ্যায় উইপোকা পরিলক্ষিত হয়।

এ বিষয়ে তাঁর সহকারী একান্ত সচিব (এপিএস) আরিফুর রহমানসহ সংশ্লিষ্টরা সার্কিট হাউসের দায়িত্বপ্রাপ্ত কর্মচারীকে কক্ষ পরিবর্তনের অনুরোধ জানান এবং কম্বল চেয়ে পাঠান। তবে তাৎক্ষণিকভাবে কোনো ব্যবস্থা নেওয়া না হওয়ায় তিনি কুমিল্লার এনডিসিকে এসএমএসের মাধ্যমে বিষয়টি অবহিত করেন। বিকল্প আবাসনের ব্যবস্থা না হওয়ায় একপর্যায়ে তিনি সার্কিট হাউস ত্যাগের সিদ্ধান্ত নেন।

ঘটনাটিকে দুঃখজনক উল্লেখ করে কুমিল্লা মহানগর জামায়াতের সেক্রেটারি মু. মাহবুবর রহমান বলেন, একজন গুরুত্বপূর্ণ অতিথির কক্ষে এমন সমস্যা এবং দ্রুত ব্যবস্থা না নেওয়াটা অব্যবস্থাপনারই বহিঃপ্রকাশ।

সার্কিট হাউস প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টির খবর পাওয়ার পর সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম জানান, এনডিসিকে বিষয়টি জানানোর পর তিনি তাৎক্ষণিক কক্ষ পরিষ্কার ও পরিবর্তনের নির্দেশ দিয়েছিলেন। তবে তার আগেই বিরোধীদলীয় উপনেতা সার্কিট হাউস ত্যাগ করেন। তিনি আরও জানান, দায়িত্বে অবহেলার জন্য সার্কিট হাউসের আবাসন ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্টদের শোকজ করা হয়েছে এবং জবাব পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।