বাংলাদেশ

তিন বছরে ডেঙ্গুর সর্বোচ্চ সংক্রমণ, দুই সেরোটাইপের মিশ্রণে বাড়ছে ঝুঁকি

প্রতিবেদক
যুক্তরাষ্ট্রে ভিসার শর্তাবলী নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস যুক্তরাষ্ট্রে ভিসার শর্তাবলী নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস কুষ্টিয়ার ভেড়ামারায় বাণিজ্যিকভাবে বিদেশি ফল আনারকলির চাষ কুষ্টিয়ার ভেড়ামারায় বাণিজ্যিকভাবে বিদেশি ফল আনারকলির চাষ বিআরটিএ কর্মকর্তা মাসুদ আলমের বদলি, ওবায়দুল কাদেরের মন্তব্য ফের আলোচনায় বিআরটিএ কর্মকর্তা মাসুদ আলমের বদলি, ওবায়দুল কাদেরের মন্তব্য ফের আলোচনায় ব্যাংক খাতে খেলাপি ঋণের পাহাড়: উত্তরণের উপায় কী? ব্যাংক খাতে খেলাপি ঋণের পাহাড়: উত্তরণের উপায় কী? গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসনে লংমার্চে নাহিদের আল্টিমেটাম গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসনে লংমার্চে নাহিদের আল্টিমেটাম জনগণের সঙ্গে প্রতারণা করছে সরকার, অভিযোগ জামায়াত নেতৃত্বাধীন জোটের জনগণের সঙ্গে প্রতারণা করছে সরকার, অভিযোগ জামায়াত নেতৃত্বাধীন জোটের সংকুচিত শ্রমবাজার, নতুন গন্তব্যে প্রতারণার শিকার প্রবাসীরা সংকুচিত শ্রমবাজার, নতুন গন্তব্যে প্রতারণার শিকার প্রবাসীরা জামায়াতের লংমার্চে জনভোগান্তি ও জ্বালানি অপচয়ের অভিযোগ রাশেদ খানের জামায়াতের লংমার্চে জনভোগান্তি ও জ্বালানি অপচয়ের অভিযোগ রাশেদ খানের লংমার্চে বাধা দিলে ৬ দফা এক দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম লংমার্চে বাধা দিলে ৬ দফা এক দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম মার্কিন হামলার ১৫ মিনিটেই পাল্টা জবাব দিয়েছে ইরান মার্কিন হামলার ১৫ মিনিটেই পাল্টা জবাব দিয়েছে ইরান
সব খবর

দেশে গত তিন বছরের মধ্যে ডেঙ্গুর সর্বোচ্চ সংক্রমণ দেখা দিয়েছে। গতকাল শুক্রবার পর্যন্ত (১ জানুয়ারি থেকে ৪ সেপ্টেম্বর) ৪০ হাজারের বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। মে মাসের তুলনায় জুনে সংক্রমণ তিন গুণ এবং জুলাই মাসের তুলনায় আগস্টে সংক্রমণ দ্বিগুণের বেশি বেড়েছে। এই সময়ে মৃত্যুও বেড়েছে উল্লেখযোগ্য হারে.

বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু ভাইরাসের ডেন-৩ ধরনটি এবার প্রধান হয়ে উঠেছে, তবে ডেন-২-ও উল্লেখযোগ্য মাত্রায় ছড়াচ্ছে। সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এই পরিস্থিতিকে ‘মিশ্র চিত্র’ হিসেবে অভিহিত করেছে। জনস্বাস্থ্যবিদ ডা. মুশতাক হোসেনের মতে, একই সময়ে দুটি সেরোটাইপের উপস্থিতি এবারের দ্রুত সংক্রমণে ভূমিকা রাখতে পারে, তবে বিষয়টি নিশ্চিত হতে আরও গবেষণা প্রয়োজন।

রাজধানীর ফার্মগেটে একটি বেসরকারি হাসপাতালের জরুরি বিভাগের সামনে ডেঙ্গুতে আক্রান্ত ২২ বছর বয়সী ছেলে ফাতেমিকে নিয়ে অপেক্ষা করছিলেন খালেদা আক্তার। দুটি সরকারি হাসপাতালে ছেলের জন্য শয্যা না পেয়ে তিনি সেখানে আসেন। বেসরকারি হাসপাতালের পুরুষ রোগীদের জন্য নির্ধারিত ছয়টি শয্যাও তখন খালি ছিল না। আট হাজার টাকা দৈনিক ভাড়ার একটি কেবিন নেওয়ার কথা ভাবছিলেন তিনি। খালেদা আক্তার বলেন, ‘ছেলের জীবন আগে। তিন দিনে অনেক টাকা গেছে। উপায় নেই।’

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, জুনে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ২ হাজার ৯০৭ জন। জুলাইয়ে এই সংখ্যা বেড়ে হয় ৯ হাজার ২০৬ জন। আগস্টে ভর্তি হন ২০ হাজার ৫৩৬ জন, যা জুনের তিন গুণের বেশি এবং জুলাইয়ের দ্বিগুণের বেশি। সেপ্টেম্বরের প্রথম চার দিনেও রোগী বাড়ার গতি কমেনি। দেশে ২০০০ সাল থেকে নতুন করে ডেঙ্গুর বড় প্রাদুর্ভাব দেখা দিতে শুরু করে।

স্বাস্থ্য অধিদপ্তরের রোগনিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক হালিমুর রশিদ জানান, সরকারি হাসপাতালে সব সময় রোগীর তুলনায় শয্যা কম থাকে, তবে চিকিৎসায় কোনো ত্রুটি হচ্ছে না।

আইইডিসিআর গত জুনে বান্দরবান, বরগুনা ও পটুয়াখালী জেলায় নমুনা জরিপ করেছিল। এতে বরগুনা ও পটুয়াখালীর শহরাঞ্চলে ডেন-৩ প্রধান এবং গ্রামাঞ্চলে ডেন-২ প্রধান ছিল। বান্দরবানে ডেন-২ আক্রান্ত রোগী বেশি পাওয়া গেছে। আইইডিসিআরের পরিচালক ডা. কাজী আহমেদ জাকী বলেন, সার্বিকভাবে এবার ডেন-৩ বেশি হলেও ডেন-২ উল্লেখযোগ্য পরিমাণে থাকায় একটি মিশ্র পরিস্থিতি তৈরি হয়েছে। তিনি আরও বলেন, ‘গবেষণার কাজ আমরা করে দিয়েছি। মশার ধরন ও সেরোটাইপের কথাও জানিয়েছিলাম; কিন্তু সেসব মেনে কতটা কাজ হয়েছে জানি না।’

জনস্বাস্থ্যবিদ ও কীটতত্ত্ববিদরা আশঙ্কা করছেন, চলতি মাসে ডেঙ্গু পরিস্থিতি আরও অনিয়ন্ত্রিত হয়ে উঠতে পারে এবং বছর শেষে ২০২৩ সালের মতো ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে।

২০২৩ সালে ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়েছিল। সাধারণত বড় প্রাদুর্ভাবের পর জনগোষ্ঠীর একটি অংশে প্রতিরোধক্ষমতা তৈরি হওয়ায় পরপর দুই বছর একই মাত্রার ঢেউ দেখা যায় না। তবে চলতি বছর জুলাই থেকে পরিস্থিতি দ্রুত বদলেছে।

গতকাল শুক্রবার পর্যন্ত এ বছর মোট ৪০ হাজার ৪৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ১১১ জনের মৃত্যু হয়েছে। গত বছরের একই সময়ে (৪ সেপ্টেম্বর ২০২৫) ভর্তি হয়েছিলেন ৩৩ হাজার ৩০৭ জন এবং মৃত্যু হয়েছিল ১৩০ জনের। অন্যদিকে, ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর পর্যন্ত ১৪ হাজার ৩২৫ জন ভর্তি হয়েছিলেন এবং ৯৯ জনের মৃত্যু হয়েছিল। সরকারি হিসাব মূলত হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের, মৃদু উপসর্গ নিয়ে বাড়িতে থাকা বা ভর্তি না হওয়া রোগীরা এর বাইরে।

ডেঙ্গু ভাইরাসের চারটি সেরোটাইপ—ডেন-১, ডেন-২, ডেন-৩ ও ডেন-৪। একটি সেরোটাইপে আক্রান্ত হওয়ার পর অন্য সেরোটাইপের বিরুদ্ধে সুরক্ষা সাময়িক থাকে। ভিন্ন সেরোটাইপে আক্রান্ত হলে গুরুতর ডেঙ্গুর ঝুঁকি বাড়ে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে।

কীটতত্ত্ববিদ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কবিরুল বাশার বলেন, ঢাকার চেয়ে বাইরে এডিস মশার উপস্থিতি অনেক বেশি। আগস্ট মাসের জরিপে বান্দরবানের মতো জায়গায় এডিস মশার লার্ভার ঘনত্ব (বিআই) ৪০-এর বেশি পাওয়া গেছে। ঢাকা উত্তর সিটির ২১ থেকে ২৫ আগস্টের জরিপে পাঁচটি ঝুঁকিপূর্ণ এলাকায় সর্বনিম্ন বিআই ২০ এবং সর্বোচ্চ ৪০ দশমিক ৩৩ পাওয়া গেছে।

কবিরুল বাশার আরও বলেন, ‘শুধু রোগী শনাক্ত ও চিকিৎসার প্রস্তুতি দিয়ে সংক্রমণের উৎস নিয়ন্ত্রণ করা যায় না। এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং নিয়মিত নজরদারি ডেঙ্গু নিয়ন্ত্রণের মূল কাজ।’

চলতি বছর ঢাকার দুই সিটি করপোরেশনে আক্রান্ত রোগীর সংখ্যা ১০ হাজার ৪৮ জন, বাকি সবাই ঢাকার বাইরের। এবার বান্দরবানের রোয়াংছড়ির মতো প্রত্যন্ত এলাকায়ও এডিসের বিস্তার ঘটেছে। জনস্বাস্থ্যবিদদের মতে, ঢাকায় মশানিয়ন্ত্রণ ও চিকিৎসার ব্যবস্থাপনা থাকলেও ঢাকার বাইরে এর অভাব রয়েছে, যা সেখানকার মানুষকে মারাত্মক কষ্টের মুখে ফেলেছে।

সর্বশেষ ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১০৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। ঢাকার দুই সিটি করপোরেশন বাদ দিলে খুলনা বিভাগে সবচেয়ে বেশি সংক্রামিত হয়েছেন ৬ হাজার ৩২৪ জন এবং মৃত্যু হয়েছে ১৯ জনের।