বাংলাদেশ

জ্বালানি সংকটে ভুক্তভোগীদের কাছে দুঃখ প্রকাশ করলেন তারেক রহমান

প্রতিবেদক
ঢাকার বাতাসে অস্বাস্থ্যকর দূষণ, তালিকায় সপ্তম অবস্থানে রাজধানী ঢাকার বাতাসে অস্বাস্থ্যকর দূষণ, তালিকায় সপ্তম অবস্থানে রাজধানী সৌদি আরবে বিমানবন্দর ও তেল স্থাপনায় হামলায় নিহত ৪ সৌদি আরবে বিমানবন্দর ও তেল স্থাপনায় হামলায় নিহত ৪ প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গাপূজা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গাপূজা খুলনা ও বাগেরহাটে সরকারি সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনা ও বাগেরহাটে সরকারি সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান সড়কে প্রতিদিন নিহত ৬৬, পঙ্গু ১০৪: কেন এত দুর্ঘটনা? সড়কে প্রতিদিন নিহত ৬৬, পঙ্গু ১০৪: কেন এত দুর্ঘটনা? ফেক নিউজ নিয়ন্ত্রণে মতপ্রকাশের স্বাধীনতার ভারসাম্য জরুরি: তথ্যমন্ত্রী ফেক নিউজ নিয়ন্ত্রণে মতপ্রকাশের স্বাধীনতার ভারসাম্য জরুরি: তথ্যমন্ত্রী বিএনপির রাজনীতিতে 'গুপ্ত' স্লোগান ও অভ্যন্তরীণ সংকট বিএনপির রাজনীতিতে ‘গুপ্ত’ স্লোগান ও অভ্যন্তরীণ সংকট ডিজে পার্টির আড়ালে মাদক সেবন ও অনৈতিক কার্যকলাপ: অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযান ডিজে পার্টির আড়ালে মাদক সেবন ও অনৈতিক কার্যকলাপ: অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযান আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে ফের প্রশাসনের নিষেধাজ্ঞা সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে ফের প্রশাসনের নিষেধাজ্ঞা
সব খবর

চলমান জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষ যে ভোগান্তির শিকার হচ্ছেন, তার জন্য দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। বর্তমানে জ্বালানি সংকটকে দেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে তিনি জানান, এই সমস্যা সমাধানের জন্য ইতিমধ্যে একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

তারেক রহমান অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল এই সংকটকে পুঁজি করে দেশবাসীকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে। তিনি বলেন, স্বৈরাচার ও অন্তর্বর্তী আমলের বিভিন্ন সমস্যা নিয়ে কিছু মহল বিভ্রান্তি ছড়াচ্ছে। তিনি হুশিয়ারি দিয়ে বলেন, অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং সবাইকে নিজ নিজ সীমার মধ্যে থেকে দায়িত্ব পালন করতে হবে।

বিএনপির রাজপথের সংগ্রামের কথা তুলে ধরে তিনি বলেন, বিএনপি অতীতেও রাজপথে ছিল এবং গুপ্ত অবস্থায় কোনো কাজ করেনি। তিনি প্রশ্ন তোলেন, স্বৈরাচারের আমলে যারা আড়ালে ছিল, তারাই এখন সক্রিয় হয়ে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে কি না। যারা গুপ্ত থেকে ফ্যাসিবাদীদের আশ্রয় দিচ্ছে তাদের মুখোশ উন্মোচনের আহ্বান জানান তিনি।

দলের নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, বিএনপি বুক চিতিয়ে মানুষের দাবি নিয়ে সোচ্চার ছিল এবং ভবিষ্যতেও থাকবে। জনগণকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন তিনি। মানুষের কষ্ট লাঘবে বিএনপি নেতা-কর্মীদের নিবিড়ভাবে কাজ করার নির্দেশ দেন দলটির চেয়ারম্যান।