রাজনীতি

লংমার্চে হাজারো গাড়ি দেখে শামা ওবায়েদের প্রশ্ন, গাড়ি কি তেলে চলে না?

প্রতিবেদক
ঝিনাইদহে ফুটবল খেলা নিয়ে বিবাদ, ভাগ্নী জামাইয়ের লাঠির আঘাতে মামা শ্বশুর নিহত ঝিনাইদহে ফুটবল খেলা নিয়ে বিবাদ, ভাগ্নী জামাইয়ের লাঠির আঘাতে মামা শ্বশুর নিহত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় যোগ দিলেন প্রধানমন্ত্রী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় যোগ দিলেন প্রধানমন্ত্রী ইমরান খানের সুচিকিৎসার দাবিতে সরব ব্রায়ান লারা ইমরান খানের সুচিকিৎসার দাবিতে সরব ব্রায়ান লারা জনগণের দাবি আদায়ের আন্দোলন এটি, ঈদের পরের নয়: শফিকুর রহমান জনগণের দাবি আদায়ের আন্দোলন এটি, ঈদের পরের নয়: শফিকুর রহমান আটক নারীদের মুখ দেখাতে পুলিশের বাধ্য করার ভিডিও নিয়ে বিতর্ক আটক নারীদের মুখ দেখাতে পুলিশের বাধ্য করার ভিডিও নিয়ে বিতর্ক পোশাক খাতের ৫০ লাখ শ্রমিককে সর্বজনীন পেনশনের আওতায় আনার উদ্যোগ পোশাক খাতের ৫০ লাখ শ্রমিককে সর্বজনীন পেনশনের আওতায় আনার উদ্যোগ নতুন কোচ নিয়োগে যাচাই-বাছাই করবে বাফুফে নতুন কোচ নিয়োগে যাচাই-বাছাই করবে বাফুফে মিটার বসানোর আগেই মাদারগঞ্জের গ্রাহকের নামে এল বিদ্যুৎ বিল মিটার বসানোর আগেই মাদারগঞ্জের গ্রাহকের নামে এল বিদ্যুৎ বিল বিরোধী জোট দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: জহির উদ্দিন স্বপন বিরোধী জোট দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: জহির উদ্দিন স্বপন গুপ্ত শক্তির আড়ালে স্বৈরাচার অরাজকতা উসকে দিচ্ছে কি না, প্রশ্ন তারেক রহমানের গুপ্ত শক্তির আড়ালে স্বৈরাচার অরাজকতা উসকে দিচ্ছে কি না, প্রশ্ন তারেক রহমানের
সব খবর

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম প্রশ্ন তুলেছেন, সরকার দোষারোপ করে যারা গ্যাস ও তেলের সংকট নিয়ে আন্দোলন করছেন, তারা কীভাবে হাজারো গাড়ি নিয়ে লংমার্চ করছেন। শনিবার বিকেলে ফরিদপুরের নগরকান্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক বর্ণাঢ্য র‍্যালি শেষে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, একদিকে বিএনপি প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে, অন্যদিকে জামায়াতসহ ১১টি দল জুলাই সনদ বাস্তবায়ন এবং তেল-গ্যাস-বিদ্যুতের দাবিতে হাজার হাজার গাড়ি নিয়ে লংমার্চ করছে। তিনি এ সময় কটাক্ষ করে জানতে চান, তাদের গাড়িগুলো কি তেল ছাড়া চলছে?

দেশের বর্তমান গ্যাস সংকট প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, বাংলাদেশে পর্যাপ্ত প্রাকৃতিক গ্যাসের সম্ভাবনা থাকলেও বিগত আওয়ামী লীগ সরকার তা উত্তোলনে কার্যকর পদক্ষেপ নেয়নি। তিনি আরও জানান, এই সংকট মোকাবিলায় তারেক রহমানের নেতৃত্বে বিএনপির সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে এবং অচিরেই গ্যাস ও বিদ্যুৎনির্ভর বিভিন্ন খাতে উন্নয়নের গতি বৃদ্ধি পাবে।

বিরোধী দলকেও সরকারের অংশ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, জনগণ সব হিসাব ও খরচের বিষয়ে জানতে চায়। তিনি বিরোধী দলের নেতাদের নিয়মিত সংসদে এসে আলোচনার মাধ্যমে দাবি-দাওয়া তুলে ধরার আহ্বান জানান। শামা ওবায়েদ আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে বিএনপির ৩১ দফার মধ্যেই প্রয়োজনীয় বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে, তাই সংসদেই সব সমস্যার সমাধান সম্ভব।

দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি স্পষ্ট নির্দেশনা দেন যে, বিএনপি কোনো ধরনের অন্যায় কর্মকাণ্ড সমর্থন করে না এবং নিরপরাধ কাউকে যাতে হয়রানি করা না হয় সে বিষয়ে সতর্ক থাকতে বলেন।

নগরকান্দা উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করা এই বর্ণাঢ্য র‍্যালিতে বিএনপি, ছাত্রদল ও যুবদলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে নেতৃত্ব দেন শামা ওবায়েদ ইসলাম। এ সময় উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সহকারী অ্যাটর্নি জেনারেল জুয়েল মুন্সি সুমনসহ স্থানীয় বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করেন এবং গাছের চারা রোপণ করেন।