রাজনীতি

ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রস্তুতি চলছে, জানালেন নির্বাচন কমিশনার

প্রতিবেদক
দেশের মূল্যস্ফীতি কমে ৮.২৬ শতাংশে নেমেছে দেশের মূল্যস্ফীতি কমে ৮.২৬ শতাংশে নেমেছে সাইফুজ্জামান চৌধুরীর মার্কিন সম্পদের তথ্য দুদকের হাতে সাইফুজ্জামান চৌধুরীর মার্কিন সম্পদের তথ্য দুদকের হাতে আখাউড়ায় মহিষের প্রীতি ফুটবল: দর্শকদের উল্লাসে মুখর তারাগন মাঠ আখাউড়ায় মহিষের প্রীতি ফুটবল: দর্শকদের উল্লাসে মুখর তারাগন মাঠ মেসি-ওয়েনের চেয়েও এগিয়ে ইয়ামাল, বলছেন রিয়াল কিংবদন্তি ম্যাকম্যানামান মেসি-ওয়েনের চেয়েও এগিয়ে ইয়ামাল, বলছেন রিয়াল কিংবদন্তি ম্যাকম্যানামান কেরানীগঞ্জ ও শোয়ারিঘাটে কোস্ট গার্ডের অভিযানে ভারতীয় পণ্য ও পলিথিন জব্দ কেরানীগঞ্জ ও শোয়ারিঘাটে কোস্ট গার্ডের অভিযানে ভারতীয় পণ্য ও পলিথিন জব্দ আকুর বিল পরিশোধে রিজার্ভ কমে ৩৬ বিলিয়নের ঘরে আকুর বিল পরিশোধে রিজার্ভ কমে ৩৬ বিলিয়নের ঘরে স্বচ্ছতা ও বিনিয়োগ বাড়াতে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক স্বচ্ছতা ও বিনিয়োগ বাড়াতে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক রাশিয়ায় প্রবাসী ও শিক্ষার্থীদের ৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ দম্পতির বিরুদ্ধে রাশিয়ায় প্রবাসী ও শিক্ষার্থীদের ৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ দম্পতির বিরুদ্ধে আইসিটিতে দণ্ডিতদের আপিলের সুযোগ ৩০ দিন: চিফ প্রসিকিউটর আইসিটিতে দণ্ডিতদের আপিলের সুযোগ ৩০ দিন: চিফ প্রসিকিউটর বহিষ্কৃত সদস্যকে কমিটিতে না রাখাই উত্তম: জামায়াত আমির বহিষ্কৃত সদস্যকে কমিটিতে না রাখাই উত্তম: জামায়াত আমির
সব খবর

ইউনিয়ন পরিষদের (ইউপি) ধাপভিত্তিক নির্বাচনের তফসিল ঘোষণার জন্য নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। রবিবার (৬ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ তথ্য জানান।

নির্বাচন কমিশনার জানান, স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতিমূলক কাজ চলমান রয়েছে। তিনি বলেন, আমরা স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে প্রস্তুতি নিচ্ছি এবং এ সংক্রান্ত আচরণবিধি ইতোমধ্যেই চূড়ান্ত করা হয়েছে। জাতীয় সংসদ নির্বাচনের সময় যেসব নিয়ম প্রবর্তন করা হয়েছিল, তার অনেকগুলোই এবার স্থানীয় সরকার নির্বাচনেও যুক্ত করা হয়েছে। আগামী দুই-একদিনের মধ্যেই এ বিষয়ে গেজেট নোটিফিকেশন জারি করা হবে।

নির্বাচনের তফসিল কবে নাগাদ ঘোষণা করা হতে পারে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ইনশাআল্লাহ এ মাসের মধ্যেই অনেক কিছু পরিষ্কার হবে এবং আমরা সুনির্দিষ্টভাবে সব জানাতে পারব। বর্তমানে নির্বাচনের কর্মপরিকল্পনা প্রণয়নের কাজ অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে চলছে, যা পরবর্তীতে শেয়ার করা হবে।

তিনি আরও উল্লেখ করেন যে, নভেম্বর ও ডিসেম্বর মাস শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শিক্ষকদের জন্য ব্যস্ততার সময়। এই সময়ে বার্ষিক পরীক্ষা, বৃত্তি, টেস্ট ও প্রিটেস্ট পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ কার্যক্রম থাকে। যেহেতু ভোট কেন্দ্র হিসেবে শিক্ষা প্রতিষ্ঠান ব্যবহৃত হয় এবং প্রিজাইডিং অফিসার, অ্যাসিস্টেন্ট প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার হিসেবে শিক্ষকরা দায়িত্ব পালন করেন, তাই পরীক্ষার সময়সূচী বিবেচনায় রাখা জরুরি।

পরীক্ষার সময়সূচীর সাথে যেন নির্বাচনের তারিখ সাংঘর্ষিক না হয়, সে বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে বলে জানান এই কমিশনার। তিনি বলেন, পরীক্ষার সময়গুলো বাদ দিয়ে তার আগে বা পরে নির্বাচনের তারিখ নির্ধারণ করা হবে। তবে এই মুহূর্তে সুনির্দিষ্ট কোনো দিনক্ষণ বলা সম্ভব নয়, এজন্য কিছুটা সময় প্রয়োজন। আমরা এ নিয়ে কাজ করছি।