বাংলাদেশ

মানবতাবিরোধী অপরাধী আবুল কালাম আযাদের আপিল শুনানি মুলতবি

প্রতিবেদক
রাজধানীতেও কিছুটা লোডশেডিং মেনে নিতে হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাজধানীতেও কিছুটা লোডশেডিং মেনে নিতে হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা গুরুদাসপুরে র‍্যালি ও আলোচনার মধ্য দিয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত গুরুদাসপুরে র‍্যালি ও আলোচনার মধ্য দিয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বাংলাদেশে আইনশৃঙ্খলা বাহিনীর তদারকিতে স্বাধীন প্রতিষ্ঠান গড়ার আহ্বান জাতিসংঘের বাংলাদেশে আইনশৃঙ্খলা বাহিনীর তদারকিতে স্বাধীন প্রতিষ্ঠান গড়ার আহ্বান জাতিসংঘের সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি প্রবাসীর মৃত্যু সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি প্রবাসীর মৃত্যু সম্পত্তি হস্তান্তর আইন: বাবা-মায়ের আজীবন ভোগদখলের অধিকার নিশ্চিত সম্পত্তি হস্তান্তর আইন: বাবা-মায়ের আজীবন ভোগদখলের অধিকার নিশ্চিত খাবার হজমের সঠিক সময় ও প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানুন খাবার হজমের সঠিক সময় ও প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানুন মধ্যপ্রাচ্যে স্থায়ী যুদ্ধের ঝুঁকি ও নতুন নিরাপত্তা প্রতিযোগিতার সমীকরণ মধ্যপ্রাচ্যে স্থায়ী যুদ্ধের ঝুঁকি ও নতুন নিরাপত্তা প্রতিযোগিতার সমীকরণ ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে মালয়েশিয়ার কুচিং ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে মালয়েশিয়ার কুচিং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মেডিকেল শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২০ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মেডিকেল শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২০ ইতালিতে হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন, অভিযোগ ভিডিওবার্তায় ইতালিতে হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন, অভিযোগ ভিডিওবার্তায়
সব খবর

মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিল শুনানি মুলতবি করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আপিল শুনানির জন্য গ্রহণ করা হবে কি না, সে বিষয়ে আজ মঙ্গলবার বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন।

আইনজীবীরা জানিয়েছেন, সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটি শেষে এ বিষয়ে পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে। আগামী ২৪ অক্টোবর পর্যন্ত আদালতের ছুটি চলবে।

আদালতে আবুল কালাম আযাদের আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার এহসান এ সিদ্দিক। রাষ্ট্রপক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মো. আমিনুল ইসলাম।

এর আগে, গত ৭ সেপ্টেম্বর আবুল কালাম আযাদের আপিলের বিষয়ে আদেশের দিন ধার্য থাকলেও আপিল বিভাগে অন্য একটি গুরুত্বপূর্ণ মামলার শুনানি থাকায় তা হয়নি। পরবর্তীতে বিষয়টি মঙ্গলবারের কার্যতালিকায় আসে। তারও আগে, গত ১০ আগস্ট রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পর ১৭ আগস্ট শুনানির দিন নির্ধারণ করা হয়েছিল। ওইদিন শুনানি শেষে ৩১ আগস্ট পরবর্তী তারিখ রাখা হয়। এরপর ৩১ আগস্ট আপিল বিভাগ ৭ সেপ্টেম্বর আদেশের জন্য দিন ধার্য করেন।

আবুল কালাম আযাদের পক্ষে করা আবেদনে আপিল নিষ্পত্তির আগ পর্যন্ত বিলম্ব মার্জনা এবং মৃত্যুদণ্ডের সাজা স্থগিতের আবেদন করা হয়েছে।

জামায়াতে ইসলামীর সাবেক রুকন আবুল কালাম আযাদ পলাতক থাকা অবস্থায় ২০১৩ সালের ২১ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে মৃত্যুদণ্ড পান। একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারে ট্রাইব্যুনালের এটিই ছিল প্রথম রায়। দীর্ঘ ১৩ বছর পর চলতি বছরের ২১ জানুয়ারি তিনি ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেন। এর আগে, ২০২৫ সালের অক্টোবরে তার মৃত্যুদণ্ড এক বছরের জন্য স্থগিত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আত্মসমর্পণের পর ট্রাইব্যুনাল তাকে মামলার প্রয়োজনীয় কাগজপত্রের সত্যায়িত কপি দেওয়ার নির্দেশ দেন এবং আপিল বিভাগ থেকে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত বিদ্যমান অবস্থায় থাকার নির্দেশনা দেন।