বাংলাদেশ

ভূমিহীনের জমি দখলকারী আবুল হাশেম কুমিল্লা উত্তর বিএনপির আহ্বায়ক

প্রতিবেদক
বাসযাত্রীর টাকা লুটের পর শ্বাসরোধে হত্যা, চালকসহ গ্রেপ্তার ৩ বাসযাত্রীর টাকা লুটের পর শ্বাসরোধে হত্যা, চালকসহ গ্রেপ্তার ৩ ঝালকাঠির ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে নতুন রেস্ট হাউজ উদ্বোধন ঝালকাঠির ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে নতুন রেস্ট হাউজ উদ্বোধন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে হত্যা: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি এলিভেটেড এক্সপ্রেসওয়েতে হত্যা: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি রিয়াজুল হত্যায় শেখ হাসিনাসহ ২২ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল রিয়াজুল হত্যায় শেখ হাসিনাসহ ২২ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল অপরাধের নতুন জনপদ সীতাকুণ্ড, রাউজানকে ছাড়িয়ে খুনের সংখ্যা ৪৫ অপরাধের নতুন জনপদ সীতাকুণ্ড, রাউজানকে ছাড়িয়ে খুনের সংখ্যা ৪৫ ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রস্তুতি চলছে, জানালেন নির্বাচন কমিশনার ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রস্তুতি চলছে, জানালেন নির্বাচন কমিশনার হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে লংমার্চের নামে গণতন্ত্র ধ্বংসের চেষ্টা করছে বিরোধীরা: রিজভী লংমার্চের নামে গণতন্ত্র ধ্বংসের চেষ্টা করছে বিরোধীরা: রিজভী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিরাপত্তা জোরদারের নির্দেশ চিফ প্রসিকিউটরের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিরাপত্তা জোরদারের নির্দেশ চিফ প্রসিকিউটরের লক্ষ্মীপুরে পুকুরে ডুবে দাদা ও দুই নাতি-নাতনির মৃত্যু লক্ষ্মীপুরে পুকুরে ডুবে দাদা ও দুই নাতি-নাতনির মৃত্যু
সব খবর

ভূমিহীনের জায়গা দখল করে বহুতল ভবন নির্মাণকারী হিসেবে অভিযুক্ত আবুল হাশেমকে কুমিল্লা উত্তর জেলা বিএনপির নতুন আহ্বায়ক ঘোষণা করা হয়েছে। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সোমবার এই তথ্য নিশ্চিত করা হয়েছে। নতুন এই আহ্বায়ক কমিটির নেতৃত্বে জেলায় আট সদস্যের একটি আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

কেন্দ্রীয় দপ্তর সূত্রে জানা গেছে, ২০২২ সালের ২৯ মে অনুমোদিত মো. আক্তারুজ্জামান সরকার ও সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সীর নেতৃত্বাধীন ৪১ সদস্যের আগের কমিটি বিলুপ্ত করা হয়েছে। নতুন কমিটিতে আবুল হাশেমকে আহ্বায়ক এবং সাতজনকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। যুগ্ম আহ্বায়করা হলেন—সৈয়দ তৌফিক আহমেদ মীর, আব্বাস উদ্দিন আহমেদ, মো. মহিউদ্দিন, অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম বাবু, ব্যারিস্টার রিজভী উল আহসান মুন্সী, ওসমান গণি ভূঁইয়া ও সুফিয়া খাতুন। দলের নির্দেশনা অনুযায়ী, আগামী তিন মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করতে হবে।

নতুন কমিটির বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে সদ্য বিলুপ্ত কমিটির সদস্য সচিব তারেক মুন্সী বলেন, সোমবার সকালে কমিটি ঘোষণার বিষয়টি জানতে পারি। তিনি বলেন, আমরা তারেক রহমানের রাজনীতি করি এবং উনার সিদ্ধান্তই চূড়ান্ত। তবে যাকে আহ্বায়ক করা হয়েছে, তার বিরুদ্ধে ভূমিহীনের জায়গা দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ রয়েছে। এছাড়া ৫ আগস্টের পর রাজনীতিতে আসা ব্যারিস্টার রিজভী উল আহসান মুন্সীকে যুগ্ম আহ্বায়ক করায় তিনি বিস্ময় প্রকাশ করেন। অন্যদিকে, নতুন কমিটির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম বাবু কমিটি ঘোষণার জন্য দলের চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

উল্লেখ্য, অভিযুক্ত আবুল হাশেম দাউদকান্দির গৌরীপুর পেন্নাই এলাকার বাসিন্দা মাসুদ আলমের নামে বরাদ্দ দেওয়া সরকারি জমি দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। বর্তমানে ওই জমিতে স্থায়ী বহুতল ভবন নির্মাণের কাজ চলছে। মাসুদ আলম অভিযোগ করেন, আবুল হাশেম তার চাচাতো ভাই। সরকারি তথ্য অনুযায়ী, ১৯৮৯-৯০ অর্থবছরে সরকার মাসুদ আলমকে ভূমিহীন হিসেবে ১০ শতাংশ জমি বন্দোবস্ত দিয়েছিল। অভিযোগ রয়েছে, বরাদ্দ পাওয়ার পর মাসুদ আলম জমিটি ব্যবহারের সুযোগ পাননি এবং হাশেম কৌশলে জমির মালিকানা নিজের নামে করে নিয়েছেন। এই ঘটনায় দাউদকান্দির উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা প্রশাসকের কার্যালয়ে তদন্ত প্রতিবেদন দাখিল করেছেন।