রাজনীতি

নিজ দলের এমপির বিরুদ্ধে আদিতমারী বিএনপির সংবাদ সম্মেলন

প্রতিবেদক
মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা, জানালেন অর্থমন্ত্রী মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা, জানালেন অর্থমন্ত্রী দেশে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৫৮ দেশে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৫৮ সালমান শাহকে স্মরণ করলেন মৌসুমী সালমান শাহকে স্মরণ করলেন মৌসুমী ডেঙ্গু মোকাবিলায় এখনই কঠোর সতর্কতার আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ডেঙ্গু মোকাবিলায় এখনই কঠোর সতর্কতার আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মাতৃত্ব পরবর্তী শারীরিক পরিবর্তন নিয়ে ট্রলিংয়ের কড়া জবাব দিলেন বিপাশা মাতৃত্ব পরবর্তী শারীরিক পরিবর্তন নিয়ে ট্রলিংয়ের কড়া জবাব দিলেন বিপাশা সংসদে জামায়াতের ওয়াকআউট, বিলের সমালোচনা করে ক্ষুব্ধ বিরোধীদল সংসদে জামায়াতের ওয়াকআউট, বিলের সমালোচনা করে ক্ষুব্ধ বিরোধীদল মক্কা প্রতিরক্ষা জোটের কার্যক্রম নিয়ে সৌদি ও তুরস্কের মন্ত্রীদের সঙ্গে আলোচনা মক্কা প্রতিরক্ষা জোটের কার্যক্রম নিয়ে সৌদি ও তুরস্কের মন্ত্রীদের সঙ্গে আলোচনা ইএসজি অ্যাওয়ার্ডস ২০২৬-এ চারটি স্বীকৃতি পেল উর্মি গ্রুপ ইএসজি অ্যাওয়ার্ডস ২০২৬-এ চারটি স্বীকৃতি পেল উর্মি গ্রুপ র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠন নিয়ে টিআইবির উদ্বেগ র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠন নিয়ে টিআইবির উদ্বেগ দুই দিনের বৃষ্টিতে কমতে পারে ভ্যাপসা গরমের অস্বস্তি দুই দিনের বৃষ্টিতে কমতে পারে ভ্যাপসা গরমের অস্বস্তি
সব খবর

লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন (বাবুল)-এর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা অমান্যসহ নানা অনিয়মের অভিযোগ তুলেছেন আদিতমারী উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের একাংশের নেতারা। সোমবার বিকেলে আদিতমারী উপজেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তাঁরা এসব অভিযোগ উত্থাপন করেন। ‘সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুলের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে সংবাদ সম্মেলন’ শীর্ষক লিখিত বক্তব্যে দলের সাবেক সদস্যসচিব সালেকুজ্জামান প্রামাণিক বলেন, নির্বাচনের পর থেকে এমপি রোকন উদ্দিন দলের সঙ্গে কোনো সমন্বয় না করে নিজস্ব স্বার্থ হাসিলে লিপ্ত রয়েছেন।

লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, সংসদ সদস্য জাতীয় পার্টি, নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ, জামায়াতে ইসলামী এবং বিভিন্ন স্বার্থান্বেষী মহলের সঙ্গে যোগসাজশে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করছেন, যা বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। এ ছাড়া দলের কেন্দ্রীয় ও রংপুর বিভাগীয় নির্দেশনা অমান্য করে মঙ্গলবার বিকেলে আদিতমারী জিএস মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে বিধিবহির্ভূত একটি সভার আয়োজন করেছেন তিনি, যা সম্পর্কে মূল দলের নেতারা কিছুই জানেন না। ১৫ আগস্ট বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের পর এমপির নির্দেশে দলীয় কার্যালয়ের তালা ভেঙে সভা করার ঘটনা নিয়েও ক্ষোভ প্রকাশ করা হয়।

সংবাদ সম্মেলনে সালেকুজ্জামান প্রামাণিক আরও বলেন, রোকন উদ্দিন দলের কাঠামো ভেঙে নিজস্ব অনুসারী তৈরির মাধ্যমে বিএনপিকে ধ্বংস করার চেষ্টা করছেন। এ সময় উপস্থিত নেতারা এমপির বিরুদ্ধে দুর্নীতি ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নাদিরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আবু ইয়াহিয়া ইউনুছ আহম্মেদ, যুবদলের আহ্বায়ক হাসানুল বান্না, সদস্যসচিব আবু বাক্কার, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহারিয়ার আলম ও ছাত্রদলের আহ্বায়ক আবদুল হালিম প্রমুখ।

অভিযোগের বিষয়ে সংসদ সদস্য রোকন উদ্দিন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমাকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতে এবং মঙ্গলবার বিকেলে আহুত কর্মী মূল্যায়ন সভা বানচালের জন্য অসত্য অভিযোগে এই সংবাদ সম্মেলন করা হয়েছে। আমি এর তীব্র নিন্দা জানাই।’ তিনি আরও দাবি করেন, সংবাদ সম্মেলনে উপস্থিত অধিকাংশ নেতা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কৌশলে তাঁর বিরোধিতা করেছিলেন। এদিকে, এ বিষয়ে বক্তব্য জানতে জেলা বিএনপির সভাপতি ও রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুর সঙ্গে যোগাযোগ করা হলেও তাঁর কোনো সাড়া পাওয়া যায়নি।

এ বিষয়ে মূল বিএনপি ও সহযোগী সংগঠনের মূল নেতারা কিছুই জানেন না।একটি ঘটনা উল্লেখ করে লিখিত বক্তব্যে বলা হয়, ১৫ আগস্ট বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠান নির্ধারিত সময় বেলা ১১টায় শেষ করা হয়।