খেলা

ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার একাদশ নিয়ে অনিশ্চয়তায় ডি পল

প্রতিবেদক
ঝিনাইদহের মহেশপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ গ্রেপ্তার ঝিনাইদহের মহেশপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ গ্রেপ্তার ২০২৭ সালের হজ প্যাকেজের খরচ আগের চেয়ে কমিয়েছে সরকার ২০২৭ সালের হজ প্যাকেজের খরচ আগের চেয়ে কমিয়েছে সরকার জ্বালানি সংকট: সংসদে বিরোধী দলের ৪ প্রস্তাব, সরকারের পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকট: সংসদে বিরোধী দলের ৪ প্রস্তাব, সরকারের পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারির আহ্বান জাতিসংঘের আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারির আহ্বান জাতিসংঘের সান্তাহারে লাইনচ্যুত কুড়িগ্রাম এক্সপ্রেস, বন্ধ ট্রেন চলাচল সান্তাহারে লাইনচ্যুত কুড়িগ্রাম এক্সপ্রেস, বন্ধ ট্রেন চলাচল দেশে আগস্ট মাসে সার্বিক মূল্যস্ফীতি কমে ৮.২৬ শতাংশ দেশে আগস্ট মাসে সার্বিক মূল্যস্ফীতি কমে ৮.২৬ শতাংশ জাহাজভাঙা শিল্পে শ্রমিকের মৃত্যু: এককালীন ক্ষতিপূরণ যথেষ্ট নয় জাহাজভাঙা শিল্পে শ্রমিকের মৃত্যু: এককালীন ক্ষতিপূরণ যথেষ্ট নয় মিনিস্টার হাই-টেক পার্কে ৫০ জন সেলস অফিসার নিয়োগ মিনিস্টার হাই-টেক পার্কে ৫০ জন সেলস অফিসার নিয়োগ মাভাবিপ্রবির হাদী হল প্রোভোস্টের পদত্যাগ ঘোষণা মাভাবিপ্রবির হাদী হল প্রোভোস্টের পদত্যাগ ঘোষণা বাংলাদেশে এলএনজি টার্মিনাল প্রকল্পে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র বাংলাদেশে এলএনজি টার্মিনাল প্রকল্পে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র
সব খবর

বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার অপেক্ষায় আর্জেন্টিনা। দুই দলের এই হাইভোল্টেজ লড়াই নিয়ে ফুটবল বিশ্লেষক ও সুপার কম্পিউটার—কেউই কাউকে এককভাবে এগিয়ে রাখতে পারছে না। বাংলাদেশ সময় বুধবার দিবাগত রাত ১টায় আটলান্টা স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে।

ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা বাকি থাকতে কোচ লিওনেল স্কালোনি শিষ্যদের নিয়ে চূড়ান্ত রণকৌশল সাজাতে ব্যস্ত সময় পার করছেন। তবে সমর্থকদের বড় প্রশ্ন হলো, এই গুরুত্বপূর্ণ ম্যাচে শুরুর একাদশে কারা থাকবেন। এর মধ্যেই গুঞ্জন ছড়িয়েছে, আর্জেন্টিনার মাঝমাঠের অন্যতম ভরসা রদ্রিগো ডি পলকে নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, সুইজারল্যান্ডের বিপক্ষে জয়ী ম্যাচের একাদশ অপরিবর্তিত থাকার সম্ভাবনা থাকলেও মাঝমাঠে পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে।

গত কয়েক ম্যাচে ডি পলকে নির্ধারিত সময়ের আগেই মাঠ থেকে তুলে নেওয়ায় তাকে নিয়ে সংশয় আরও বেড়েছে। স্কালোনি যদি শেষ পর্যন্ত তাকে বেঞ্চে রাখার সিদ্ধান্ত নেন, তবে তার জায়গায় নিকোলাস গঞ্জালেস অথবা জুলিয়ানো সিমিওনের খেলার সুযোগ তৈরি হতে পারে। এছাড়া রক্ষণভাগের রাইট-ব্যাক পজিশনে নাহুয়েল মোলিনা না গঞ্জালো মন্তিয়েল—কাকে দেখা যাবে, তা নিয়েও ভক্তদের মধ্যে কৌতুহল রয়েছে।

আর্জেন্টিনা শিবিরের মূল লক্ষ্য ইংল্যান্ডের আক্রমণভাগ সামলে নিজেদের স্বাভাবিক ছন্দ ধরে রাখা। তবে কোচ স্কালোনি এখনো একাদশ নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি। ম্যাচের কয়েক ঘণ্টা আগে খেলোয়াড়দের চূড়ান্ত একাদশ জানিয়ে দেওয়া হবে।

বুধবার (১৫ জুলাই) বাংলাদেশ সময় দিনগত রাত ১টায় আটলান্টা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই হাইভোল্টেজ ম্যাচ।