খেলা

বিশ্বকাপ শেষে দেশে ফিরল আর্জেন্টিনা দল, সঙ্গী হননি লিওনেল মেসি

প্রতিবেদক
হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে লংমার্চের নামে গণতন্ত্র ধ্বংসের চেষ্টা করছে বিরোধীরা: রিজভী লংমার্চের নামে গণতন্ত্র ধ্বংসের চেষ্টা করছে বিরোধীরা: রিজভী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিরাপত্তা জোরদারের নির্দেশ চিফ প্রসিকিউটরের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিরাপত্তা জোরদারের নির্দেশ চিফ প্রসিকিউটরের লক্ষ্মীপুরে পুকুরে ডুবে দাদা ও দুই নাতি-নাতনির মৃত্যু লক্ষ্মীপুরে পুকুরে ডুবে দাদা ও দুই নাতি-নাতনির মৃত্যু ডিজিটাল ঋণে মিলবে ১০ হাজার টাকা পর্যন্ত জরুরি সহায়তা ডিজিটাল ঋণে মিলবে ১০ হাজার টাকা পর্যন্ত জরুরি সহায়তা ফিলিস্তিনিদের উচ্ছেদে ইসরাইলি মন্ত্রীদের বক্তব্যের নিন্দা ৮ দেশের ফিলিস্তিনিদের উচ্ছেদে ইসরাইলি মন্ত্রীদের বক্তব্যের নিন্দা ৮ দেশের রাষ্ট্রপতির প্রথম ঠাকুরগাঁও সফর ঘিরে সাজ সাজ রব জেলায় রাষ্ট্রপতির প্রথম ঠাকুরগাঁও সফর ঘিরে সাজ সাজ রব জেলায় রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্ব সম্প্রদায়ের সক্রিয় সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্ব সম্প্রদায়ের সক্রিয় সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ৩০ মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ৩০ র‍্যাব পরিচয়ে জবি ছাত্রীকে তুলে নেয়ার চেষ্টা, ক্যাম্পাসে আতঙ্ক র‍্যাব পরিচয়ে জবি ছাত্রীকে তুলে নেয়ার চেষ্টা, ক্যাম্পাসে আতঙ্ক
সব খবর

বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের পর আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের বেশিরভাগ সদস্য সোমবার দেশে ফিরেছেন। তবে দলের অধিনায়ক লিওনেল মেসি তাদের সঙ্গে ফেরেননি। এর আগে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) জানিয়েছিল যে, দলের কয়েকজন সদস্য একই ফ্লাইটে ফিরবেন না। স্থানীয় টেলিভিশনের সরাসরি সম্প্রচারে দেখা গেছে, বিমান থেকে নামা খেলোয়াড়দের মধ্যে অধিনায়ক মেসি নেই। বিমানবন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, দল দেশে পৌঁছানোর সময় হাজারো সমর্থক তাদের স্বাগত জানাতে বিমানবন্দরের বাইরে অপেক্ষা করছিলেন।

কোচ লিওনেল স্কালোনি ও বাকি খেলোয়াড়দের এদিন লাল গালিচা সংবর্ধনা দেয়া হয় এবং সামরিক ব্যান্ডের সুরে তাদের স্বাগত জানানো হয়। বৃষ্টি ও ঠাণ্ডা উপেক্ষা করে হাজারো সমর্থক বিমানবন্দরের কাছে এএফএ’র কার্যালয়ের বাইরে জড়ো হন। সমর্থকদের অনেকের গায়ে ছিল আর্জেন্টিনার পতাকা এবং নীল-সাদা রঙের ছাতা। চার বছর আগে ২০২২ বিশ্বকাপ জয়ের সময়কার মতো এবার বড় কোনো উৎসবের উপলক্ষ না থাকলেও দলের প্রতি কৃতজ্ঞতা জানাতে সমর্থকরা উপস্থিত হয়েছিলেন। ৩৬ বছর বয়সী গৃহিণী মার্গা লেদেসমা বলেন, আর্জেন্টিনাবাসী যেকোনো অবস্থাতেই উদযাপন করবে এবং এত বছর আনন্দ দেয়ার জন্য তিনি মেসিকে ধন্যবাদ জানান। তিনি আরও বলেন, মেসি যেন আর্জেন্টিনার হয়ে খেলা ছেড়ে না দেন।

ফাইনালে ১-০ গোলে হারের পর আর্জেন্টিনার খেলোয়াড়দের আচরণ ও ফাউল নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে সমালোচনা হয়েছে। এ বিষয়ে লেদেসমা বলেন, আমার মনে হয় তারা আমাদের সমালোচনা করে কারণ আমরা কষ্ট সহ্য করতে জানি। অনেক সমর্থক ইংল্যান্ডের বিপক্ষে ২-১ গোলের সেমিফাইনাল জয়কে দলের বড় অর্জন হিসেবে দেখছেন, যা ফকল্যান্ড দ্বীপপুঞ্জের বিরোধের প্রেক্ষাপটে বিশেষ গুরুত্ব পেয়েছে। ৩৬ বছর বয়সী বস্ত্রশিল্প কর্মী লিওনার্দো বারিয়েন্তোস জানান, এই দল সবাইকে এক করেছে এবং রোদ-বৃষ্টি উপেক্ষা করে তারা সব সময় দলের পাশে থাকবেন। মারিয়া অর্তিজ নামে আরেক সমর্থক বলেন, স্পেন জয়ের যোগ্য ছিল, তবে দল যা দিয়েছে তাতে তিনি খুশি।

ফাইনালে হারের হতাশা সত্ত্বেও রোববার রাতে বুয়েনস আয়ারসের ওবেলিস্ক চত্বরে হাজারো সমর্থক জড়ো হয়ে আতশবাজি ও উচ্ছ্বাসের মাধ্যমে দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তবে গভীর রাতে সেখানে সংক্ষিপ্ত সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ জলকামান, কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ব্যবহার করে। পুলিশ সূত্রে জানা গেছে, এ ঘটনায় অন্তত ১৫ জনকে আটক করা হয়েছে।