বাংলাদেশ

বগুড়ায় সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকা পরিদর্শন করলেন সেনাপ্রধান

প্রতিবেদক
কক্সবাজারের ঈদগাঁও-ঈদগড় সড়কে ডাকাতি, সন্ধ্যা নামলেই বন্ধ যান চলাচল কক্সবাজারের ঈদগাঁও-ঈদগড় সড়কে ডাকাতি, সন্ধ্যা নামলেই বন্ধ যান চলাচল নাটোরের লালপুরে গাঁজা গাছসহ এক ব্যক্তি আটক নাটোরের লালপুরে গাঁজা গাছসহ এক ব্যক্তি আটক বিএনপি জুলাইয়ের চেতনা ভুলে আওয়ামী লীগকে পুনর্বাসন করছে: ডাকসুর ভিপি সাদিক কায়েম বিএনপি জুলাইয়ের চেতনা ভুলে আওয়ামী লীগকে পুনর্বাসন করছে: ডাকসুর ভিপি সাদিক কায়েম ফেসবুকে বড় পরিবর্তন: বন্ধ হচ্ছে জনপ্রিয় ‘রিচ’ ফিচার ফেসবুকে বড় পরিবর্তন: বন্ধ হচ্ছে জনপ্রিয় ‘রিচ’ ফিচার দুর্নীতি রোধে রাজনৈতিক নেতাদের আগে দুর্নীতিমুক্ত হতে হবে: আইনমন্ত্রী দুর্নীতি রোধে রাজনৈতিক নেতাদের আগে দুর্নীতিমুক্ত হতে হবে: আইনমন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় আপসহীন থাকার আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় আপসহীন থাকার আহ্বান রাষ্ট্রপতির রাশিয়ায় যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশি: অনেকের মৃত্যু, দিশেহারা পরিবার রাশিয়ায় যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশি: অনেকের মৃত্যু, দিশেহারা পরিবার ভোলায় পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপি নেতাকর্মীরা ভোলায় পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপি নেতাকর্মীরা সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান, কঠোর হুঁশিয়ারি নিরাপত্তা কর্মকর্তার সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান, কঠোর হুঁশিয়ারি নিরাপত্তা কর্মকর্তার ২৯ অক্টোবরের মধ্যে এইচএসসি ও সমমানের ফল প্রকাশের সম্ভাবনা ২৯ অক্টোবরের মধ্যে এইচএসসি ও সমমানের ফল প্রকাশের সম্ভাবনা
সব খবর

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ১১ পদাতিক ডিভিশনের গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকা সরেজমিনে পরিদর্শন করেছেন। বুধবার দুপুর সোয়া ১টার দিকে সেনাপ্রধানকে বহনকারী আর্মি এভিয়েশন গ্রুপের একটি হেলিকপ্টার ঝিনাইদহ থেকে রওনা হয়ে শিবগঞ্জ ফায়ার সার্ভিস হেলিপ্যাডে অবতরণ করে। এর আগে তিনি ঢাকা থেকে রওনা হয়ে পটুয়াখালী, ঝিনাইদহ ও বগুড়া রুটে ৭ পদাতিক ডিভিশন, ৫৫ পদাতিক ডিভিশন এবং ১১ পদাতিক ডিভিশনের গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকা পরিদর্শনের অংশ হিসেবে এই সফর করেন।

হেলিপ্যাডে অবতরণের পর দুপুর দেড়টা থেকে ২টা পর্যন্ত সেনাপ্রধান শিবগঞ্জের উথলী রথবাড়ি এলাকায় ১১ পদাতিক ডিভিশনের গ্রীষ্মকালীন প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষণ করেন। প্রশিক্ষণ এলাকা পরিদর্শন শেষে দুপুর আড়াইটায় তিনি শিবগঞ্জ উপজেলা পরিষদে মধ্যাহ্নভোজের বিরতি নেন এবং সেখানে জোহরের নামাজ আদায় করেন। সবশেষে বিকেল ৩টার পর হেলিকপ্টারে তিনি ঢাকার উদ্দেশ্যে শিবগঞ্জ ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুজ্জামান জানান, সেনাপ্রধান বুধবার দুপুরে এসে কার্যক্রম পরিদর্শন শেষে দুপুরের খাবার খেয়ে বিকেল ৩টায় ঢাকার পথে রওনা হয়েছেন।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের প্রেস সচিব আতিক রহমান জানান, শিবগঞ্জ উপজেলায় দীর্ঘদিনের পরিত্যক্ত ও অযত্নে পড়ে থাকা হেলিপ্যাডটি সংস্কারের পর প্রথমবারের মতো ব্যবহার করা হয়েছে। সংস্কারকৃত এই হেলিপ্যাডে প্রথম যাত্রী হিসেবে অবতরণ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। দুপুর ১টা ২০ মিনিটে তার হেলিকপ্টারটি সেখানে অবতরণের মধ্য দিয়ে দীর্ঘদিনের অবহেলায় পড়ে থাকা স্থানটি আবার কার্যকর ব্যবহারের ঐতিহাসিক সূচনা হলো। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এই হেলিপ্যাডের স্থানটি নির্ধারিত থাকলেও বছরের পর বছর তা চরম অবহেলায় পড়ে ছিল।