বাংলাদেশ

চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনায় সেনাসদস্য পিয়াস নিহত, বাবাহারা সদ্যোজাত

প্রতিবেদক
গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা সিরিয়ার ভূখণ্ডে দাঁড়িয়ে নেতানিয়াহু: ইরানকে পরাজিত করার দ্বারপ্রান্তে ইসরাইল সিরিয়ার ভূখণ্ডে দাঁড়িয়ে নেতানিয়াহু: ইরানকে পরাজিত করার দ্বারপ্রান্তে ইসরাইল জবি ছাত্রীকে আটক করতে গিয়ে র‍্যাবের বিতর্কিত অভিযান ও মামলার রহস্য জবি ছাত্রীকে আটক করতে গিয়ে র‍্যাবের বিতর্কিত অভিযান ও মামলার রহস্য ৫৪ হাজার ইয়াবাসহ এপিবিএন সদস্য গ্রেপ্তার, আইফোন ও মোটরসাইকেল জব্দ ৫৪ হাজার ইয়াবাসহ এপিবিএন সদস্য গ্রেপ্তার, আইফোন ও মোটরসাইকেল জব্দ সংসদে নামাজের বিরতি কাজে লাগানোর আহ্বান এমপি মুজিবুর রহমানের সংসদে নামাজের বিরতি কাজে লাগানোর আহ্বান এমপি মুজিবুর রহমানের সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে দুই দিনে ৫৮১ কোটি টাকা উত্তোলন সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে দুই দিনে ৫৮১ কোটি টাকা উত্তোলন রামুতে ৫৪ হাজার ইয়াবাসহ এপিবিএন সদস্য গ্রেপ্তার রামুতে ৫৪ হাজার ইয়াবাসহ এপিবিএন সদস্য গ্রেপ্তার ভোলায় সার কারখানা ও বিদ্যুৎকেন্দ্র নির্মাণের বিশেষ পরিকল্পনা সরকারের ভোলায় সার কারখানা ও বিদ্যুৎকেন্দ্র নির্মাণের বিশেষ পরিকল্পনা সরকারের রিকন্ডিশন্ড ইভি আমদানির সুযোগ চায় বারভিডা, আন্দোলনের হুঁশিয়ারি রিকন্ডিশন্ড ইভি আমদানির সুযোগ চায় বারভিডা, আন্দোলনের হুঁশিয়ারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন শিক্ষার্থী আরিফুল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন শিক্ষার্থী আরিফুল
সব খবর

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে প্রশিক্ষণ চলাকালে এক মর্মান্তিক ট্যাংক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক আবু বকর সিদ্দিক পিয়াস। মাত্র কয়েক দিন আগেই তাঁর ঘর আলো করে জন্ম নিয়েছিল এক নবজাতক। কিন্তু বাবার স্নেহ-ভালোবাসা বোঝার আগেই এবং বাবার মুখ চিনে ওঠার আগেই সদ্যভূমিষ্ঠ সেই সন্তানকে রেখে না ফেরার দেশে চলে গেলেন এই তরুণ সেনাসদস্য। তাঁর এই অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সূত্রে জানা গেছে, হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় ট্যাংক থেকে গোলাবর্ষণের একপর্যায়ে আকস্মিক এই দুর্ঘটনা ঘটে। এতে সৈনিক আবু বকর সিদ্দিক পিয়াসসহ দুই সেনাসদস্য নিহত হন। এই ঘটনায় এক সেনা কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। তাঁকে উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে হেলিকপ্টারে করে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়েছে।

নিহত সৈনিক আবু বকর সিদ্দিক পিয়াস নোয়াখালীর কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুল ওয়াহাবের ছেলে। তিন বোনের একমাত্র ভাই পিয়াস ছোটবেলা থেকেই অত্যন্ত শান্ত, ভদ্র ও অমায়িক স্বভাবের ছিলেন। হাসিমুখে সবার সঙ্গে কথা বলা এবং সহজ-সরল আচরণের কারণে স্বজন ও প্রতিবেশীদের কাছে তিনি অত্যন্ত প্রিয় ছিলেন। চাকরির সুবাদে স্ত্রী ও পরিবার নিয়ে তিনি চট্টগ্রামের সেনা কোয়ার্টারে বসবাস করতেন।

পিয়াসের আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সুন্দলপুর ইউনিয়নসহ পুরো কবিরহাট উপজেলায় শোকের মাতম শুরু হয়। শেষবারের মতো প্রিয় মানুষটিকে দেখতে এবং শোকাহত পরিবারের পাশে দাঁড়াতে স্বজন, প্রতিবেশী ও স্থানীয়রা তাঁর বাড়িতে ছুটে আসেন। স্থানীয় বাসিন্দারা জানান, দেশের সেবায় নিয়োজিত থাকা অবস্থায় পিয়াসের এমন অকালমৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সদ্যোজাত সন্তানকে রেখে তাঁর চলে যাওয়ার বিষয়টি পুরো ঘটনাকে আরও বেশি হৃদয়বিদারক করে তুলেছে।

কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদম পুষ্প চাকমা এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে বলেন, ‘সৈনিক আবু বকর সিদ্দিক পিয়াসের আকস্মিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। দেশের সেবায় নিয়োজিত একজন তরুণের এভাবে অকালে চলে যাওয়া অত্যন্ত বেদনাদায়ক। বিশেষ করে সদ্যোজাত সন্তানকে রেখে তাঁর চলে যাওয়ার বিষয়টি সত্যিই হৃদয়বিদারক। আমরা শোকসম্পপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।’