অপরাধ

রামুতে ৫৪ হাজার ইয়াবাসহ এপিবিএন সদস্য গ্রেপ্তার

প্রতিবেদক
৫৪ হাজার ইয়াবাসহ এপিবিএন সদস্য গ্রেপ্তার, আইফোন ও মোটরসাইকেল জব্দ ৫৪ হাজার ইয়াবাসহ এপিবিএন সদস্য গ্রেপ্তার, আইফোন ও মোটরসাইকেল জব্দ সংসদে নামাজের বিরতি কাজে লাগানোর আহ্বান এমপি মুজিবুর রহমানের সংসদে নামাজের বিরতি কাজে লাগানোর আহ্বান এমপি মুজিবুর রহমানের সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে দুই দিনে ৫৮১ কোটি টাকা উত্তোলন সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে দুই দিনে ৫৮১ কোটি টাকা উত্তোলন ভোলায় সার কারখানা ও বিদ্যুৎকেন্দ্র নির্মাণের বিশেষ পরিকল্পনা সরকারের ভোলায় সার কারখানা ও বিদ্যুৎকেন্দ্র নির্মাণের বিশেষ পরিকল্পনা সরকারের রিকন্ডিশন্ড ইভি আমদানির সুযোগ চায় বারভিডা, আন্দোলনের হুঁশিয়ারি রিকন্ডিশন্ড ইভি আমদানির সুযোগ চায় বারভিডা, আন্দোলনের হুঁশিয়ারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন শিক্ষার্থী আরিফুল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন শিক্ষার্থী আরিফুল রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ্: কবিতার নতুন ভূগোল ও ভাষার কারিগর রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ্: কবিতার নতুন ভূগোল ও ভাষার কারিগর আগামী ৫ বছরে কৃষিতে ডিজেল পাম্পের পরিবর্তে আসবে সৌর বিদ্যুৎ আগামী ৫ বছরে কৃষিতে ডিজেল পাম্পের পরিবর্তে আসবে সৌর বিদ্যুৎ ২০৩০ সালের মধ্যে ২০% বিদ্যুৎ নবায়নযোগ্য উৎস থেকে: প্রধানমন্ত্রী ২০৩০ সালের মধ্যে ২০% বিদ্যুৎ নবায়নযোগ্য উৎস থেকে: প্রধানমন্ত্রী সিঙ্গাপুরে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের সম্পদ ক্রোকের নির্দেশ আদালতের সিঙ্গাপুরে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের সম্পদ ক্রোকের নির্দেশ আদালতের
সব খবর

কক্সবাজারের রামুতে বিজিবির যৌথ চেকপোস্টে ৫৪ হাজার ইয়াবাসহ মোহাম্মদ আলী মুন্না শিকদার নামে ২৭ বছর বয়সী এক এপিবিএন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে রামুর মরিচ্যা যৌথ চেকপোস্ট এলাকায় বিজিবি সদস্যরা তাকে আটক করেন। আটকের সময় তার কাছ থেকে একটি মোটরসাইকেল, দুটি আইফোন এবং নগদ ৫০ হাজার ৯৯০ টাকা জব্দ করা হয়।

মামলার এজাহার অনুযায়ী, ৬ সেপ্টেম্বর বিকেল ৩টার দিকে আরাকান সড়কে সন্দেহজনক মোটরসাইকেলটি থামিয়ে তল্লাশি চালান বিজিবি সদস্যরা। চালক মুন্না শিকদারকে জিজ্ঞাসাবাদের পর মোটরসাইকেলের ভেতরে গোপন বাক্সে বিশেষভাবে প্যাকেটজাত অবস্থায় ইয়াবার চালানটি উদ্ধার করা হয়। মরিচ্যা যৌথ চেকপোস্টে দায়িত্বরত ৩০ বিজিবির নায়েক সুবেদার মোহাম্মদ আরিফুর রহমান বাদী হয়ে রামু থানায় মামলাটি দায়ের করেন। এরপর গোপনীয়তার মধ্য দিয়ে আসামিকে আদালতে সোপর্দ করা হয়।

প্রাথমিকভাবে মামলার এজাহারে আটক ব্যক্তি এপিবিএন সদস্য কি না তা উল্লেখ করা হয়নি। এ বিষয়ে মামলার বাদী মোহাম্মদ আরিফুর রহমান এবং রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে ফজলুল হক জানান, আটকের সময় প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে ওসি একে ফজলুল হক দৃঢ়তার সঙ্গে বলেন, অভিযুক্ত যে বাহিনীর সদস্যই হোন না কেন, অপরাধের দায়ে তাকে আইনের আওতায় আসতেই হবে।

পরবর্তীতে ৯ সেপ্টেম্বর বিষয়টি প্রকাশ্যে এলে ১৬ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কাউসার সিদ্দিকী নিশ্চিত করেন যে, আটক মোহাম্মদ আলী মুন্না শিকদার তাদের বাহিনীর সদস্য। তিনি জানান, মুন্না ২১ দিনের ছুটিতে ছিলেন এবং তাকে ১৬ এপিবিএন থেকে ঢাকায় বদলি করা হলেও তিনি নতুন কর্মস্থলে যোগ দেননি। ছুটির মেয়াদ চলাকালেই তিনি এই অপরাধে জড়িয়ে পড়েন।