বাংলাদেশ

বঙ্গবন্ধুর অবদান ও শাসনামল নিয়ে যা বললেন আসিফ নজরুল

প্রতিবেদক
ঝিনাইদহে ফুটবল খেলা নিয়ে বিবাদ, ভাগ্নী জামাইয়ের লাঠির আঘাতে মামা শ্বশুর নিহত ঝিনাইদহে ফুটবল খেলা নিয়ে বিবাদ, ভাগ্নী জামাইয়ের লাঠির আঘাতে মামা শ্বশুর নিহত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় যোগ দিলেন প্রধানমন্ত্রী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় যোগ দিলেন প্রধানমন্ত্রী ইমরান খানের সুচিকিৎসার দাবিতে সরব ব্রায়ান লারা ইমরান খানের সুচিকিৎসার দাবিতে সরব ব্রায়ান লারা জনগণের দাবি আদায়ের আন্দোলন এটি, ঈদের পরের নয়: শফিকুর রহমান জনগণের দাবি আদায়ের আন্দোলন এটি, ঈদের পরের নয়: শফিকুর রহমান আটক নারীদের মুখ দেখাতে পুলিশের বাধ্য করার ভিডিও নিয়ে বিতর্ক আটক নারীদের মুখ দেখাতে পুলিশের বাধ্য করার ভিডিও নিয়ে বিতর্ক পোশাক খাতের ৫০ লাখ শ্রমিককে সর্বজনীন পেনশনের আওতায় আনার উদ্যোগ পোশাক খাতের ৫০ লাখ শ্রমিককে সর্বজনীন পেনশনের আওতায় আনার উদ্যোগ লংমার্চে হাজারো গাড়ি দেখে শামা ওবায়েদের প্রশ্ন, গাড়ি কি তেলে চলে না? লংমার্চে হাজারো গাড়ি দেখে শামা ওবায়েদের প্রশ্ন, গাড়ি কি তেলে চলে না? নতুন কোচ নিয়োগে যাচাই-বাছাই করবে বাফুফে নতুন কোচ নিয়োগে যাচাই-বাছাই করবে বাফুফে মিটার বসানোর আগেই মাদারগঞ্জের গ্রাহকের নামে এল বিদ্যুৎ বিল মিটার বসানোর আগেই মাদারগঞ্জের গ্রাহকের নামে এল বিদ্যুৎ বিল বিরোধী জোট দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: জহির উদ্দিন স্বপন বিরোধী জোট দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: জহির উদ্দিন স্বপন
সব খবর

সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হতো না। শনিবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

আসিফ নজরুল তার পোস্টে উল্লেখ করেন, বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানানোর অনেক কারণ রয়েছে। তিনি বলেন, ১৯৪৮ থেকে ১৯৭১ সাল পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা ও স্বাধিকার আন্দোলনে বঙ্গবন্ধুর অবদান অনস্বীকার্য ও অতুলনীয়। তাকে স্বাধীনতার স্থপতি হিসেবে অভিহিত করে তিনি বলেন, দীর্ঘ সময় ধরে গণতন্ত্র, মানুষের অর্থনৈতিক মুক্তি এবং ভিন্নমতের প্রতি বঙ্গবন্ধুর সুস্পষ্ট কমিটমেন্ট ছিল, যার প্রতিফলন ১৯৭২ সালের ৪ নভেম্বর পর্যন্ত গণপরিষদের বিতর্কের দলিলেও পাওয়া যায়।

তবে একই পোস্টে তিনি বঙ্গবন্ধুর শাসনামলের কঠোর সমালোচনাও করেছেন। আসিফ নজরুল বলেন, দেশ পরিচালনায় বঙ্গবন্ধু দক্ষ ছিলেন না এবং ১৯৭১-পরবর্তী বাংলাদেশ পরিচালনা করা অত্যন্ত দুরূহ ছিল। তিনি আরও বলেন, ১৯৭২ সালের পর তিনি ক্রমে অত্যাচারী ও স্বৈরাচারী শাসকে পরিণত হয়েছিলেন, যা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। তার শাসনামলের দুর্ভিক্ষ, নির্বিচার হত্যা এবং একদলীয় শাসন প্রতিষ্ঠার বাস্তবতাকে কোনো কিছু দিয়ে আড়াল করা সম্ভব নয় বলে তিনি মন্তব্য করেন।

আসিফ নজরুল জানান, বঙ্গবন্ধুর দুঃশাসনের স্মৃতি মনে রেখেও স্বাধীনতা সংগ্রামে তার জীবনব্যাপী অবদানের জন্য অনেক মানুষ তাকে শ্রদ্ধা করেন, যার মধ্যে তিনিও একজন। তিনি অভিযোগ করেন যে, শেখ হাসিনার শাসনকালে এই ভালোবাসার প্রকাশ কঠিন হয়ে পড়েছিল। তার মতে, শেখ হাসিনা নিজের নিষ্ঠুর শাসনকে চাপিয়ে দিতে তার বাবাকে যথেচ্ছভাবে ব্যবহার করেছিলেন, যা বঙ্গবন্ধুকে জুলাই গণঅভ্যুত্থানের প্রতিপক্ষ করে তুলেছিল। আসিফ নজরুলের ভাষায়, শেখ হাসিনার শাসনামলেই বঙ্গবন্ধুর দ্বিতীয় মৃত্যু ঘটে। আজ বঙ্গবন্ধুর প্রথম মৃত্যুর ৫১তম বার্ষিকী উপলক্ষে তিনি তার প্রতি ভালোবাসা ও দোয়া জ্ঞাপন করেন। ১৯৭৫ সালের এই দিনে এক নির্মম হত্যাকাণ্ডে তিনি পরিবারসহ প্রাণ হারান।