রাজনীতি

চীনের সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদার করা বাংলাদেশের অগ্রাধিকার: জহির উদ্দিন স্বপন

প্রতিবেদক
পাবনায় চিকিৎসা-বর্জ্য অব্যবস্থাপনায় চিকিৎসা কেন্দ্রকে জরিমানা পাবনায় চিকিৎসা-বর্জ্য অব্যবস্থাপনায় চিকিৎসা কেন্দ্রকে জরিমানা জামিয়া মিল্লিয়ায় বিক্ষোভ ও সংঘর্ষ: ক্লাস অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত জামিয়া মিল্লিয়ায় বিক্ষোভ ও সংঘর্ষ: ক্লাস অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত মগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি মগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি নাটোরের হালতী বিলে অবৈধ জাল ও বানা উচ্ছেদ অভিযান নাটোরের হালতী বিলে অবৈধ জাল ও বানা উচ্ছেদ অভিযান দিল্লির জামিয়া মিলিয়ায় ছাত্র-নিরাপত্তা কর্মী সংঘর্ষ, ক্লাস অনলাইনে দিল্লির জামিয়া মিলিয়ায় ছাত্র-নিরাপত্তা কর্মী সংঘর্ষ, ক্লাস অনলাইনে লাল থেকে কমলা শ্রেণিতে জাহাজভাঙা শিল্প, পরিবেশ ও শ্রমিকের ঝুঁকির শঙ্কা লাল থেকে কমলা শ্রেণিতে জাহাজভাঙা শিল্প, পরিবেশ ও শ্রমিকের ঝুঁকির শঙ্কা খুলনায় ঘোড়ার মাংসসহ যুবক আটক, কারাদণ্ড প্রদান খুলনায় ঘোড়ার মাংসসহ যুবক আটক, কারাদণ্ড প্রদান দেশে হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও আটজনের প্রাণহানি দেশে হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও আটজনের প্রাণহানি ফেনীতে অটোরিকশা ছিনতাইয়ের সময় চালককে কুপিয়ে হত্যা ফেনীতে অটোরিকশা ছিনতাইয়ের সময় চালককে কুপিয়ে হত্যা বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে: রিজভী বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে: রিজভী
সব খবর

দেশের অর্থনীতির পুনরুত্থান ও বিকাশে চীনের সঙ্গে কৌশলগত ও অর্থনৈতিক বন্ধুত্ব জোরদার করা বাংলাদেশের অন্যতম প্রধান অগ্রাধিকার বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রীমর্যাদা) জহির উদ্দিন স্বপন। গত রবিবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সফররত চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) ইউনান প্রাদেশিক কমিটির স্ট্যান্ডিং কমিটির সদস্য চাও চুনমিন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন বলেন, ১৯৭৬ সালে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে বাংলাদেশ ও চীনের যে কূটনৈতিক সম্পর্কের সূচনা হয়, পরবর্তীতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে তা আরও সুদৃঢ় হয়েছে। তিনি বলেন, চীনের উৎপাদন সক্ষমতা ও প্রযুক্তির সুবিধা কাজে লাগিয়ে বাংলাদেশের তরুণ কর্মক্ষম জনগোষ্ঠীকে সম্পৃক্ত করতে পারলে দেশের অর্থনীতির পুনরুত্থান ত্বরান্বিত করা সম্ভব।

বাণিজ্য ঘাটতির বিষয়টি তুলে ধরে তিনি জানান, চীন থেকে প্রতি বছর ২২ বিলিয়ন ডলারের বেশি মূল্যের পণ্য আমদানির বিপরীতে বাংলাদেশ থেকে রপ্তানির পরিমাণ এক বিলিয়ন ডলারের নিচে। এই ঘাটতি কমাতে চীনা সরকার বাংলাদেশি পণ্যে প্রায় শতভাগ শুল্কমুক্ত সুবিধা দিচ্ছে। এছাড়া কুনমিং শহরে একটি প্রদর্শন কেন্দ্র এবং দুই হাজার বর্গকিলোমিটার সুবিধার স্টোরেজ বরাদ্দ দেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, কুনমিং থেকে মিয়ানমার হয়ে চট্টগ্রাম বন্দর পর্যন্ত নতুন অর্থনৈতিক করিডোর চালু হলে তা উভয় দেশের অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করবে।

বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন তার বক্তব্যে বলেন, বাংলাদেশ ও চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ। তিনি ইউনান প্রদেশ ও বাংলাদেশের মধ্যে পরিবহন, কৃষি, বাণিজ্য, বিনিয়োগ ও শিক্ষা খাতে সহযোগিতার ব্যাপক সম্ভাবনা রয়েছে বলে উল্লেখ করেন। ইয়াও ওয়েন বলেন, চীনা দূতাবাস দুই দেশের পারস্পরিক উন্নয়ন ও যোগাযোগের সেতুবন্ধন হিসেবে কাজ চালিয়ে যাবে এবং যৌথ সমৃদ্ধি অর্জনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের সভাপতি ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট নাজমুল হক নান্নু। এ সময় পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বলেন, দেশের অর্থনীতির পুনরুত্থান ও বিকাশে চীনের সঙ্গে কৌশলগত ও অর্থনৈতিক বন্ধুত্ব জোরদার করা বাংলাদেশের অন্যতম প্রধান অগ্রাধিকার। আগামী ৩ অক্টোবর বাংলাদেশে দায়িত্ব পালনের মেয়াদ শেষে বিদায় নিতে যাওয়া চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের কূটনৈতিক অবদানের প্রশংসা করেন তিনি। একই সঙ্