বিশ্ব

দিল্লিতে শেখ হাসিনার বক্তব্য নিয়ে বাংলাদেশ-ভারত সম্পর্কে চরম টানাপোড়েন

প্রতিবেদক
নতুন লোগো ও আধুনিক ওয়েবসাইটে নতুন যাত্রায় ডেইলি বাংলাদেশ নতুন লোগো ও আধুনিক ওয়েবসাইটে নতুন যাত্রায় ডেইলি বাংলাদেশ নড়াইলে পূর্ব শত্রুতার জেরে কুপিয়ে হত্যা, আহত ৭ নড়াইলে পূর্ব শত্রুতার জেরে কুপিয়ে হত্যা, আহত ৭ দুই বছর ধরে কমিটিহীন চরফ্যাশন উপজেলা ও পৌরসভা বিএনপি দুই বছর ধরে কমিটিহীন চরফ্যাশন উপজেলা ও পৌরসভা বিএনপি ইতালিতে হামলার শিকার অভিনেত্রী বাঁধন, শোবিজ অঙ্গনে তীব্র নিন্দা ইতালিতে হামলার শিকার অভিনেত্রী বাঁধন, শোবিজ অঙ্গনে তীব্র নিন্দা বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন চিরকাল অটুট থাকবে : রুহুল কবির রিজভী বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন চিরকাল অটুট থাকবে : রুহুল কবির রিজভী নড়াইলে রাজনৈতিক সংঘর্ষে যুবদল কর্মী নিহত, আহত সাত নড়াইলে রাজনৈতিক সংঘর্ষে যুবদল কর্মী নিহত, আহত সাত ডেঙ্গু প্রতিরোধে ১২ সেপ্টেম্বর থেকে তিন মাসের বিশেষ অভিযান ডেঙ্গু প্রতিরোধে ১২ সেপ্টেম্বর থেকে তিন মাসের বিশেষ অভিযান ভারত-বাংলাদেশ যাত্রীবাহী ট্রেন চালুর বিষয়ে ইতিবাচক আলোচনা ভারত-বাংলাদেশ যাত্রীবাহী ট্রেন চালুর বিষয়ে ইতিবাচক আলোচনা হুথিদের হামলায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে ৯৯ ডলার হুথিদের হামলায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে ৯৯ ডলার নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৫ নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৫
সব খবর

দীর্ঘদিন ধরে টানাপোড়েন চলার পর বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক এখন সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। এই পরিস্থিতির মূলে রয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে তৈরি হওয়া বিশ্বাস ও অবিশ্বাসের দোলাচল। ঢাকার অভিযোগ, নয়াদিল্লি শেখ হাসিনাকে তুরুপের তাস হিসেবে ব্যবহার করছে এবং তাদের দেয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। ভারত আগে আশ্বস্ত করেছিল যে, তাদের ভূখণ্ড থেকে শেখ হাসিনাকে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে দেয়া হবে না। গত এপ্রিলে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সফরের সময়ও এই প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়েছিল। কিন্তু ৫ই আগস্ট জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে দিল্লির সাউথ এশিয়া ফরেন করেসপন্ডেন্টস ক্লাবের আয়োজনে অডিও কলে যুক্ত হয়ে শেখ হাসিনার বক্তব্য প্রদান এই প্রতিশ্রুতিকে প্রশ্নবিদ্ধ করেছে।

শেখ হাসিনা এই অনুষ্ঠানে যুক্ত হবেন জানার পর ঢাকার পক্ষ থেকে ভারতের রাষ্ট্রদূতকে আগেই সতর্ক বার্তা দেয়া হয়েছিল। কিন্তু ভারত নির্বিকার থাকায় ঢাকা তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেয়া কড়া বিবৃতিতে বলা হয়েছে, দণ্ডপ্রাপ্ত ও আত্মগোপনে থাকা শেখ হাসিনাকে সংবাদমাধ্যমের সাথে কথা বলার সুযোগ দেয়া বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি অবমাননা এবং জুলাই বিপ্লবের শহীদদের প্রতি অসম্মান। বিবৃতিতে স্পষ্টভাবে স্মরণ করিয়ে দেয়া হয়েছে যে, ২০১৩ সালের প্রত্যর্পণ চুক্তির ১০, ১৮ ও ২৩ নম্বর ধারার আওতায় শেখ হাসিনাকে ফেরত চেয়ে বারবার অনুরোধ করা হলেও ভারত কোনো সাড়া দেয়নি, বরং তাকে রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ দিচ্ছে যা দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর।

গত ২০২৪ সালের ৫ই আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা ভারতে আশ্রয় নেয়ার পর থেকেই দুই দেশের সম্পর্কে অবনতি শুরু হয়। ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে ভিসা কার্যক্রম বন্ধসহ নানা ইস্যুতে দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়েছে। যদিও ফেব্রুয়ারিতে নতুন সরকার গঠনের পর ভারত সম্পর্ক স্বাভাবিক করার আগ্রহ দেখিয়েছিল, কিন্তু সম্প্রতি শেখ হাসিনার প্রকাশ্যে ফেরার ঘোষণা ও তাকে কথা বলার সুযোগ দেয়ায় নতুন করে সংশয় তৈরি হয়েছে। গত ৩রা আগস্ট প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে স্পষ্টভাবে জানিয়েছিলেন যে, হাসিনাকে ব্যবহার করে যেন বাংলাদেশের অস্থিতিশীলতা সৃষ্টির কোনো সুযোগ দেয়া না হয়।

ভারতের সরকারি অবস্থান নিয়ে ধোঁয়াশা কাটছে না। একদিকে ভারতের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনাকে ভারতের মাটিতে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অনুমতি দেয়া হয়নি এবং প্রত্যর্পণের বিষয়টিও সরকার বিবেচনা করছে। কিন্তু অন্যদিকে তাকে নিয়মিত সংবাদমাধ্যম ও অডিও কলে কথা বলার সুযোগ দেয়া হচ্ছে। এর আগে জানুয়ারি, মে এবং জুলাই মাসেও তিনি বিভিন্ন মাধ্যমে রাজনৈতিক বার্তা দিয়েছেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল দাবি করেছেন যে, ৫ই আগস্টের অনুষ্ঠানটি বেসরকারি এবং এতে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই। তবে বিশ্লেষকরা মনে করছেন, এই পরিস্থিতি দুই দেশের কারো জন্যই সুখকর নয় এবং তৃতীয় পক্ষ এতে ফায়দা নিতে পারে। বিএনপি এবং বর্তমান সরকারের প্রতিনিধিরাও ভারতের এই নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ নির্ধারণের দায় ভারতের ওপরই বর্তায় বলে মন্তব্য করেছেন।