বিশ্ব

আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হতে ফিলিপাইনের সহযোগিতা চাইল ঢাকা

প্রতিবেদক
অবৈধ ইসরাইলি বসতির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে একমত ১১ দেশ অবৈধ ইসরাইলি বসতির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে একমত ১১ দেশ ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলা নিয়ে সংসদে আলোচনা ও সরকারি পদক্ষেপ ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলা নিয়ে সংসদে আলোচনা ও সরকারি পদক্ষেপ ভৈরবে কাস্টমসের দুই ঘণ্টার অভিযান, রহস্য নিয়ে ব্যবসায়ীদের প্রশ্ন ভৈরবে কাস্টমসের দুই ঘণ্টার অভিযান, রহস্য নিয়ে ব্যবসায়ীদের প্রশ্ন ডেঙ্গুতে একদিনে আরও ৯ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৭১ ডেঙ্গুতে একদিনে আরও ৯ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৭১ মতলব উত্তরে ক্রীড়া প্রতিযোগিতার নামে স্কুল থেকে চাঁদা আদায়ের অভিযোগ মতলব উত্তরে ক্রীড়া প্রতিযোগিতার নামে স্কুল থেকে চাঁদা আদায়ের অভিযোগ ইতালিতে বাঁধনের ওপর হামলা, ব্যবস্থা নিতে পুলিশকে জানানো হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইতালিতে বাঁধনের ওপর হামলা, ব্যবস্থা নিতে পুলিশকে জানানো হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সিরিজের সূচি চূড়ান্ত সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সিরিজের সূচি চূড়ান্ত মৈত্রী এক্সপ্রেস পুনরায় চালুর বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে মৈত্রী এক্সপ্রেস পুনরায় চালুর বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে বোয়িং থেকে উড়োজাহাজ কেনার ব্যাখ্যা দিলেন তথ্য উপদেষ্টা বোয়িং থেকে উড়োজাহাজ কেনার ব্যাখ্যা দিলেন তথ্য উপদেষ্টা আইনজীবীর সঙ্গে তর্কের জেরে এজলাস ত্যাগ প্রধান বিচারপতির আইনজীবীর সঙ্গে তর্কের জেরে এজলাস ত্যাগ প্রধান বিচারপতির
সব খবর

দক্ষিণ-পূর্ব এশীয় আঞ্চলিক জোট আসিয়ানের (আসিয়ান) সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করেছে বাংলাদেশ। এই মর্যাদা অর্জনের লক্ষ্যে ফিলিপাইনের সমর্থন চেয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী মা. থেরেসা পি. লাজারোর সঙ্গে আয়োজিত এক দ্বিপক্ষীয় বৈঠকে তিনি এই সমর্থন প্রত্যাশা করেন। শনিবার (২৫ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ফিলিপাইনের ম্যানিলায় দক্ষিণ-পূর্ব এশিয়ায় ট্রিটি অব অ্যামিটি অ্যান্ড কো-অপারেশন (টিএসি)-এর ৫০তম বার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের ফাঁকে দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। আলোচনায় আসিয়ানের সঙ্গে প্রাতিষ্ঠানিক সম্পর্ক গভীর করার পাশাপাশি বহুমুখী সহযোগিতা সম্প্রসারণে বাংলাদেশের আগ্রহের কথা তুলে ধরেন ড. খলিলুর রহমান।

বৈঠকে দুই মন্ত্রী দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন। এর মধ্যে নার্সিং খাতে পারস্পরিক সহযোগিতা, চিকিৎসা পর্যটনের ক্ষেত্রে ভিসা প্রক্রিয়া সহজীকরণ, ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ এবং পরিবার পুনর্মিলনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনায় উঠে আসে। এছাড়া, দীর্ঘ সময় ধরে চলমান রোহিঙ্গা সংকটের একটি টেকসই ও শান্তিপূর্ণ সমাধানের জন্য আন্তর্জাতিক পর্যায়ের প্রচেষ্টায় ফিলিপাইনের সমর্থন কামনা করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।

দুই দেশের মধ্যকার অর্থনৈতিক সহযোগিতা ও বাণিজ্যিক সম্পৃক্ততাকে আরও উচ্চতায় নিয়ে যাওয়ার ওপর উভয় পক্ষই গুরুত্বারোপ করেন। ভবিষ্যতে পারস্পরিক সম্পর্ককে আরও শক্তিশালী ও সুদৃঢ় করার লক্ষ্যে দুই দেশই একে অপরের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে।