বাংলাদেশ

বাঁশখালীতে বন্যায় ৫৮ সড়ক ও ৬০ সেতু-কালভার্ট বিধ্বস্ত

প্রতিবেদক
ফ্রান্সে শনিবারের বিক্ষোভ ঘিরে ৭০ হাজার পুলিশ মোতায়েন ফ্রান্সে শনিবারের বিক্ষোভ ঘিরে ৭০ হাজার পুলিশ মোতায়েন দুর্গাপূজায় প্রশংসা পেলেও তারেক রহমানের সামনে তিন কঠিন চ্যালেঞ্জ দুর্গাপূজায় প্রশংসা পেলেও তারেক রহমানের সামনে তিন কঠিন চ্যালেঞ্জ জামায়াত আমিরের অ্যাকাউন্ট হ্যাক: ডিভাইস চেয়ে ডিবির চিঠি, উদ্বেগে বাদীপক্ষ জামায়াত আমিরের অ্যাকাউন্ট হ্যাক: ডিভাইস চেয়ে ডিবির চিঠি, উদ্বেগে বাদীপক্ষ শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় আটক ২ শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় আটক ২ ডেঙ্গু মোকাবিলায় জনগণের সক্রিয় অংশগ্রহণ জরুরি: ডা. রফিক ডেঙ্গু মোকাবিলায় জনগণের সক্রিয় অংশগ্রহণ জরুরি: ডা. রফিক লিবিয়া-তুরস্ক সমুদ্রসীমা চুক্তিতে ক্ষুব্ধ মিসর, ইসরায়েল ও ইউরোপীয় ইউনিয়ন লিবিয়া-তুরস্ক সমুদ্রসীমা চুক্তিতে ক্ষুব্ধ মিসর, ইসরায়েল ও ইউরোপীয় ইউনিয়ন নোয়াখালীতে সড়ক নির্মাণকাজে অনিয়ম নিয়ে শিক্ষককে হুমকির প্রতিবাদে অবরোধ নোয়াখালীতে সড়ক নির্মাণকাজে অনিয়ম নিয়ে শিক্ষককে হুমকির প্রতিবাদে অবরোধ ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যা মামলায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যা মামলায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু ষষ্ঠ শ্রেণির আইসিটি বইয়ে দাঁড়িপাল্লার প্রতীক পরিবর্তনের উদ্যোগ এনসিটিবির ষষ্ঠ শ্রেণির আইসিটি বইয়ে দাঁড়িপাল্লার প্রতীক পরিবর্তনের উদ্যোগ এনসিটিবির
সব খবর

চট্টগ্রামের বাঁশখালীতে সাম্প্রতিক ভয়াবহ বন্যা, টানা ভারী বর্ষণ এবং পাহাড়ি ঢলের কারণে ৫৮টি গ্রামীণ সড়ক ও ৬০টি সেতু-কালভার্ট ভেঙে সম্পূর্ণ ক্ষতবিক্ষত হয়ে গেছে। বন্যা ও বৃষ্টির পানি নেমে যাওয়ার পর পুরো উপজেলার গ্রামীণ ও প্রধান যোগাযোগব্যবস্থার এই চরম বিপর্যয়কর অবস্থা ফুটে উঠেছে।

সরল, কাথরিয়া, শেখেরখীল, চাম্বল, শীলকুপ, পৌরসভার জলদী, পুইছড়ি, নাপোড়া, বৈলছড়ি, কালীপুর, সাধনপুর ও পুকুরিয়া এলাকার অভ্যন্তরীণ সড়কগুলোর কার্পেটিং ও ইট উঠে গিয়ে ধুয়ে-মুছে গেছে। মাটির সড়কগুলোতে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় সেগুলো চলাচলের সম্পূর্ণ অযোগ্য হয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দাদের মতে, বাঁশখালীর এমন কোনো সড়ক নেই যা বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হয়নি। এছাড়া উপজেলার একমাত্র প্রধান সড়কের বিভিন্ন অংশ ঢলের পানিতে তলিয়ে যাওয়ায় যানবাহন চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। চালক ও যাত্রীদের অভিযোগ, সড়কগুলোর বর্তমান বেহাল দশার কারণে প্রতিদিন ছোট-বড় দুর্ঘটনা ঘটছে এবং যানবাহন ক্ষতিগ্রস্ত হচ্ছে।

বাহারছড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার ইব্রাহিম সিকদার জানিয়েছেন, বশিরউল্লাহ বাজার হতে গাজীরপাড়া সংযোগ সড়ক, মাইজপাড়া আলী আকবর চৌধুরী সড়কের অবশিষ্ট অংশ এবং মাইজপাড়া আলী আকবর সড়ক থেকে হেদায়েত আলিপাড়া সংযোগ সড়ক বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্রুত সংস্কার না করলে এসব পথে পায়ে হেঁটে চলাচল করাও অসম্ভব হয়ে পড়বে। একই ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী ইউনুস মুন্সি জানান, এখানকার অধিকাংশ রাস্তা, ব্রিজ ও কালভার্ট নষ্ট হয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। খানখানাবাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহীদুল ইসলাম বলেন, নদীভাঙনের পাশাপাশি বন্যায় গ্রামীণ অবকাঠামো তছনছ হয়ে গেছে। এছাড়া ছনুয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল আমীন ছানুবী জানান, মধুখালী, ছোট ছনুয়া ও খুদুকখালীর অধিকাংশ রাস্তা মাটির সঙ্গে মিশে গেছে।

বাঁশখালী উপজেলা প্রকৌশলী ইফরাদ বিন মুনির জানান, প্রাকৃতিক দুর্যোগে উপজেলার ১০৯ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে অভ্যন্তরীণ সড়ক ৫৮টি এবং ব্রিজ-কালভার্ট ৬০টি। এছাড়া সওজের উপসহকারী প্রকৌশলী দিদারুল ইসলাম জানিয়েছেন, তাদের আওতাধীন ছয় কিলোমিটার সড়ক নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত সড়কগুলো দ্রুত সময়ের মধ্যে সংস্কার করার জন্য উপজেলা প্রকৌশল দপ্তর ও সওজকে নির্দেশনা দেওয়া হয়েছে।