সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (১৮ আগস্ট) রাত আনুমানিক ১০টা ২৭ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরেই তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন দীপু মনির বড় ভাই জে আর ওয়াদুদ টিপু। তিনি গণমাধ্যমকে জানান, রাত সাড়ে ১০টার দিকে তৌফিক নেওয়াজ মারা যান। তার জানাজা ও দাফনের বিষয়ে বুধবার দুপুরের পর সিদ্ধান্ত নেওয়া হবে।
ব্যারিস্টার তৌফিক নেওয়াজ ২০১৯ সালে একবার স্ট্রোক করেছিলেন। এরপর গত ২৭ মে তাকে হুইলচেয়ারে করে আদালতে নিয়ে যাওয়া হয়েছিল কারাবন্দী স্ত্রী ডা. দীপু মনির সঙ্গে সাক্ষাৎ করানোর জন্য।

















