বাংলাদেশ

বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে উল্টো পথে চলার মামলা

প্রতিবেদক
দুই সপ্তাহের মধ্যে কাটবে বিদ্যুৎ ও জ্বালানি সংকট দুই সপ্তাহের মধ্যে কাটবে বিদ্যুৎ ও জ্বালানি সংকট র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল জাতীয় সংসদে উত্থাপন র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল জাতীয় সংসদে উত্থাপন ব্যাংক রেজোল্যুশন আইন থেকে বিতর্কিত ধারা বাদ দেওয়ার উদ্যোগ ব্যাংক রেজোল্যুশন আইন থেকে বিতর্কিত ধারা বাদ দেওয়ার উদ্যোগ ঘরোয়া ক্রিকেটারদের ম্যাচ ফি উল্লেখযোগ্য হারে বাড়াল বিসিবি ঘরোয়া ক্রিকেটারদের ম্যাচ ফি উল্লেখযোগ্য হারে বাড়াল বিসিবি ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে: প্রধানমন্ত্রী ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে: প্রধানমন্ত্রী বনানীতে ডাকাতির প্রস্তুতিকালে র‍্যাব সদস্যসহ আটক ৫ বনানীতে ডাকাতির প্রস্তুতিকালে র‍্যাব সদস্যসহ আটক ৫ বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধের নির্দেশ রাষ্ট্রপতির বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধের নির্দেশ রাষ্ট্রপতির কটিয়াদী পৌর আওয়ামী লীগ নেতাসহ ৫ নেতাকর্মী গ্রেপ্তার কটিয়াদী পৌর আওয়ামী লীগ নেতাসহ ৫ নেতাকর্মী গ্রেপ্তার দেশে ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, নতুন শনাক্ত ১২৫২ রোগী দেশে ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, নতুন শনাক্ত ১২৫২ রোগী ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলা, কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি আইআরজিসি’র ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলা, কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি আইআরজিসি’র
সব খবর

রাজধানীর সার্কিট হাউজ রোডে উল্টো পথে বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাতের গাড়ির চালক আরিফ হোসেনের বিরুদ্ধে দুটি মামলা করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ৯টা ৮ মিনিটে এই ঘটনা ঘটে বলে ট্রাফিক বিভাগের একজন শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, পতাকাবাহী মন্ত্রীর গাড়িটি সার্কিট হাউজ সড়কের উল্টো পথে সচিবালয়ের দিকে যাচ্ছিল। এ সময় কর্তব্যরত ট্রাফিক পুলিশ গাড়িটি থামিয়ে দেয়। ট্রাফিক বিভাগের কর্মকর্তারা উল্লেখ করেন, উল্টো পথে গাড়ি চালানো ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।

এই ঘটনায় গাড়ির চালক আরিফ হোসেনের বিরুদ্ধে বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। দুটি মামলায় প্রতিটিতে তিন হাজার টাকা করে মোট ছয় হাজার টাকা জরিমানা করা হয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, ঘটনার সময় বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত নিজেই গাড়িতে উপস্থিত ছিলেন।

ট্রাফিক কর্মকর্তারা আরও জানান, মন্ত্রীর গাড়িটি যখন উল্টো পথে চলছিল, ঠিক সে সময় পাশের সড়ক দিয়ে প্রধানমন্ত্রীর বহরও সচিবালয়ের দিকে যাচ্ছিল। ট্রাফিক বিভাগের কর্মকর্তাদের দাবি, বাংলাদেশে কোনো মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে উল্টো পথে চলার অভিযোগে মামলা হওয়ার ঘটনা এটিই প্রথম। অতীতেও যানজট এড়াতে বা দ্রুত গন্তব্যে পৌঁছাতে মন্ত্রীদের গাড়ি উল্টো পথে চলার ঘটনা গণমাধ্যমে এলেও, এ ধরনের ঘটনায় মামলা হওয়ার কোনো নজির নেই।

মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা হওয়ার বিষয়টি সচিবালয়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সরকারের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা মন্তব্য করেছেন, প্রধানমন্ত্রী নিজেই ট্রাফিক আইন মেনে সচিবালয়ে যাতায়াত করেন এবং যানজটের মধ্যেও তার বহর ট্রাফিক সিগন্যাল অনুসরণ করে চলে। এমন পরিস্থিতিতে কোনো মন্ত্রী বা সচিবের গাড়ি উল্টো পথে চলার ঘটনা শীর্ষ কর্মকর্তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে বিবেচিত হবে।