রাজনীতি

তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ঐক্যবদ্ধ, ষড়যন্ত্র সফল হবে না: শাহজাহান

প্রতিবেদক
২০২৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য প্রার্থী কারা ২০২৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য প্রার্থী কারা কথিত প্রেমিকাকে নিয়ে মনীশ মালহোত্রার অনুষ্ঠানে মাধুরীর ছেলে অরিন কথিত প্রেমিকাকে নিয়ে মনীশ মালহোত্রার অনুষ্ঠানে মাধুরীর ছেলে অরিন সরকারের পক্ষে গেলে বিপ্লব, বিপক্ষে গেলে গণআন্দোলন: নাহিদ ইসলাম সরকারের পক্ষে গেলে বিপ্লব, বিপক্ষে গেলে গণআন্দোলন: নাহিদ ইসলাম কুয়াকাটায় ইজিবাইক দুর্ঘটনায় নারী চিকিৎসকের মর্মান্তিক মৃত্যু কুয়াকাটায় ইজিবাইক দুর্ঘটনায় নারী চিকিৎসকের মর্মান্তিক মৃত্যু বন্ডে বিনিয়োগের আগে যেসব গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেওয়া প্রয়োজন বন্ডে বিনিয়োগের আগে যেসব গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেওয়া প্রয়োজন সৌদিতে সড়ক দুর্ঘটনায় চকরিয়ার ৭ বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু সৌদিতে সড়ক দুর্ঘটনায় চকরিয়ার ৭ বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু মিরপুরে যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা মিরপুরে যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা মহাখালীতে দাঁড়িয়ে থাকা সোহাগ পরিবহনের বাসে অগ্নিকাণ্ড মহাখালীতে দাঁড়িয়ে থাকা সোহাগ পরিবহনের বাসে অগ্নিকাণ্ড ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট জয়পুরহাটের ডিসিকে ৭২ ঘণ্টার মধ্যে অপসারণের দাবি ছাত্রদলের জয়পুরহাটের ডিসিকে ৭২ ঘণ্টার মধ্যে অপসারণের দাবি ছাত্রদলের
সব খবর

বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. শাহজাহান বলেছেন, বিএনপির বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র ও চক্রান্ত চলছে এবং অনেকেই বিভিন্ন স্বপ্ন দেখছেন। তবে কোনো ষড়যন্ত্রই কার্যকর হবে না বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। শনিবার বিকেলে জেলা শহর মাইজদীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নোয়াখালী জেলা বিএনপি আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মো. শাহজাহান বলেন, ৭ নভেম্বরের বিপ্লবের মাধ্যমে সিপাহি-জনতা যেভাবে জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছিলেন, একইভাবে তাঁর সুযোগ্য সন্তান বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বেও সবাই ঐক্যবদ্ধ রয়েছেন। তিনি আরও বলেন, জিয়াউর রহমানের ঐক্যের রাজনীতির পতাকা বেগম খালেদা জিয়া এতদিন ধরে রেখেছিলেন এবং তিনি আপসহীনভাবে লড়াই করেছেন। আজ তিনি আমাদের মাঝে নেই, তবে সেই পতাকা এখন তারেক রহমানের হাতে রয়েছে। জিয়ার সৈনিকেরা সব ষড়যন্ত্র নস্যাৎ করে তারেক রহমানের ঐক্যের পতাকা সমুন্নত রাখবেন বলেও তিনি মন্তব্য করেন।

জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলোর সভাপতিত্বে এবং সদস্যসচিব হারুনুর রশিদ আজাদের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মো. ফখরুল ইসলাম, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য গোলাম হায়দার বিএসসি, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবিএম জাকারিয়া ও সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান।

সমাবেশে যোগ দিতে জেলার বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড থেকে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে শহীদ মিনার প্রাঙ্গণে সমবেত হন। অনুষ্ঠান শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়, যা জেলা শহর মাইজদীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।