অন্যান্য

ব্রাহ্মণবাড়িয়ায় কাফনের কাপড় পরে রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বন্ধ

প্রতিবেদক
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক ৪ কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক ৪ জামিন পাওয়ার পর মুক্তির দিনই কিশোরগঞ্জ কারাগারে হাজতির মৃত্যু জামিন পাওয়ার পর মুক্তির দিনই কিশোরগঞ্জ কারাগারে হাজতির মৃত্যু পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন মেজর আখতারুজ্জামান, ওসির বিরুদ্ধে অভিযোগ পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন মেজর আখতারুজ্জামান, ওসির বিরুদ্ধে অভিযোগ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ের জন্য বাংলাদেশের লক্ষ্য ৩৬৯ রান ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ের জন্য বাংলাদেশের লক্ষ্য ৩৬৯ রান দেশে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু দেশে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু পোশাকশ্রমিকদের ন্যূনতম বেতন ৩২ হাজার টাকা করার দাবি পোশাকশ্রমিকদের ন্যূনতম বেতন ৩২ হাজার টাকা করার দাবি পোশাকশ্রমিকদের জন্য ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব পোশাকশ্রমিকদের জন্য ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব বিদেশে চিকিৎসার জন্য ডলার পাঠানোর সীমা দ্বিগুণ করল বাংলাদেশ ব্যাংক বিদেশে চিকিৎসার জন্য ডলার পাঠানোর সীমা দ্বিগুণ করল বাংলাদেশ ব্যাংক শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের তথ্যের সত্যতা নিয়ে হাইকমিশনের ব্যাখ্যা শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের তথ্যের সত্যতা নিয়ে হাইকমিশনের ব্যাখ্যা ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশনে সভাপতিমণ্ডলীর সদস্য মনোনয়ন ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশনে সভাপতিমণ্ডলীর সদস্য মনোনয়ন
সব খবর

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়ন থেকে বিচ্ছিন্ন করা ছয়টি গ্রাম পুনর্বহালের দাবিতে এবং সদর উপজেলাকে বিভক্ত করার প্রস্তাবের প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা রেলপথ ও সড়কপথ অবরোধ করেছেন। রোববার (৮ নভেম্বর) সকাল থেকে সদর উপজেলার কোড্ডা কেবিন এলাকায় মাথায় কাফনের কাপড় বেঁধে তাঁরা এ কর্মসূচি পালন করছেন। এই অবরোধের ফলে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রুটে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়েছে।

অবরোধের কারণে এই গুরুত্বপূর্ণ দুই রেলপথে বেশ কয়েকটি ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটেছে। ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সিলেটগামী আন্তনগর পারাবত এক্সপ্রেস ট্রেনটি বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে আটকা পড়ে আছে। এছাড়া নিরাপত্তাজনিত কারণে কক্সবাজারগামী বিরতিহীন পর্যটক এক্সপ্রেস ট্রেনটিও ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে থামিয়ে রাখা হয়েছে। পাশাপাশি আখাউড়া স্থলবন্দর সড়কেও যান চলাচল ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, চলতি বছরের মে মাসে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের ছয়টি গ্রাম—কোড্ডা, বৈষ্ণবপুর, শ্যামনগর, কোড়াবাড়ি, চান্দি ও বরিশল নিয়ে নতুন বরিশল ইউনিয়ন পরিষদ গঠন করা হয় এবং ৪ জুন এ সংক্রান্ত গেজেট প্রকাশিত হয়। পরবর্তীতে ইউনিয়নটিকে আখাউড়া উপজেলার সঙ্গে যুক্ত করা হয়। স্থানীয়রা শুরু থেকেই এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে আসলেও কোনো সুরাহা মেলেনি।

এলাকাবাসীর অভিযোগ, সম্প্রতি সদর উপজেলার বাসুদেব, সুলতানপুর ও রামরাইল ইউনিয়ন ভেঙে আখাউড়ার বরিশল ইউনিয়নের সঙ্গে একীভূত করে ‘বরিশল’ নামে নতুন উপজেলা গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। স্থানীয়রা একে সদর উপজেলাকে বিভক্ত করার একটি ষড়যন্ত্র হিসেবে দেখছেন। জেলা বিএনপির নেতা কবির আহমেদ ভূঁইয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার বিভাগ থেকে নতুন উপজেলা গঠনের সম্ভাব্যতা যাচাইয়ে দাপ্তরিক চিঠি পাঠানোর খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং এই অবরোধ কর্মসূচি শুরু করেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে পুলিশ সেখানে নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে।