অন্যান্য

পঞ্চগড়ে নামছে তাপমাত্রা, বাড়ছে শীতের তীব্রতা

প্রতিবেদক
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক ৪ কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক ৪ জামিন পাওয়ার পর মুক্তির দিনই কিশোরগঞ্জ কারাগারে হাজতির মৃত্যু জামিন পাওয়ার পর মুক্তির দিনই কিশোরগঞ্জ কারাগারে হাজতির মৃত্যু পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন মেজর আখতারুজ্জামান, ওসির বিরুদ্ধে অভিযোগ পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন মেজর আখতারুজ্জামান, ওসির বিরুদ্ধে অভিযোগ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ের জন্য বাংলাদেশের লক্ষ্য ৩৬৯ রান ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ের জন্য বাংলাদেশের লক্ষ্য ৩৬৯ রান দেশে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু দেশে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু পোশাকশ্রমিকদের ন্যূনতম বেতন ৩২ হাজার টাকা করার দাবি পোশাকশ্রমিকদের ন্যূনতম বেতন ৩২ হাজার টাকা করার দাবি পোশাকশ্রমিকদের জন্য ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব পোশাকশ্রমিকদের জন্য ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব বিদেশে চিকিৎসার জন্য ডলার পাঠানোর সীমা দ্বিগুণ করল বাংলাদেশ ব্যাংক বিদেশে চিকিৎসার জন্য ডলার পাঠানোর সীমা দ্বিগুণ করল বাংলাদেশ ব্যাংক শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের তথ্যের সত্যতা নিয়ে হাইকমিশনের ব্যাখ্যা শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের তথ্যের সত্যতা নিয়ে হাইকমিশনের ব্যাখ্যা ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশনে সভাপতিমণ্ডলীর সদস্য মনোনয়ন ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশনে সভাপতিমণ্ডলীর সদস্য মনোনয়ন
সব খবর

হিমালয়ের পাদদেশের জেলা পঞ্চগড়ে ধীরে ধীরে বাড়ছে শীতের আমেজ। হিমেল বাতাস ও ভোরের কুয়াশায় প্রকৃতিতে শীতের আবহ স্পষ্ট হতে শুরু করেছে। দিনের বেলায় রোদ থাকলেও সন্ধ্যার পর থেকেই শীতের তীব্রতা বাড়তে থাকে। সোমবার (৯ নভেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আগের দিন রবিবার একই সময়ে তাপমাত্রা ছিল ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এক দিনের ব্যবধানে তাপমাত্রা ১.৫ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেয়েছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, হিমালয় ও কাঞ্চনজঙ্ঘা পর্বতের কাছাকাছি অবস্থানের কারণে হিমেল বাতাস ও হালকা কুয়াশার প্রভাবে তেঁতুলিয়ার তাপমাত্রা কমছে। সোমবার সকাল ৬টায় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ১০০ শতাংশ। মূলত ভৌগোলিক অবস্থানের কারণেই দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় পঞ্চগড়ে আগেভাগেই শীতের আগমন ঘটে এবং অক্টোবর মাসের শেষভাগ থেকেই শীতের আমেজ অনুভূত হতে থাকে। নভেম্বরের মাঝামাঝি থেকে জানুয়ারি মাস পর্যন্ত এই শীতের তীব্রতা ক্রমশ বৃদ্ধি পায়।

শীতের আগমনে স্থানীয় জনজীবনেও পরিবর্তন এসেছে। ভোরে জীবিকার তাগিদে কাজে বের হওয়া দিনমজুর, চা-পাথর শ্রমিক, ভ্যানচালক ও কৃষকদের মাঝে শীতের প্রভাব স্পষ্ট। স্থানীয় ভ্যানচালক রবি ইসলাম জানান, ভোরে ভ্যান চালানোর সময় হিমেল বাতাসে বেশ ঠান্ডা লাগে। চা শ্রমিক আবদুল খালেক জানান, ভোরে চা-বাগানে কাজ করার সময় এখন চাদর বা গরম কাপড় গায়ে জড়াতে হচ্ছে। সন্ধ্যার পর থেকে রাত ও ভোর পর্যন্ত কাঁথা বা চাদর গায়ে জড়ানো স্থানীয়দের জন্য নিত্যদিনের অনুষঙ্গ হয়ে দাঁড়িয়েছে।

শীতের আগমনী বার্তার সঙ্গে স্থানীয় বাজারের চিত্রেও পরিবর্তন এসেছে। সন্ধ্যা নামতেই বিভিন্ন স্থানে ভাপা, চিতই ও পাকান পিঠার দোকান জমে উঠছে, যেখানে ক্রেতারা ভিড় করছেন। তবে এই তাপমাত্রার পার্থক্যের কারণে শিশু ও বয়স্কদের মধ্যে সর্দি-কাশি, নিউমোনিয়া ও ডায়রিয়াসহ বিভিন্ন শীতজনিত অসুস্থতার ঝুঁকিও বাড়ছে। স্থানীয়দের মতে, অনেকে অসুস্থ হয়ে ইতোমধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।