বিশ্ব

যুক্তরাষ্ট্রে ব্রাজিলের রাষ্ট্রদূতের ভিসা সাময়িকভাবে বাতিল

প্রতিবেদক
মিনিস্টার হাই-টেক পার্কে ৫০ জন সেলস অফিসার নিয়োগ মিনিস্টার হাই-টেক পার্কে ৫০ জন সেলস অফিসার নিয়োগ মাভাবিপ্রবির হাদী হল প্রোভোস্টের পদত্যাগ ঘোষণা মাভাবিপ্রবির হাদী হল প্রোভোস্টের পদত্যাগ ঘোষণা বাংলাদেশে এলএনজি টার্মিনাল প্রকল্পে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র বাংলাদেশে এলএনজি টার্মিনাল প্রকল্পে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র দেশের মূল্যস্ফীতি কমে ৮.২৬ শতাংশে নেমেছে দেশের মূল্যস্ফীতি কমে ৮.২৬ শতাংশে নেমেছে সাইফুজ্জামান চৌধুরীর মার্কিন সম্পদের তথ্য দুদকের হাতে সাইফুজ্জামান চৌধুরীর মার্কিন সম্পদের তথ্য দুদকের হাতে আখাউড়ায় মহিষের প্রীতি ফুটবল: দর্শকদের উল্লাসে মুখর তারাগন মাঠ আখাউড়ায় মহিষের প্রীতি ফুটবল: দর্শকদের উল্লাসে মুখর তারাগন মাঠ মেসি-ওয়েনের চেয়েও এগিয়ে ইয়ামাল, বলছেন রিয়াল কিংবদন্তি ম্যাকম্যানামান মেসি-ওয়েনের চেয়েও এগিয়ে ইয়ামাল, বলছেন রিয়াল কিংবদন্তি ম্যাকম্যানামান কেরানীগঞ্জ ও শোয়ারিঘাটে কোস্ট গার্ডের অভিযানে ভারতীয় পণ্য ও পলিথিন জব্দ কেরানীগঞ্জ ও শোয়ারিঘাটে কোস্ট গার্ডের অভিযানে ভারতীয় পণ্য ও পলিথিন জব্দ আকুর বিল পরিশোধে রিজার্ভ কমে ৩৬ বিলিয়নের ঘরে আকুর বিল পরিশোধে রিজার্ভ কমে ৩৬ বিলিয়নের ঘরে স্বচ্ছতা ও বিনিয়োগ বাড়াতে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক স্বচ্ছতা ও বিনিয়োগ বাড়াতে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক
সব খবর

দুই দেশের মধ্যকার ক্রমবর্ধমান কূটনৈতিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত মারিয়া লুইজা রিবেইরো ভিয়োত্তির ভিসা বাতিল করেছে মার্কিন প্রশাসন। মঙ্গলবার (০৫ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা জানিয়েছেন, রাষ্ট্রদূত মারিয়া লুইজা রিবেইরো ভিয়োত্তির ভিসা সাময়িকভাবে বাতিল করা হয়েছে। তবে তিনি স্পষ্ট করেছেন যে, এটি রাষ্ট্রদূতকে দেশ থেকে বহিষ্কার করার সমতুল্য কোনো পদক্ষেপ নয়। ওই কর্মকর্তা বলেন, একজন ঊর্ধ্বতন কূটনীতিকের ভিসা বাতিল করা হয়েছে মাত্র, কিন্তু তাকে বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়নি।

মূলত দক্ষিণ আমেরিকার দেশটিতে ট্রাম্প প্রশাসনের রাষ্ট্রদূত হিসেবে মনোনীত প্রার্থীর অনুমোদন আটকে দেওয়ার ব্রাজিলের সিদ্ধান্তের পাল্টা প্রতিক্রিয়া হিসেবেই মার্কিন প্রশাসন এই পদক্ষেপ নিয়েছে। মার্কিন ওই কর্মকর্তা আরও জানান, ব্রাজিল সরকার যখন যুক্তরাষ্ট্রে মনোনীত রাষ্ট্রদূত ড্যানি পেরেজের বিষয়ে সম্মতি প্রদান করবে, তখন রাষ্ট্রদূত রিবেইরো ভিয়োত্তির ভিসা পুনর্বহাল করা হবে। তিনি বলেন, যতদিন এটি না হচ্ছে, ততদিন তিনি ভিসা ছাড়াই যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন বলে গণ্য হবে।

উল্লেখ্য যে, ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর রিপাবলিকান মিত্র ড্যানি পেরেজকে গত জুন মাসে রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করা হয়েছিল। তবে মার্কিন সিনেটের পূর্ণাঙ্গ অনুমোদন এখনও মেলেনি। গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ট্রাম্প ব্রাজিল সরকারের সঙ্গে কোনো প্রকার আনুষ্ঠানিক যোগাযোগের আগেই প্রকাশ্যে পেরেজের মনোনয়নের ঘোষণা দিয়েছিলেন। ব্রাজিল সরকারের অভ্যন্তরীণ সূত্র এটিকে কূটনৈতিক প্রোটোকল লঙ্ঘন হিসেবে দেখছে এবং আনুষ্ঠানিক অনুমোদন দেওয়ার আগে তারা বিষয়টি খতিয়ে দেখার পরিকল্পনা করছে। অনুমোদন ছাড়া পেরেজ রাজধানী ব্রাসিলিয়ায় তাঁর দায়িত্ব গ্রহণ করতে পারবেন না বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।