বাংলাদেশ

জাতীয় বাজেটের সফল বাস্তবায়নই এখন বড় চ্যালেঞ্জ: অর্থমন্ত্রী

প্রতিবেদক
জ্বালানি সংকট: সংসদে বিরোধী দলের ৪ প্রস্তাব, সরকারের পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকট: সংসদে বিরোধী দলের ৪ প্রস্তাব, সরকারের পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারির আহ্বান জাতিসংঘের আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারির আহ্বান জাতিসংঘের সান্তাহারে লাইনচ্যুত কুড়িগ্রাম এক্সপ্রেস, বন্ধ ট্রেন চলাচল সান্তাহারে লাইনচ্যুত কুড়িগ্রাম এক্সপ্রেস, বন্ধ ট্রেন চলাচল দেশে আগস্ট মাসে সার্বিক মূল্যস্ফীতি কমে ৮.২৬ শতাংশ দেশে আগস্ট মাসে সার্বিক মূল্যস্ফীতি কমে ৮.২৬ শতাংশ জাহাজভাঙা শিল্পে শ্রমিকের মৃত্যু: এককালীন ক্ষতিপূরণ যথেষ্ট নয় জাহাজভাঙা শিল্পে শ্রমিকের মৃত্যু: এককালীন ক্ষতিপূরণ যথেষ্ট নয় মিনিস্টার হাই-টেক পার্কে ৫০ জন সেলস অফিসার নিয়োগ মিনিস্টার হাই-টেক পার্কে ৫০ জন সেলস অফিসার নিয়োগ মাভাবিপ্রবির হাদী হল প্রোভোস্টের পদত্যাগ ঘোষণা মাভাবিপ্রবির হাদী হল প্রোভোস্টের পদত্যাগ ঘোষণা বাংলাদেশে এলএনজি টার্মিনাল প্রকল্পে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র বাংলাদেশে এলএনজি টার্মিনাল প্রকল্পে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র দেশের মূল্যস্ফীতি কমে ৮.২৬ শতাংশে নেমেছে দেশের মূল্যস্ফীতি কমে ৮.২৬ শতাংশে নেমেছে সাইফুজ্জামান চৌধুরীর মার্কিন সম্পদের তথ্য দুদকের হাতে সাইফুজ্জামান চৌধুরীর মার্কিন সম্পদের তথ্য দুদকের হাতে
সব খবর

নতুন জাতীয় বাজেটের প্রকৃত সাফল্য এর কার্যকর বাস্তবায়নের ওপর নির্ভর করবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানান, একটি ভালো বাজেট প্রণয়ন করা গুরুত্বপূর্ণ হলেও, নির্ধারিত লক্ষ্য ও কর্মসূচিগুলো সফলভাবে বাস্তবায়িত হলেই কেবল এর প্রকৃত সার্থকতা অর্জিত হবে।

গতকাল বৃহস্পতিবার অর্থ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত প্রথম আনুষ্ঠানিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় অর্থমন্ত্রী অর্থ বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিতভাবে দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দেন।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, গত দেড় থেকে দুই মাসের নিবিড় পরিশ্রমে প্রণীত এই বাজেটটি সাধারণ মানুষ, ব্যবসায়ী সমাজ এবং বিভিন্ন অংশীজনের কাছে ইতিবাচক সাড়া পেয়েছে। তবে বাজেটের প্রকৃত মূল্যায়ন হবে এর বাস্তবায়নের মাধ্যমে। তিনি বলেন, বাজেটের সফল বাস্তবায়নই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অর্থ বিভাগের সবার যৌথ প্রচেষ্টার মাধ্যমেই এই চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

দেশের সাধারণ মানুষের মধ্যে আমলাতন্ত্র সম্পর্কে যে নেতিবাচক ধারণা রয়েছে, তা পরিবর্তনের ওপর জোর দেন অর্থমন্ত্রী। গত চার মাসের অভিজ্ঞতার আলোকে তিনি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, সবাই একসঙ্গে কাজ করলে যেকোনো জটিল সমস্যা ও বাধা অতিক্রম করা সম্ভব। তিনি কর্মকর্তাদের প্রচলিত ধ্যান-ধারণার বাইরে এসে নতুন বাস্তবতা ও বৈশ্বিক পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করার আহ্বান জানান।

দ্রুত পরিবর্তনশীল বিশ্বে পুরনো কর্মপদ্ধতিতে আটকে থেকে কাঙ্ক্ষিত ফল অর্জন সম্ভব নয় বলে উল্লেখ করেন অর্থমন্ত্রী। তিনি উদ্ভাবনী চিন্তাভাবনা, প্রযুক্তির ব্যবহার এবং নতুন ধারণাকে কাজে লাগিয়ে রাষ্ট্রীয় সেবা ও অর্থনৈতিক ব্যবস্থাপনায় গতি আনার ওপর গুরুত্বারোপ করেন।