বাংলাদেশ

৪৪ ঘণ্টা পর রাজবাড়ী-ফরিদপুর রুটে বাস চলাচল স্বাভাবিক

প্রতিবেদক
সালমান শাহর মৃত্যুর ৩০ বছর: রহস্যের জট ও আইনি লড়াইয়ের ইতিবৃত্ত সালমান শাহর মৃত্যুর ৩০ বছর: রহস্যের জট ও আইনি লড়াইয়ের ইতিবৃত্ত শেষকৃত্য শুরুর পর জীবিত উদ্ধার চন্দিকা, নিখোঁজ চার শেষকৃত্য শুরুর পর জীবিত উদ্ধার চন্দিকা, নিখোঁজ চার ফ্ল্যাট প্রতারণার মামলায় হাইকোর্টে জামিন পেলেন বিদিশা সিদ্দিক ফ্ল্যাট প্রতারণার মামলায় হাইকোর্টে জামিন পেলেন বিদিশা সিদ্দিক নবীনগরে তিতাস নদী ভরাট করে দখলের অভিযোগ নবীনগরে তিতাস নদী ভরাট করে দখলের অভিযোগ হরমুজ প্রণালিতে নতুন করে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলা হরমুজ প্রণালিতে নতুন করে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলা কৃষি শিক্ষায় এডিবির ১৮০ মিলিয়ন ডলারের নতুন প্রকল্প কৃষি শিক্ষায় এডিবির ১৮০ মিলিয়ন ডলারের নতুন প্রকল্প ভাড়া চুক্তিতে সিকিউরিটি ও অ্যাডভান্স: শরয়ি বিধান ভাড়া চুক্তিতে সিকিউরিটি ও অ্যাডভান্স: শরয়ি বিধান ক্যালিফোর্নিয়ায় বিমান বিধ্বস্ত: ২ শিশু নিহত, আহত ২ ক্যালিফোর্নিয়ায় বিমান বিধ্বস্ত: ২ শিশু নিহত, আহত ২ পেনশনের টাকা আত্মসাৎ: অবসরপ্রাপ্তদের ব্যাংক হিসাব ব্যবহার করে কোটি কোটি টাকা জালিয়াতি পেনশনের টাকা আত্মসাৎ: অবসরপ্রাপ্তদের ব্যাংক হিসাব ব্যবহার করে কোটি কোটি টাকা জালিয়াতি ধানখেতে কীটনাশক ছিটাতে গিয়ে সাপের কামড়ে ব্যবসায়ীর মৃত্যু ধানখেতে কীটনাশক ছিটাতে গিয়ে সাপের কামড়ে ব্যবসায়ীর মৃত্যু
সব খবর

টানা প্রায় ৪৪ ঘণ্টা বন্ধ থাকার পর রাজবাড়ী-দৌলতদিয়া-ফরিদপুর রুটে অবশেষে বাস চলাচল স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে এসব রুটে পুনরায় গণপরিবহন চালু হয়। প্রশাসনের আশ্বাসে বাস চলাচল শুরু হলেও গোল্ডেন লাইন পরিবহনকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের এখনো কোনো স্থায়ী সমাধান হয়নি।

এর আগে গত মঙ্গলবার দুপুর ১২টার পর গোল্ডেন লাইন পরিবহনের বাসের সঙ্গে স্থানীয় বাস মালিকদের বিরোধের জেরে এসব রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়। এতে রাজবাড়ী ও ফরিদপুর—দুই জেলার সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। অনেক যাত্রী বাধ্য হয়ে থ্রি-হুইলার, মাহেন্দ্র ও অটোরিকশায় অতিরিক্ত ভাড়া দিয়ে গন্তব্যে পৌঁছাতে বাধ্য হন।

বিরোধের পটভূমি সম্পর্কে জানা যায়, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজবাড়ীর ওপর দিয়ে গোল্ডেন লাইন পরিবহনের বাস চালানো নিয়ে আপত্তি ওঠে। সে সময় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে পরিবহন মালিক সংগঠনগুলোর উপস্থিতিতে এক বৈঠকে সিদ্ধান্ত হয় যে, রাজবাড়ীর ওপর দিয়ে গোল্ডেন লাইন পরিবহন সর্বোচ্চ চারটি ট্রিপ চালাতে পারবে। তবে রাজবাড়ী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের অভিযোগ, গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর সেই সিদ্ধান্ত অমান্য করে গোল্ডেন লাইন কর্তৃপক্ষ ধীরে ধীরে তাদের বাস ও ট্রিপের সংখ্যা বাড়াতে থাকে। কোনো কোনো দিন প্রায় ২৮টি পর্যন্ত ট্রিপ চালানো হয়, যা নিয়ে স্থানীয় পরিবহন শ্রমিকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, মঙ্গলবার সকালে গোল্ডেন লাইনের চারটি বাস অতিক্রম করার পর অতিরিক্ত বাসে বাধা দেন স্থানীয় শ্রমিকেরা। এর প্রতিক্রিয়ায় ফরিদপুরে রাজবাড়ীর বাস আটকে দেওয়া হয়। এ সময় রেখা পরিবহনের একটি বাস ভাঙচুর, চালক ও হেলপারকে মারধর এবং টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে। এই অপ্রীতিকর পরিস্থিতির মুখে নিরাপত্তার স্বার্থে রাজবাড়ী-ফরিদপুর ও দৌলতদিয়া-ফরিদপুর রুটে সরাসরি বাস চলাচল বন্ধ করে দেন মালিক-শ্রমিকেরা।

রাজবাড়ী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি মো. মাহমুদুল হক জুয়েল এবং সাধারণ সম্পাদক সুকুমার ভৌমিক যৌথভাবে বাস চালু হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। সুকুমার ভৌমিক বলেন, প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার আশ্বাস পেয়েই আমরা সকাল থেকে বাস চালু করেছি। তবে বিভাগীয় কমিশনারের পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী চারটি ট্রিপের বেশি গোল্ডেন লাইনকে চলতে দেওয়া হবে না। এখনো বিরোধের সুরাহা হয়নি, তবে আলোচনার সুযোগ রয়েছে।

রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন জানান, যাত্রীদের দুর্ভোগের কথা বিবেচনা করে উভয় পক্ষকে বুঝিয়ে আপাতত বাস চলাচল স্বাভাবিক করা হয়েছে। খুব দ্রুতই সংশ্লিষ্টদের নিয়ে আলোচনার মাধ্যমে এ সমস্যার একটি স্থায়ী সমাধান করা হবে।

প্রকাশ : ২০ আগস্ট ২০২৬, ১২: ০৪আপডেট : ২০ আগস্ট ২০২৬, ১২: ১০